আমার প্রিয় পোস্ট

:: :: ওহে নৈঃশব্দ্য আমাকে আবিষ্কার করো! :: : ©2007 - 2012 **Do Not Copy!**

এক ক্লিকে কম্পিউটারের সর্বোচ্চ পারফরম্যান্স নিশ্চিত করুন! (Ultimate XP Tweak)

২৯ শে জানুয়ারি, ২০১০ বিকাল ৫:০৪

শেয়ারঃ
0 3 1

আপনার কম্পিউটার কি স্লো পারফরম্যান্স দিচ্ছে?
উইন্ডোজ বুট হতে বা শাট ডাউনে অধিক সময় নিচ্ছে?
আপনি কি কম্পিউটারের সার্বিক পারফরম্যান্স বাড়াতে চান?

যদি তাই হয় - এই পোস্টটি আপনাকে উৎসর্গ করা হলো!

এমন একটি রেজিস্ট্রি টুইক আমি ডেভলপ করেছি যা আপনার কম্পিউটার এক্সপেরিয়েন্সে আনবে পরিবর্তন। মুক্ত হবেন অনেক ঝামেলা থেকে, যুক্ত করবে ব্যাপক সুবিধার সঙ্গে। পুরোটাই ফ্রি!

দ্রুত গতির বুটিং, ওয়েভ পেজ লোডিং, মাই কম্পিউটার ওপেন, ফাইল একসেস, শাট ডাউন, ফাইল কপি দ্রুততর করা থেকে শুরু করে উইন্ডোজের রেজিস্ট্রি এডিট করে পিসি যতোটা বুস্ট করা সম্ভব সব হবে এক ক্লিকে কোন সফটওয়্যার ইন্সটল না করেই! উল্লেখ্য, এখানে এক ক্লিক বলতে সবচেয়ে সহজ পন্থা বোঝানো হচ্ছে। পারতপক্ষে আপনাকে ডাবল ক্লিক করতে হবে!

কোথায় করবেন এই ক্লিক?

ডাউনলোড করুন মাত্র ৭ কিলোবাইটের রেজিস্ট্রি ফাইল:
Saif Samir's Ultimate XP Tweak
অতঃপর ফাইলটিতে ডাবল ক্লিক! রিস্টার্ট কম্পিউটার।
ব্যস হয়ে গেল আপনার কম্পিউটারের সর্বোচ্চ পারফরম্যান্স নিশ্চত!

সংবিধিবদ্ধ বাণী: যদিও কোন সমস্যা ছাড়াই অনেক দিন ধরে এই টুইক ব্যবহার করছি কিন্তু যেহেতু আপনাদের ব্যবহারের দায় ভার আমার না তাই আগেই একটি সিস্টেম রিস্টোর পয়েন্ট দিয়ে রাখুন। এটি নিরাপত্তার খাতিরে, তবে আমি আশা করি সিস্টেম রিস্টোর ব্যবহারের প্রয়োজন হবে না।

আপনাদের উপকার হলেই এই পোস্টটি সার্থক হবে।
সবাই ভালো থাকুন, শুভ কম্পিউটিং!

**All Rights Reserved**

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): Saif Samir's Ultimate XP Tweak ;
প্রকাশ করা হয়েছে: ফিচার/নিউজ  বিভাগে । সর্বশেষ এডিট : ২৯ শে জানুয়ারি, ২০১০ বিকাল ৫:২৯ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

২৯ শে জানুয়ারি, ২০১০ বিকাল ৫:২৭

লেখক বলেছেন:

ধন্যবাদ!
আপনাদের উপকার হলেই এই পোস্টটি সার্থক হবে।

২৯ শে জানুয়ারি, ২০১০ বিকাল ৫:৩১

লেখক বলেছেন: এটা আবার কি? :-*

৩. ২৯ শে জানুয়ারি, ২০১০ বিকাল ৫:৩৭
স্বপ্নকথক বলেছেন: ভিস্তায় কাম করবো?
৩০ শে জানুয়ারি, ২০১০ রাত ১২:১৭

লেখক বলেছেন: না ভাই! :(

৪. ২৯ শে জানুয়ারি, ২০১০ বিকাল ৫:৪৬
সিষ্টেম ইন্জিনিয়ার বলেছেন: আমিও ভিশটা ভ্যাভোহার খরি !!! অরিজিনাল কিনচিলাম মেলা ট্যাকা দিয়া :|:| খাম খর্বো ???
৩০ শে জানুয়ারি, ২০১০ রাত ১২:৪৫

লেখক বলেছেন: এক্সপির জন্য...

৫. ২৯ শে জানুয়ারি, ২০১০ বিকাল ৫:৪৮
পাহাড়ের কান্না বলেছেন: নামায়া লইতাসি। কাম না হৈলে কইলাম খপর আছে।
৩০ শে জানুয়ারি, ২০১০ রাত ১২:২১

লেখক বলেছেন: ডরাইছি! :)

৩০ শে জানুয়ারি, ২০১০ রাত ১২:২৩

লেখক বলেছেন: শুকরিয়া!

৭. ২৯ শে জানুয়ারি, ২০১০ বিকাল ৫:৫৫
আমিনুল ইসলাম বলেছেন: আপনার রেজিস্ট্রি ফাইল এক্সাক্টলি কী কাজ করে তা বিস্তারিত বলা প্রয়োজন ছিল। চোখ বন্ধ করে লোকে আপনার তৈরি করা ফাইল কেন ইন্সটল করবে?
৩০ শে জানুয়ারি, ২০১০ রাত ১২:৩৪

লেখক বলেছেন:

আমি কি চোখ বন্ধ করে ইন্সটল করতে বলেছি নাকি। রেজিস্ট্রি ফাইলটি কি কাজ করবে পোস্টে তো মনে হয় যথেষ্ট বলেছি। এখন যদি ধরে ধরে বিস্তারিত বলতে যাই যেমন: HKEY_LOCAL_MACHINE\SYSTEM\CurrentControlSet\Control\Session Manager\Memory Management\PrefetchParameters এ EnablePrefetcher এর dword ভ্যালু 00000003 করবে যাতে বুট ও প্রোগ্রাম লোডিং দ্রুততর হয়... এভাবে লিখলে তো আমাকে মহাপোস্ট লিখতে হবে!!

৮. ২৯ শে জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৬:০৯
মুভি পাগল বলেছেন:
আমি উইণ্ডোজ ৭ এর থিম এক্সপিতে ব্যবহার করি। তার জন্য কি কম্পিউটার স্লো হতে পারে?

আমি অবশ্য তেমন ধীরগতি ফিল করি না।
৩০ শে জানুয়ারি, ২০১০ রাত ১২:৪১

লেখক বলেছেন:

সেটা কনফিগারেশনের ওপর নিভর করে। কনফিগারেশন মোটামুটি ভালো হলে খুব একটা স্লো হবে না। উইণ্ডোজ ৭ এর কোন থিমটা ইউজ করেন?

৩০ শে জানুয়ারি, ২০১০ রাত ১২:৪৮

লেখক বলেছেন: উঁহু...

১০. ২৯ শে জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:০৮
জামাল ঊদ্দিন বলেছেন: উবুন্টু ইউজ করি । অতি আনন্দে আছি এইটা নিয়া । উইন্ডোস সেভেন দেখলাম , থিমটা খুব পছন্দ হইছিলো । পরে উবুন্টূরে এইরকম কেৈরা নিলাম :)
৩০ শে জানুয়ারি, ২০১০ রাত ১২:৫২

লেখক বলেছেন:

উবুন্টু ইউজ করা খুব ভালো কথা। আমার কাছে উবুন্টুর অরিজিনাল ডিস্ক আছে। নতুন আরেকটা ল্যাপটপ নিলে ইউজ করবো।

১১. ৩০ শে জানুয়ারি, ২০১০ বিকাল ৪:৩৯
কুচ্ছিত হাঁসের ছানা বলেছেন: উবুন্টুর ডিস্ক তো সবার কাছেই অরিজিনাল ই থাকে :-S

উবুন্টুরে মাইনাস। দুইবার মাত্র ইল্লিগাল শাটডাউন হইছিলো, তাতেই ধইসা গেছে :(
৩১ শে জানুয়ারি, ২০১০ বিকাল ৫:২৬

লেখক বলেছেন:

অরিজিনাল বলতে Canonical Ltd. -এর ডিস্ট্রিবিউট করা সিডির কথা বলেছি। বাজারে লোকাল ডিস্কও পাওয়া যায়।

ধসে যাওয়াটা কি উবুন্টুর না মেশিনের দোষ?

১২. ৩১ শে জানুয়ারি, ২০১০ রাত ৯:৪৭
কুচ্ছিত হাঁসের ছানা বলেছেন: ভাই, আপনার টুইক ইন্সটল কইরা মহাবিপদে পড়ছি। প্রতিবার পিসি অন হবার পরে ইরর দেখায়, clear.cmd not found.
রেজিস্ট্রি থিকা এই কী টা ডিলিট করলাম, কিন্তু এখন স্টার্ট মেনুতে রিসেন্টলি ইউজড প্রোগ্রামস গুলা দেখাইতেছে না।

[HKEY_CURRENT_USER\SOFTWARE\Microsoft\Windows\CurrentVersion\Policies\Explorer]
"NoStartMenuMFUprogramsList"=dword:00000001

এইখানে ডিওয়ার্ড ভ্যালুর লাস্টে ০ বসায়া রেজিস্ট্রিতে ইমপোর্ট কইরা পিসি রিস্টার্ট দিলাম, তাও কাম হইতাছে না। স্টার্ট মেনুতে রিসেন্টলি ইউজড প্রোগ্রামস গুলা কেমনে ফিরায়া আনুম একটু বইলা দেন।
নরমাল নিয়মেও (স্টার্ট মেনুর প্রোপার্টিজ থেকেও) ট্রাই করছি, কাজ হয় না।

০১ লা ফেব্রুয়ারি, ২০১০ রাত ৩:৩৮

লেখক বলেছেন:

এরর দেখানোর কারণটা বুঝলাম না! আগে থেকে কোন ঘাপলা ছিল নাকি যা এই টুইকের সাথে সংঘর্ষ করলো? রেজিস্ট্রি এডিটিং-এ কোন গোলমাল করেন নাই তো? যা হোক, অনেকেরই MFU Programs List প্রয়োজন না হলেও আপনার যেহেতু কাজে লাগে তাই একই লিংকে Restore Recently Used List নামে একটা ফাইল দিলাম, ডাউনলোড করে অ্যাড করুন আশা করি কাজ হবে।

১৩. ৩১ শে জানুয়ারি, ২০১০ রাত ৯:৫৮
স্নিগ বলেছেন: কেবল ডাউনলোডাইতে গেসিলাম,কিন্তু কুচ্ছিত হাঁসের ছানা ভয় পাইয়ে দিলেন
০১ লা ফেব্রুয়ারি, ২০১০ রাত ৩:৩৯

লেখক বলেছেন: কোন ভয় নেই! :)

১৪. ৩১ শে জানুয়ারি, ২০১০ রাত ১০:০৭
কুচ্ছিত হাঁসের ছানা বলেছেন: না রে ভাই ভয় পায়েন না। উনার অনেকগুলা জিনিস ভালো আছে।
অটো এন্ড টাস্ক, আননেসেসারি কিছু জিনিস রিমুভ করা, নেটওয়ার্ক ক্রলার, আরডিপিসহ উইন্ডোজের আউল ফাউল জিনিস ডিজ্যাবল করা হইছে।
অ্যাপ্রেশিয়েবল।

খালি ওই সমস্যা টাই পেইন দিতেছে।
রিসেন্টলি ইউজড প্রোগ্রামস আমার খুব কাজে লাগে। ওইটা না থাকলে কাম করা একটু বিরক্তি কর হয়া পড়ে আর কি।
০১ লা ফেব্রুয়ারি, ২০১০ রাত ৩:৪৩

লেখক বলেছেন:

টেনশন নিয়েন না, সব সমস্যার সমাধান আছে! ধন্যবাদ।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১০ রাত ১০:৪৯

লেখক বলেছেন:

এক্সপি ব্যবহার আরও সহজ ও সুন্দর করার জন্যই এই টুইক!

১৭ ই এপ্রিল, ২০১০ সন্ধ্যা ৬:২৩

লেখক বলেছেন:

ব্যবহার করার জন্য ধন্যবাদ!

১৭. ১৬ ই এপ্রিল, ২০১০ দুপুর ১:৪৩
প্রজন্ম একুশ বলেছেন: কুচ্ছিত হাঁসের ছানা বলেছেন: ভাই, আপনার টুইক ইন্সটল কইরা মহাবিপদে পড়ছি। প্রতিবার পিসি অন হবার পরে ইরর দেখায়, clear.cmd not found

আমিও একই সমস্যায় পড়লাম। এখন সমাধান বলে দেন দয়া করে।
১৭ ই এপ্রিল, ২০১০ সন্ধ্যা ৬:২১

লেখক বলেছেন:

একই লিংকে Restore Recently Used List নামে একটা ফাইল আছে, ডাউনলোড করে অ্যাড করুন - ধারণা করি কুচ্ছিত হাঁসের ছানার সমাধান হয়েছে, আশা করি আপনারও হবে।

১৮. ১৮ ই এপ্রিল, ২০১০ রাত ১:০৭
প্রজন্ম একুশ বলেছেন: ধন্যবাদ ভাই। আমার নেটবুকের গতি বেড়েছে। অনেক ধন্যবাদ।
১৮ ই এপ্রিল, ২০১০ সকাল ৯:৫৬

লেখক বলেছেন:

শুনে খুশি হলাম! আপনাকেও ধন্যবাদ!

১৯. ১৮ ই এপ্রিল, ২০১০ রাত ১:১৯
প্রজন্ম একুশ বলেছেন: কিন্তু আরেকটা কথা। স্টার্ট মেনুতে আপনার ব্লগের লিঙ্ক যুক্ত হয়েছে। আমি লিঙ্কটা রাখতে চাচ্ছিনা। কিভাবে করব?
১৫ ই মে, ২০১০ রাত ১:৫৪

লেখক বলেছেন:

টুইকটা যে কাজ করেছে লিংকটা তার প্রমাণ...

১৫ ই মে, ২০১০ রাত ১:৫৬

লেখক বলেছেন:

ধন্যবাদ! আশা করি আরও অনেকের এতে উপকার হবে।

২১. ১৪ ই জুন, ২০১০ রাত ১০:১৫
জন রাসেল বলেছেন: ভাই ফাইলে ভাইরাস দেখাচ্ছে কেন? আর এটা কি ফরমেটের ফাইল? ইন্সটল হবে ক্লিক করলে?
১৭ ই জুন, ২০১০ রাত ১:৪০

লেখক বলেছেন:

ভাইরাস? কি যে বলেন! ভুল দেখাচ্ছে। এটি নিরাপদ .reg ফাইল, ডাবল ক্লিক করুন। ধন্যবাদ।

২২. ১৭ ই জুন, ২০১০ রাত ৯:৫১
জন রাসেল বলেছেন: ডাউনলোড করেছি। এখন ফাইল্টিতে ডাবল ক্লিক করলে আসছে

What do you want to do?
@ Use the web service to find the appropriate program
@Select the program from the list

এখন কি করতে হবে? একটু বুঝিয়ে বলুন প্লিজ। ধন্যবাদ
২২ শে জুন, ২০১০ বিকাল ৩:২০

লেখক বলেছেন:

এই কথাগুলো তো আসার কথা না! Run বা Yes/No আসার কথা! আপনার পিসি বোধহয় কোন সমস্যাগ্রস্থ!!

২৩. ২৪ শে নভেম্বর, ২০১০ বিকাল ৩:২৬
তানজিম বলেছেন: bhi apnar reg file gula install korar por start manue theke "Saif Samir's Blog" likha ta jaccha na. Pls Help. A screen short of this is given in the link bllow:
Click This Link
২৪. ২৭ শে নভেম্বর, ২০১০ বিকাল ৪:৫১
তানজিম বলেছেন: ভাই লিংক টা আবার দিলাম, সমাধান টা একটু জলদি দেন না প্লিজ,
Click This Link
৩০ শে নভেম্বর, ২০১০ রাত ১১:৫৯

লেখক বলেছেন:

টুইকটা যে কাজে দিয়েছে লেখাটা তার প্রমাণ। কিন্তু আপনি লেখাটা না চাইলে সিস্টেম রিস্টোর করুন। তবে এক্ষেত্রে টুইকটা আর কাজ করবে না। ধন্যবাদ।

২৫. ০১ লা ডিসেম্বর, ২০১০ দুপুর ২:৫৫
তানজিম বলেছেন: সামির ভাই, সিস্টেম রিস্টোর করার পরও লেখাটা যাচ্ছে না। উপদেশ পেলে ধন্য হবো ভাই।
০২ রা ডিসেম্বর, ২০১০ রাত ১:২৩

লেখক বলেছেন:

আপনি টুইকটি ইন্সটল করার আগের তারিখের সিস্টেম রিস্টোর পয়েন্ট ব্যবহার করুন।

৩১ শে জুলাই, ২০১১ দুপুর ২:৪০

লেখক বলেছেন: ধন্যবাদ।

 

মোট সময় লেগেছে ০.৯৩৮০ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
*******************
Saif Samir's Movie Blog
moviecriticblog.co.cc
No.1 Movie Blog in Bengali
Inspiration for moviegoers
******************...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ