সুন্দরী নাভির শোভাবর্ধক রিং
নারীর অন্তর্বাসের কারু লেস কিংবা
সেক্সি পায়ের হালকা নূপুর
আমি ছিলাম কবিতার বুনো শব্দ
ভালবাসা আর ভায়োলেন্স
অথবা কিছুই ছিলাম না
নেহাত তুচ্ছ কিছু
এখন আমি আর নেই...
আমি হলাম রাতের ট্রেনের
নিরেট ধাতুর চাকা
ঝিকঝিক ঝিকঝিক
হাহাকার হাহাকার
কফিনের শেষ পেরেক সেও আমি!
আমি আছি রিকশার প্যাডাল হয়ে
ঘুরছি পদাঘাতে
প্লাস্টিক কার্ডের ডিজিট আমি
শুধু পাঞ্চিং কেবল পাঞ্চিং
এটিএম বুথে মেগা শপে
মস্ত বড় এক আমি কিংবা তুমি
আমি এখন মেটালিক সভ্যতার
ডিজিটাল যুগে যাবতীয় রোমান্টিসিজম ভুলে
কালোজলে আমি এক শাদা ছায়া!
৩.০৯.০৯
সর্বশেষ এডিট : ১৭ ই এপ্রিল, ২০১০ সন্ধ্যা ৬:১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


