জি ভি প্রকাশকে চিনেন? এ আর রহমানের মিউজিক পরিচালনায় তামিল ডিরেক্টর এস. শঙ্করের প্রথম মুভি জেন্টলম্যানের (১৯৯৩) প্রথম গান চিকু বুকু রাইলের ৬ বছরের শিশু শিল্পী। কণ্ঠ দিয়েছিল রহমানেরই মিউজিকে মনি রত্নমের বম্বে (১৯৯৫) মুভির গান কুচি কুচি রাকমাতে। আজ বড় হয়ে সে তামিল মুভি ইন্ডাসট্রির তরুণ সংগীত পরিচালক। এস. শঙ্করের প্রযোজিত ও ভাসন্ত বালান পরিচালিত কান চলচ্চিত্র উৎসবে যাওয়া প্রথম তামিল মুভি ভেইলের (২০০৬) মাধ্যমে তার কম্পোজার হিসেবে অভ্যুদয়। ১৫ বছর পর সেই জি ভি প্রকাশ আবার গাইলেন এ আর রহমানের জন্য।
ওয়ার্ল্ড ক্লাসিকাল তামিল কনফারেন্সের জন্য একটি অ্যালবাম করছেন এ আর রহমান। কনফারেন্স অনুষ্ঠিত হবে জুন ২০১০ সালে। ওখানেই প্রকাশিত হবে অ্যালবামটি। সেই অ্যালবামের জন্যই একটি গান গেয়েছেন প্রকাশ। কিন্তু যে কথাটি অধিকাংশই জানেন না তা হলো এই জি ভি প্রকাশ (২৩) এ আর রহমানেরই আপন ভাগ্নে! রহমানের বোন এ আর রায়হানার একমাত্র ছেলে প্রকাশ। রায়হানাও এখন একজন তামিল সংগীত পরিচালক। তার শুরুটাও রহমানের গানে কোরাস প্লেব্যাক করে। লিড ভোকালে রহমান তাকে ব্রেক দিয়েছিলেন রজনীকান্ত অভিনীত এস. শঙ্করের শিবাজি: দি বস (২০০৭) মুভির বাল্লেলাক্কা গানে। সেই গানটিরই হিন্দি ভার্সন (২০১০) সুরজ হ্যায় চান্দা হ্যায়তে ভাই রহমানের জন্য সর্বশেষ গেয়েছেন রায়হানা। জি ভি প্রকাশ দেখতে অনেকটা তার মামা এ আর রহমানের মতো। প্রকাশ জানাচ্ছেন, মিউজিক ডিরেক্টর হবার পর থেকে আমি আর কারও জন্য গান করিনি। কিন্তু রহমান যখন আমাকে গান করতে ডাকলেন আমি উত্তেজনা অনুভব করি এবং নিজেকে সম্মানিত মনে করি। সত্যি কথা বলতে কি স্বয়ং এই মিউজিক লেজেন্ডের জন্য গান করতে আমি নার্ভাস ফিল করি। কিন্তু আমি নিশ্চিত যে তাকে সন্তুষ্ট করতে পেরেছি।
জি ভি প্রকাশ ২০০৫ সালে এস. শঙ্করের তামিল মুভি আনিইয়ানের মাধ্যমে নিয়মিত প্লেব্যাক শুরু করেন। সেই মুভিটিতে মিউজিক করেছিলেন হ্যারিস জয়ারাজ, যার ক্যারিয়ারের শুরুটা এ আর রহমানেরই হাত ধরে। রহমানের ভাগ্নে জি ভি প্রকাশের মিউজিরের প্রতি প্যাশন প্রচন্ড। একাদশ শ্রেণীতে থাকতেই পড়াশোনাটাও ছেড়েছেন মিউজিকর জন্য। একবার এক সাক্ষাৎকারে তিনি বলেই ফেলেছিলেন ইন্ডিয়াতে প্রথম অস্কারটি তিনিই আনতে চান! অবশ্য মামা এ আর রহমান তখনও অস্কার জিতেননি। পরে মামার অস্কার বিজয়ে খুব খুশিও হয়েছিলেন। কিন্তু তাকে রহমানের সঙ্গে তুলনায় ফেলাটা পচ্ছন্দ করেন না। এমনকি রহমানের সঙ্গে যখন দেখা হয় মিউজিক নিয়ে আলোচনাও নাকি করেন না। যদি এ আর রহমান প্রকাশের মিউজিক নিয়ে কিছু বলেন, তা বলেন প্রকাশের সাউন্ড ইঞ্জিনিয়ারের কাছে। তার কাছ থেকেই প্রকাশ জানতে পারেন রহমান বলেছেন প্রকাশের অমুক গান ভাল লেগেছে। নিজের মিউজিক রহমানের মিউজিকের চেয়ে ভিন্ন বললেন প্রকাশ।
১৫ বছর বয়সে ক্যারিয়ারের শুরু জি ভি প্রকাশের। শুরুটা বিজ্ঞাপনের জিঙ্গেল করার মাধ্যমে। নিজেকে আরও অনেকদূর যেতে হবে বললেন তিনি। বললেন তার যাত্রা সবে শুরু। মামা এ আর রহমানের মতো জি ভি প্রকাশ কুমার বিশ্বব্যাপী শ্রোতাদের মন জয় করতে পারবে কিনা সেটা সময়ই নির্ধারণ করে দিবে।
_-_-_-_-_-_-_-_-_-_-__-_-_-_-_-_-_-_-_-_-__-_-_-_-
প্রসঙ্গত: বাংলাদেশের মিডিয়ায় জি ভি প্রকাশকে নিয়ে এটাই প্রথম প্রকাশিত লেখা। এক যুগেরও বেশি সময় ধরে এ আর রহমান শুনছি। রহমানের প্রতিটি গান সংগ্রহে আছে। তাই জি ভি প্রকাশকে চিনি অনেক আগে থেকেই। একজন সংগীত প্রেমী হিসেবে আমি তার ব্যাপারে আশাবাদী।
_-_-_-_-_-_-_-_-_-_-__-_-_-_-_-_-_-_-_-_-__-_-_-_-
সর্বশেষ এডিট : ২৩ শে জুন, ২০১০ রাত ১:৪৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


