somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রম্যব্যথা: শান্তিনামা

৩১ শে মে, ২০১০ রাত ১১:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কতো বই পড়ার আছে, কতো গান হয়নি শোনা, কতো মুভি দেখা বাকি! সময় হবে তো? কখনও কখনও মনে হয় জীবনটা শেষ করে দিই! আবার কখনওবা প্রশ্ন জাগে মনে, জীবন এতো ছোট কেন? বিধাতা এতো সুন্দর পৃথিবী দিলেন, সৃষ্টি করলেন প্রাণ - অথচ উপভোগ করার মতো সময় দেননি কেন? অভিযোগ নয়, প্রশ্ন - কেন?

আমাদের শান্তি নেই। শান্তি নেই শীতে, শান্তি নেই গ্রীষ্মে, শান্তি নেই বর্ষায়! ছুটছি আর ছুটছি, সুখের পিছে। শান্তিই নেই, সুখ আসবে কোত্থেকে? দু দন্ড শান্তির জন্য কেউ যায় দেহ পসারিণীর কাছে। কেউ নেশায় চুর হয়ে ভাবে, শান্তিতে আছি! শরীরের শান্তি দিয়ে কি হবে, ভেতরে শান্তি না আসলে?

কবি শান্তি খুঁজেন কবিতায়, চিত্রকর ছবিতে, রিকশাওয়ালা বিড়ির টানে। ক্ষণিকের শান্তিতে মুক্তি নেই। মৃত্যু অবধি শুধু অশান্তি, অশান্তি, অশান্তি! প্যালেস্টাইনে অশান্তি, ইরাক-আফগানে অশান্তি, পশ্চিমে দাম্পত্যে অশান্তি, পূর্বে রাজনীতিতে অশান্তি। ব্লগে অশান্তি, ঘরে-বাইরে অশান্তি। আজকাল ফেসবুকও কারও কারও অশান্তির কারণ! পৃথিবীর সবাই যেন পণ করেছে, কেউ কাউকে শান্তিতে থাকতে দিবে না! তবে কি মৃত্যুতেই শান্তি?

মরণেও অশান্তি! শান্তির মৃত্যুর সংখ্যা আঙ্গুলের ভাজে গোণা যায়। কেউ বোমায় মরে, কেউ গুলি খেয়ে। কেউ বাসের চাপায়, কেউ কিছু না খেয়ে। কেউ ক্রসফায়ারে মরে, কেউ রিমান্ডে। কেউ রাজপথে মরে হয় নৃত্যমঞ্চ, কারও রগ-কাটা লাশ ম্যানহোলে। কেউ মরে গিয়ে বেঁচে যায়, কেউ ঠুস করে মরে যায়! আহারে, মরণটাও শান্তি মতো হবে না তাহলে?

মরেও শান্তি নেই, ওখানেও অশান্তির ভয়! কবরের আজাব, দোজখের আজাব - আর কতো কি! কেউ মরে ভূত হয়, কেউ পড়ে কোন্দলে! আবার কারা যেন মড়ার নাম বেঁচে খায়। কেউবা মড়ার নাম মুছে ফেলে। কারও কবর হয় মাজার, কারও মৃত্যুতে কেউবা বেজার। কেউ মরেও গালি খায়, কেউ 'মরে না কেন' অভিশাপ পায়। মরণের এপারে অশান্তি, ওপারেও অশান্তি! শান্তি তুমি কোথায়?

কেউ হয়তো মজা করে বলবেন, শান্তি লাভের একটাই উপায় - শান্তি নামের শান্ত কোন মেয়ে বিয়ে করে ফেলায়! কিন্তু সেখানেও বাপু অশান্তির ইঙ্গিত আছে। তেমন যদি হয়, শান্তি নামক সংখ্যালঘু মেয়েদের নিয়ে সংখ্যাগুরু পুরুষদের মাঝে টানাটানির অশান্তি শুরু হয়ে যাবে যে!
৯টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×