জনগন ই নাকি সকল ক্ষমতার কেন্দ্রবিন্দু। কথাটি প্রায়ই শুনতেপাই...। বিশেষ করে বাংলাদেশ বেতার আর নেতা দের ভাষনে...একটু ভাবুন তো আপনি আমি আমরা কি আসলেই জনগন? না অন্য কিছু ! নিজের প্রয়োজন ছাড়া আমরা কি আদৌ কোন কাজ করি... না করব ? এই যে গ্যাস এর দাম দেড়গুন বাড়াতে পরিবহন ভাড়া বেড়েছে অনেকগুন, আসলে কে ভুক্তভোগি এই আমার আপনার মত ক্ষমতাবান জনগন। এই আমি ই বা এত কথা বলার কে...? আমি নিজেও তো সেই দলেরই একজন। মুখে দুর্নীতি দূর করার কথা বলি আর সারাদিন দুর্নীতির নতুন নতুন ফন্দি আবিস্কার করার চেষ্টা করি... আর যখনি প্রয়োজন হয় ছবির পেছনে সরকারী কোন অফিসার কিংবা ওয়ার্ড কমিশনার এর সীল দিয়ে নিজের মিথ্যায়িত চরিত্র কে সত্যায়িত করি...যতদুর জানি রাষ্টীয় নিরাপত্তার জন্য নিয়োগ বা অন্যান্য কাজে অনেক ধরনের ভেরিফিকেশন এর ব্যবস্থা আছে যা রাষ্টীয় গোয়েন্দা রা করে থাকেন। একবার ভাবতে অনুরোধ করছি সবাই কে, আদৌ কি কখনও সাধারন কাজে ব্যবহৃত বিভিন্ন ছবি কার দ্বারা সত্যায়িত এই সব ভেরিফিকেশন করা হয় ..!!! যে এটি কোন অফিসার এর..? তার পোষ্টিং কোথায় ? যদি তা নাই হয় তাহলে কেন আমরা ছোট ছোট কোমল মানুষ দের বড় করছি এক্ টি দূর্নীতি শিখিয়ে......তারপর দুর্নীতিতে যখন চ্যাম্পিয়ন হই আকাশ বাতাস কাঁপিয়ে হাহাকার করি... আজকাল বেশিরভাগ ছাত্র/ছাত্রী দের কাছেই থাকে ১ টি বা একাধিক সীল, যা দিয়ে সে যখন খুশি যাকে খুশী সত্যায়িত করে দেয়... যদি কোন ব্লগার ভাই/আপু কিংবা অন্য কেউ এটি পড়ে থাকেন যার নিজের ক্ষমতা থাক বা না থাক সবার ই তো চাচা, মামা, খালু, ফুপা কেউ না কেউ ক্ষমতাবান আছেন... তাদের কে এই কথাটি অন্তত বলি, আসুন আমরা দেশ থেকে এই দুর্নীতি টি দূর করি... এই জন্য খুব বেশি টাকা খরচ হবে না... এক টি সরকারী আদেশ/প্রজ্ঞাপন ই যথেস্ট......। তাহলে সত্যায়িত হতে গিয়ে হয়ত আর আমাদের মিথ্যায়িত হতে হবে না... তেমনি বাংলাদেশ চিরজীবি হোক এটি বলতে বলতে মুখে ফেনা তুলতে হবে না......। কারন আমরা দেশ কে ভালবাসি অন্তর দিয়ে। আর আমার দেশ চিরজীবি হবেই। মহান প্রভু আমাদের সহায় হোন।
[email protected]
আসুন সত্যায়িত করে দেই...(ক্ষুদ্র কটাক্ষ রচনা) সৈয়দ রাকিব
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৫টি মন্তব্য ৫টি উত্তর
আলোচিত ব্লগ
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।