somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

ঔপন্যাসিক জিল্লুর রহমান
চোখের সামনে যেকোন অসঙ্গতি মনের মধ্যে দাগ কাটতো, কিশোর মন প্রতিবাদী হয়ে উঠতো। তার বহিঃপ্রকাশ ঘটতো কবিতা লেখার মধ্য দিয়ে। ক্ষুধা ও দারিদ্রের বিরুদ্ধে, নির্যাতন ও বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদী কবিতা। তারপর গল্প, উপন্যাস। এ যাবত প্রকাশিত গ্রন্থসংখ্যা-২১ টি।

গডফাদার-০৪

১৬ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ১১:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
প্রতিপক্ষের উপর মিথ্যা মামলা দায়ের, সাধারণ ছাত্র-ছাত্রীদের ভীতি প্রদর্শন আর দলীয় প্রভার খাটিয়ে জামাল নির্বাচনে জয়ী হলো। নির্বাচনে বিজয়ী হওয়ার পর জামালের চালচলনে হলো আমুল পরিবর্তন। ছোট-খাটো ইস্যুতে ক্লাস বর্জন, মিছিল-মিটিং, প্রতিপক্ষ ছাত্র সংগঠনের ছাত্রদের হুমকি প্রদর্শনসহ কলেজে নিজ দলের প্রভাব অক্ষুন্ন রাখার জন্য মরিয়া হয়ে উঠল বলতে গেলে কলেজের জি.এস. নির্বাচিত হওয়ায় সে যেন আরো বেপেরোয়া হয়ে উঠল।
নির্বাচনে জয়ী হয়েই জামাল বাবার কাছে আবদার করেছে মোটর সাইকেল কিনে দেওয়ার জন্য। জহির সাহেব ব্যবসায়ী এবং হিসেবী, তিনি ছাত্রজীবনে ছেলেকে মোটর সাইকেল কিনে দেওয়ার কোন যুক্তি দেখলেন না, তাছাড়া মোটর সাইকেল ব্যয় বহুল এবং নতুন মোটর সাইকেল পেয়ে জামাল বই পুস্তক থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে।
কিন্তু জামাল দেখাল উল্টা যুক্তি, তার যুক্তি হলো আজ কালকার দিনে লেখাপড়ার পাশাপাশি রাজনীতি করা প্রয়োজন, কারণ ছাত্র রাজনীতি থেকেই তো সে একদিন হবে চেয়ারম্যান, এম.পি কিংবা মন্ত্রী। কাজেই ছাত্র রাজনীতি অবশ্যই প্রয়োজন আর রাজনৈতিক কারণে চলাফেরার জন্য মোটর সাইকেল তো জরুরী।
জেলা লেভেলের কলেজ সংসদের জি.এস এবং জেলা শাখার ছাত্র নেতা হিসেবেও জামালকে উপজেলা লেভেলের কালেজসমূহের ছাত্র সংসদ এবং সংগঠনের উপজেলা ছাত্র সংগঠনের সঙ্গে তাকে নিয়মিত যোগাযোগ রাখতে হয়। সে কারণে মোটর সাইকেল তার জন্য বেশি জরুরী। জহির সাহেব সবকিছু শুনে একান্ত অনিচ্ছা সত্ত্বেও মোটর সাইকেল কিনে দিতে রাজি হলেন।
ছাত্র সংসদ নির্বাচনের পর থেকে জামাল মনে মনে ঐশীকে অনেকবার খুঁজেছে কিন্তু কোনদিন জামালের চোখে পড়েনি। মোটর সাইকেল কেনার পর থেকে জামাল আরো বেশি ঐশীর সঙ্গে দেখা করার জন্য অসহিঞ্চু হয়ে উঠল। ভাগ্যক্রমে সেদিন সকালবেলা জামাল মোটর সাইকেল নিয়ে কলেজে যাচ্ছিল এমন সময় একটা রিক্সা অতিক্রম করতেই মোটর সাইকেলের লুকিং গ্লাসে ঐশীর প্রতিবিম্ব দেখে জামাল মোটর সাইকেল সজোরে ব্রেক কষে দাঁড়ালো, এই রিক্সা একটু দাঁড়াও।
রিক্সা থামতেই জামাল একটা মুচকি হাসি হেসে বলল, ঐশী রিক্সা ছেড়ে দাও, এসো আমার মোটর সাইকেলে।
ঐশীর রাগ তখন চরমে তার ফর্সা লাল গাল যেন রাগে টগবগ করছে, চোখ দুটো যেন জ্বলজ্বল করছে। সে রাগান্বিত স্বরে রিক্সাওয়ালাকে সামনে যেতে বললেও জামাল এমনভাবে মোটার সাইকেল নিয়ে দাঁড়িয়েছে যে রিক্সা নিয়ে সামনে যাবার কোন সুযোগ নেই। তাই ঐশী রাগ সংবরণ করে রিক্সায় বসে রইল।
রিক্সাওয়ালা ভয়ে ভয়ে বলল, আপা আমাকে ছেড়ে দেন, আমি চলে যাই।
ঐশী আরো জোরে চিৎকার করে বলল, জামাল তুমি পথ ছাড়বে নাকি আমি চেঁচাবো?
তাতে কি ব্যাপারটা ভালো দেখাবে? বরং সবাই তোমাকেই খারাপ বলবে।
আমাকে খারাপ বলবে আর তোমাকে কেউ খারাপ বলবে না? সবাই প্রশংসা করবে নাকি?
আমাকে তো কেউ ভালো বলে না, নতুন করে আর কী বলবে?
অগত্যা ঐশী রিক্সা ভাড়া মিটিয়ে দিয়ে জামালকে বলল, বলো? কী বলতে চাও?
এভাবে কেউ কথা বলে? এভাবে কথা বললে মুড নষ্ট হয় না? চলো আমরা কোথাও বসি, তোমার সঙ্গে আমার অনেক কথা আছে। প্লিজ আমার মোটর সাইকেলে উঠো।
ঐশী অবজ্ঞার সুরে বলল, তুমি কী করে ভাবলে যে আমি তোমার মোটর সাইকেলে উঠবো?
কেন আমার মোটর সাইকেলটা কি খারাপ? দেখো বাবার কাছ থেকে জোর করে মোটর সাইকেল নেওয়ার সময় আমার বার বার করে তোমার কথা ভেবেছি, এসো না প্লিজ, তোমার সঙ্গে আমার কথা আছে।
কিন্তু তোমার সঙ্গে তো আমার কথা নাই।
ঐশী রাগ করো না প্লিজ, তুমি আমাকে বুঝতে চেষ্টা করো।
বললাম তো বলো? কী বলবে তাড়াতাড়ি বলো?
ঐশী আমি তোমাকে ভালোবাসি।
ঐশী বিরক্তির সুরে বলল, আবার ভালোবাসার কথা! আমি না তোমাকে বলেছি, ঐসব ভালোবাসাবাসির মধ্যে আমি নেই। আজকেও কি কারো সঙ্গে বাজি ধরেছ নাকি?
ঐশী বিশ্বাস করো বাজি ধরে নয়, আমি তোমাকে মন থেকে ভালোবাসি। ইলেকশনের পর থেকে আমি তোমাকে খুঁজেছি শুধু মনে মনে নয় একরকম হন্য হয়েই খুঁজেছি, ভাবছিলাম আমার বিজয়ের খবরটা প্রথমে তোমাকে জানাবো কিন্তু আমার দূর্ভাগ্য তোমাকে পেলাম না তারপর মোটর সাইকেল কেনার পর থেকে আবারো তোমাকে খুঁজেছি শেষ পর্যন্ত আজ তোমাকে পেলাম। এসো একসঙ্গে একটু ঘুরে আসি।
ঐশী মুখ বিকৃত করে বলল, এসো একসঙ্গে একটু ঘুরে আসি, তুমি বললে আর আমি তোমার সঙ্গে ঘুরতে গেলাম।
জামাল তুমি অযথা আমার জন্য সময় নষ্ট করেছ আমি তোমাকে কোনদিন আমার জন্য অপেক্ষা করতে বলিনি তোমাকে একটা কথা আজও ষ্পষ্ট করে বলছি আমি তোমাকে ভালোবাসি না। আমি তোমাকে ঘৃণা করি। আমি তোমার সঙ্গে আর কোন কথা বলতে চাই না। আমি এখন আসি, বলে ঐশী যেতে উদ্যত হলো।
জামাল জিজ্ঞেস করল, ঐশী তুমি কি কাউকে ভালোবাসো?
সেটা জেনে তোমার লাভ কি?
লাভ লোকসানের কথা না।
যদি বলি আমি কাউকে ভালোবাসি না তখন কি বলবে তাহলে আমাকে ভালোবাসো?
হুঁম তুমি এখনো বুকড্ না হলে আমি তো আছিই।
আর যদি বলি আমি একজনকে ভালোবাসি, তখন তুমি কী বলবে?
বলেই দেখো না তাকে আমি কী করি?
কী করবে? মারবে?
জামাল যেন গর্জে উঠল, শুধু মারবো না, তোমাকে ভালোবাসার সাধ মিটিয়ে দিব।
তবে তোমাকে আজ স্পষ্ট করে বললাম আমি কাউকে ভালোবাসি না এবং বাসবো না, বললাম তো ঐসব ভালোবাসাবাসির মধ্যে আমি নেই, এখন আমাকে যেতে দাও প্লিজ, বলে ঐশী সামনে এগিয়ে চলল।
জামাল চাপাস্বরে বলল, ঐশী কাজটা তুমি ঠিক করলে না।
ঐশী আর কোন কথা না বলে মাথা নত করে হাঁটতে হাঁটতে চলে গেল।
চলবে..
গডফাদার-০১
সর্বশেষ এডিট : ১৬ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ১১:৫০
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

×