এক সময় চাকরী করতাম, কোন কারনে সরকারী ছুটি বৃহস্পতি বা শনিবার হলে খুশিতে ডগমগ করতাম। দু'দিন ছুটি, আহ্ কি আনন্দ আকাশে বাতাসে......................। সময়ের ক্যালকুলেশন করতাম এই ভেবে যে বউ বাচ্চা নিয়ে কোথায় বেড়াব । হয়তো ভালই ছিলাম তখন, আমাদের দেশের সিস্টেমের কোন দোষ খুঁজে বেড়াতাম না, মনে মনে ভাবতা সরকারী ছুটি যদি বৃহস্পতি শুক্র এবং শনি এই তিন দিন ধার্য হতো, আহ কি মজাই না হতো !! কিংবা সরকার যদি ক্যালেন্ডারের পাতা দেখে বেঁছে বেঁছে সব ছুটি গুলে শনিবার বা বৃহস্পতিবার ফেলত; হয়তো নতুন করে কারো জন্ম বার্ষিকি, মৃত্যু বার্ষিকি বা কোন বিশেষ দিবষ তৈরী করে নিলেই কেল্লা ফতে।
চাকরী ছেড়েছি অনেক দিন হল, ব্যবসায়ের জালে জড়িয়ে তাল গোতাল পাকিয়ে ফেলছি। চরম সমস্যার সম্মুখিন হতে হচ্ছে যখন বহির্বিশ্বের সংগে শুক্র, শনি ও রবি বার কোন লেনদেন করতে পারছি না। সেই সাথে যদি কোন সরকারী ছুটি সোমবার বা বৃহস্পতিবার গিয়ে পড়ে যোগ হয় আরো একদিন!! আমি জানি এই সমস্যা অনেক আগে থেকে হয়ে আসছে, আমি না হয় নতুন পাগল। কিন্তু আমাদের দেশের সরকার কি সত্যই দেশের কথা ভাবে? দেশের উন্নতির কথা; মনে হয় না, শুধু পকেটের কথা ভাবলেই চলবে দেশের কথা ভাবার সময় কোথায়;
শুক্রবার যদি জুম্মার নামাজের জন্য দু'ঘন্টা ছুটি দেওয়া হয় তাহলে কি মুসলমানগণ নামাজ পড়বেন না? যদি অফিস খোলা থাকলে নামাজের ক্ষতি হওয়ার সম্ভাবনা থেকেই থাকে তাহলে অফিস চলাকালীন যুহর এবং আসরের কি হবে? আমরা কি এই দু ওয়াক্ত নামাজ পড়ি না? আমরা কি অন্যান্য মুসলিম রাষ্ট্রের চেয়ে বেশী ধর্মপরায়ন?
দেশের উন্নতি না হলে জাতীর উন্নতি হবে কি ভাবে? আমরা সব কিছুতে পিছিয়ে আছি, দেশ স্বাধীনের এতোটা বছর পার হয়ে গেল অথচ আমাদের অবস্থান কোথায়?
ব্যবসায়ীগণ যদি দাবী তোলেন শুক্রবার অফিস আদালত খোলা রাখার জন্য তাহলে কি তারা মুশরিক হয়ে যাবে? নামাজ কালাম কি শুধু মোল্লাগণ পড়েন? ব্যবসায়ীদের মাঝে ঈমানদার নাই? একবার ভাবুন ঠান্ডা মাথায়, দেশকে ভালোর দিকে নিয়ে যান এটাই কামনা, একাত্তরের দিকে ধাক্কানোর দরকার নেই ২১০০ সালের কথা ভাবুন। আমরা আজ সত্যিই কোন কিছুর জালে আষ্টেপৃষ্ঠে আঠার মতো জড়িয়ে গেছি, যেন সেখান থেকে বের করার কেউ নাই।
হয়তো অনেকে আমার লেখার প্রতিবাদ করবেন, কিন্তু তিনি যদি আমার এই চেয়ারটায় বসেন তাহলে বুঝতে পারবেন শুক্রবারের বন্ধ আমাদের অর্থনিতীতে কতো বড় একটা এ্যফেক্ট। পদে পদে সমস্যা ফেস করছি যা বলে বোঝানো যাবে না। আমাদের ব্যবসা ইউএসের সাথে, বাংলাদেশের রবিবার সন্ধা ওদের সকাল এবং সেখানে অফিস বন্ধ, সোমবার সন্ধায় আমাদের অফিস বন্ধ ওদের সকাল সুতরাং কোন টিটি বা এলসি এলে মঙ্গলবার দুপুরের পর জানা যায় তার মানে মঙ্গবার পার হয়ে গেল। হাতে থাকে মাত্র দু'দিন বুধ এবং বৃহস্পতি। কোন কারনে এ'দুদিনের একদিন বন্ধ থাকলে অপেক্ষা করতে হয় আমাকে পরবর্তী সপ্তাহের জন্য। একজন ব্যবসায়ী হিসাবে এই দু'দিন যে কতো গুরুত্বপূর্ন বলে বোঝাতে পারব না। কিন্তু আমাদের কি কিছু করনীয় নাই? আমরা কি অন্তত একদিন বাড়াতে পারি না দু'দিনের পরিবর্তে?
আমি আত্মা এবং দেশ দুটোরই মঙ্গল চাই, যে দেশের অর্থনৈতিক অবকাঠামো ভালো না সে দেশে অভাব লেগেই থাকবে আর যে দেশের মানুষ অভাবী তারা অন্যায় কাজের প্রতি উৎসাহিত হবে তাদের আত্মাকে কিছুতেই পবিত্র রাখতে পারবে না। শুক্রবার মসজিদে যাবার প্রয়োজনও বোধ করবে না কারন কলব কাজ করবে না। দিনে দিনে ঘুষ, সুদ, চুরিচাম্মারী বেড়ে যাবে। তাই দেশ ও জাতীর স্বার্থে সকলকে একত্রিত হতে হবে।
আসুন আমরা অন্ধকার থেকে আলোর দিকে আসি, নামাজ পড়ি আবার চাকরী বা ব্যাবসাও করি, হালাল পথে ইনকাম করি। শুক্রবার অফিস করি আবার জুম্মার নামাজও পড়ি। আমার পাঁচ ওয়াক্ত নামাজের প্রতি যন্তবান হই এবং শুধু জুম্মার দিন আটকি নামাজ পড়ার জন্য উঠে পড়ে না লাগি। মনে রাখি আটকি নামাজীদের কোন ভিত্তি নাই। আমাদের হতে হবে পাঁচ ওয়াক্ত নামাজী, পরিশ্রমী এবং সৎ।
ধন্যবাদ

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



