জানজাবিদ ভাইয়ের বস্তাপঁচা পুরান জুকস (পড়লে পস্তাইবেন, না পড়লে আরো পস্তাইবেন)
ঐ সুরুজমিয়া, মাথায় পানি ঢাল।
-কি দিয়ে ঢালুম?
কলছি দিয়ে ঢালেন।
-কোন কলসি দিয়ে?
কোন কলসি মানে?
-মাটির নাকি পিত্লের নাকি এলুমিনিয়ামের?
মাটিরটা দিয়ে ঢাল।
-ছোট নাকি বড় কলসি?
বড়টা দিয়ে ঢাল।
-ঢাকনাওয়ালা নাকি ঢাকনা ছাড়া?
ঢাকনাওয়ালা।
-ঘরের ভিতরেরটা নাকি বাইরেরটা?
ভিতরেরটা।
-ঠান্ডা পানিরটা নাকি স্বাভাবিকটা?
ঠান্ডা পানিটা।
-পুর্ন নাকি অর্ধ পূর্ণ?
পূর্ণটায় ঢাল।
-মামা, কিছু মনে করিয়েন না, পানি পূর্ন কোন কলস নাই!!!!
ঠিক আছে অর্ধপূর্নটায় ঢাল।
-অর্ধপুর্ণও নাই।
তাহলে পিতলেরটা ঢাল।
-আমাদেরতো পিতলের কলসটা ছিদ্র হয়ে গেছে।
তাহলে এলুমিনিয়ামেরটা ঢাল।
-এলুমিনিয়ামেও পানি নেই।
তাহলে পানি নিয়ে আয়।
-আমাদের কলসিওতো নেই।
যা তোকে আর দরকার নেই। আমি কি জন্য যেন পানি ঢালতে চাচ্ছিলাম?????
বিঃদ্রঃ হয়তো ভালো হয়নি। কারন তাৎক্ষনিক মাথায় এসে মন্তব্য করেছি।
সর্বশেষ এডিট : ২৯ শে সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৫:৪১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


