আমার প্রিয় পোস্ট

wanna know and show everything I can......

চোর হয়ে কি সরকারি চাকরিতে ঢুকতে হয়?

০৬ ই জুন, ২০১০ রাত ৯:০৯

শেয়ারঃ
0 0 0



জাতীয় রাজস্ব বোর্ডের চাকরির পরীক্ষার রাতে এবং সকালে বিক্রি হলো পরীক্ষার প্রশ্ন!!!! যারা প্রশ্ন কিনেছে তাদের ১০০% কমন পড়েছে!!!B-) আর যাদের প্রশ্ন কেনার সুযোগ হয়নি তাদেরও মোটামুটি অনেকেই ৮০% এর উপরে উত্তর সঠিক দিতে পেরেছে। তবে প্রশ্ন অনেকে পরীক্ষার আগে পাওয়াতে ৯০% এর উপরে স্কোর করতে পেরেছে। যেখানে প্রশ্ন ফাঁস হচ্ছে সেখানে নিশ্চয় চাকরি পেতে হলে ঘুষ দিতে হবে। আর যারা ঘুষ দিবে তাদেরই চাকরি হবে। এতো টাকা দিয়ে চাকরিতে ঢুকবে যখন তিনি(!!) নিশ্চই তাঁর (!!) ঘুষের টাকা উদ্ধার করেই ছাড়বেন!!!! তার মানে, চোর ঢুকলো চুরি করে চুরি করার জন্য। তাহলে কি সরকারি চাকুরেরা সবাই চোর (বলতে বাধ্য হলাম বলে দুঃখিত)? আর ভবিষ্যতে যদি আমি সরকারি চাকরিতে ঢুকি তাহলে কি আমাকেও চোর হয়ে ঢুকতে হবে শুধুমাত্র চুরি করার জন্যে?B-)

এই ধরনের দূর্নীতি আগেও ছিলো, এখনো চলছে, ভবিষ্যতেও চলবে!!!!! যেমনটি দেখেছি বিসিএস পরীক্ষার সময় ১০০% প্রশ্ন পরীক্ষার আগে উত্তরসহ ফাস হতে। চুরি করে ঢুকছে চোর, সে চুরি করতেই থাকবে!!!! যারা চোর নয় তাদেরও চুরি করা উচিত নয় কি?? কারন চোর না হয়েও তাদের চোরের অপবাদ সইতে হবে!!!! তবে আমি সালাম জানাই, যারা চুরি করে সরকারি চাকরিতে ঢুকেনি, আর যারা চুরিকার্য থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছে তাঁদেরকে।

আসলে কি বর্তমানে চুরি না করে সরকারি চাকরিতে ঢুকা যায়??X(

এর সমাধানইবা কোথায়?:((

 

সর্বশেষ এডিট : ০৬ ই জুন, ২০১০ রাত ৯:০৯ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০৬ ই জুন, ২০১০ রাত ৯:৩৭
অমুক বলেছেন: আমি সরকারি কর্মকর্তা ঘুষ খায়না দেখলে অবাক হয়ে তাকাই, এও সম্ভব :-<
২. ০৬ ই জুন, ২০১০ রাত ৯:৩৮
মনিরুল হাসান বলেছেন: আমার মনে হয় যার চাকুরী হবে তার মামা/খালু/চাচা আগে থেকেই ঠিক করে রেখেছেন যে, আমার ভাগ্নে বা ভাতিজার চাকুরী হবে। পরীক্ষাটা হচ্ছে লোক দেখানো। মাঝখান থেকে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করে, সেই প্রশ্নপত্র বাইরে বিক্রি করে বরং অতিরিক্ত পয়সা আদায় করে নিচ্ছে। :)
৩. ০৬ ই জুন, ২০১০ রাত ৯:৩৮
আমি মদন বলেছেন: শুধু চোর না। চামচা ও বেহায়া হওয়ার বংশগত গুন না থাকলে ডুকলেও বাতিল।

আর বিসিএস মানে হলো বংলাদেশ চোরের সর্দার
৪. ০৬ ই জুন, ২০১০ রাত ৯:৪৫
সিটিজি৪বিডি বলেছেন: ঘুষ দিয়ে চাকরী করে ঘুষ খাবেই.......... তারপর অবসর গ্রহনের পর রাজনীতি করবে..এটাই এখন নিয়ম.. তবে তারা যদি বুঝত ঘুসের পরিনাম কি তাহলে তারা কখনো ঘুস খেতো না।
৫. ০৬ ই জুন, ২০১০ রাত ১১:২০
সাফির বলেছেন: অমুক বলেছেন: আমি সরকারি কর্মকর্তা ঘুষ খায়না দেখলে অবাক হয়ে তাকাই, এও সম্ভব :-<

 

মোট সময় লেগেছে ১.১৫০৫ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আমি একজন পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি আদিবাসী। আদিবাসীদের জন্য কথা বলি, আদিবাসীদের জন্য চিন্তা করি। আদিবাসীদের অগ্রগতি বাংলাদেশের অগ্রগতির একটি অংশ...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই