আমার প্রিয় পোস্ট

অনুসরন করুন আপনার পছন্দের ব্লগারদের

১৩ ই ডিসেম্বর, ২০০৮ সকাল ১১:২৫

শেয়ারঃ
0 0 0


টুলটি বেশ আগে বানানো। আসলে একেবারেই নিজের প্রয়োজনে বানিয়েছিলাম এটি। প্রতিদিন অনেক পোস্ট আসে এই ব্লগে। প্রায়ই এসব পোস্টের ভিড়ে চোখ এড়িয়ে যায় পছন্দের কোন ব্লগারের পোস্ট। আর যদি দু'একদিন না আসি, তাহলে তো কথাই নেই :P

এই ওয়েব এপ্লিকেশনটি আপনার পছন্দের ব্লগারদের অনুসরন করবে। লিস্ট হিসেবে দেখাবে আপনার পছন্দের ব্লগারের কি কি নতুন পোস্ট এসেছে, সেগুলোর রেটিং কেমন এবং কমেন্ট কয়টি এসেছে। তাছাড়া কোনগুলো আপনার পড়া হয়েছে, এবং যেগুলো পড়া হয়েছে সেগুলো পড়ার পর আর কতটি নতুন কমেন্ট এসেছে তাও দেখাবে (প্রতি ঘন্টায় একবার এসব তথ্য আপডেট হবে)।

এপ্লিকেশনটিতে লগ ইন করতে হলে আপনার একটি ওপেন আইডি এড্রেস থাকতে হবে। এখনও কোন ওপেন আইডি একাউন্ট না থাকলে মাইওপেনআইডি অথবা ভেরিসাইন থেকে একটি একটি একাউন্ট খুলতে পারেন। এছাড়া বিভিন্ন ব্লগের এড্রেস, যেমন ব্লগস্পটে আপনার ব্লগের ঠিকানাও (ইউ আর এল) ওপেন আইডি লগইন হিসেবে কাজ করতে পারে। ওপেন আইডি লগইন এর সুবিধা হচ্ছে আপনাকে প্রতিটি সাইটে নতুন করে রেজিস্ট্রেসন করতে হচ্ছে না কিংবা অপরিচিত/অল্প পরিচিত সাইটে পাসওয়ার্ড ও শেয়ার করতে হচ্ছে না। এক্ষেত্রে যেসব ক্লায়েন্ট সাইট ওপেন আইডি লগইন সাপোর্ট করে, সেসব সাইটে আপনার ওপেন আইডি ঠিকানা দিলে আপনি যেখান থেকে একাউন্ট খুলেছেন সেখানে পাঠিয়ে দিবে ক্লায়েন্ট এপ্লিকেশনটি। এবার ক্লায়েস্ট সাইটিকে এলাউ করে দিলেই আপনার লগইন হয়ে যাবে।

লগইন করুন এখানে - http://onushoron.morphexchange.com/

ব্যবহার পরিচিতি:
১. লগইন

আপনার ওপেন আইডি দিয়ে লগইন করুন

২. ব্লগ তালিকা

এখানে আপনার অনুসরন করা ব্লগারদের তালিকা দেখাবে।

৩. নতুন ব্লগ

নতুন কোন ব্লগারকে অনুসরন তালাকায় যোগ করতে পারবেন এখানে। এজন্য সেই ব্লগের URL এবং Name ফিল্ডে সেই ব্লগের একটি নাম দিন। পোস্ট তালিকায় ব্লগারের নাম হিসেবে এই নামটিই দেখাবে।

৪. পোস্ট তালিকা

আপনার অনুসরন করা ব্লগারদের পোস্টের তালিকা

আরেকটি লুকানো ফিচার আছে। সেটা নিজেরাই আবিস্কার করে নিন B-)

এতদিন নিজের পিসিতেই মাঝে মাঝে চালাতাম এই টুল টি। গতকাল একটি ফ্রি হোস্টিং টেস্ট করার জন্য এপ্লিকেশনটি সেখানে ডিপ্লয় করি। এখন পর্যন্ত ভালই চলছে :)
ভালো কথা, নিজের জন্য বানিয়েছি বলে ডিজাইনের কোন তোয়াক্কা করিনি। তাছাড়া ডিজাইনার হিসেবে যথস্ট দূর্নাম রয়েছে আমার, তাই চেস্টা থেকে এখনও বিরত থেকেছি :(

[বি.দ্র. এই টুলটির সাথে সামহোয়্যারইন কতৃপক্ষের কোন সম্পর্ক নেই। টুলটির সোর্স মুক্ত। রুবি ল্যঙ্গুয়েজে লেখা এর সোর্স দেখতে পারবেন এখানে । আর এটি শুধুমাত্র সামহোয়্যার ইন ব্লগে জন্য কাজ করবে।

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): রুবিব্লগকালেক্টিভ ইন্টেলিজেন্স ;
সর্বশেষ এডিট : ১৩ ই ডিসেম্বর, ২০০৮ বিকাল ৪:০৫ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১৩ ই ডিসেম্বর, ২০০৮ সকাল ১১:৩১
মদন বলেছেন: কামের জিনিস ... +
১৩ ই ডিসেম্বর, ২০০৮ সকাল ১১:৩৩

লেখক বলেছেন: একটু চেক কইরা দেখেন

২. ১৩ ই ডিসেম্বর, ২০০৮ সকাল ১১:৩১
টাইটেনিয়াম বলেছেন: আপনিত ভাই জব্বর জ্ঞানি মানুষ!!!

এখানে কেউ আমার প্রিয় লেখক নয় তাই আপাতত লাগছে না। তবে বেশ উপকারি টুল মনে হচ্ছে। ধন্যবাদ।
৩. ১৩ ই ডিসেম্বর, ২০০৮ সকাল ১১:৩১
ভেংচুক বলেছেন: অরে খাড়া চেক কইরা লই
১৩ ই ডিসেম্বর, ২০০৮ সকাল ১১:৩৬

লেখক বলেছেন: দেইখা এক্টু জানান

৪. ১৩ ই ডিসেম্বর, ২০০৮ সকাল ১১:৩২
নিবিড় বলেছেন: দেখি কিমুন জিনিস
১৩ ই ডিসেম্বর, ২০০৮ দুপুর ১২:১৫

লেখক বলেছেন: কেমুন দেখলেন?

৫. ১৩ ই ডিসেম্বর, ২০০৮ সকাল ১১:৪৭
আইরিন সুলতানা বলেছেন: ওরে বিশাল টেকি ব্যাপার দেখি ....

আমার নামের বানান ভুল :(

ireen হবে..:)

ওহ, আমার লিংক ব্যবহারের জন্য ।
১৩ ই ডিসেম্বর, ২০০৮ দুপুর ১২:০০

লেখক বলেছেন: ছরি আপু :P
এখন ঠিক করে দিয়েছি

কাজটা খুবই ছোট। আর একবার ওপেন আইডির ব্যবহার শিখলে দেখবেন ওইটাই সবচাইতে সহজ পদ্ধতি কোন সাইটে রেজিস্ট্রেশনের জন্য - কোন ফর্ম পূরন নেই, ইমেইল ভেরিফিকেশন নেই :)

৬. ১৩ ই ডিসেম্বর, ২০০৮ সকাল ১১:৪৯
আছহাবুল ইয়ামিন বলেছেন: পোস্ট লিস্টে প্রথমেই কোন পোস্ট দেখতে পাবেন না। আপনার অনুসরন করা ব্লগাররা নতুন কোন পোস্ট দিলে সেগুলো দেখতে পাবেন
৭. ১৩ ই ডিসেম্বর, ২০০৮ সকাল ১১:৫১
ভাস্কর চৌধুরী বলেছেন:

+
আরে এতো দারুন ব্যাপার।
১৩ ই ডিসেম্বর, ২০০৮ দুপুর ১২:০৩

লেখক বলেছেন: থ্যাঙ্কু :)

৮. ১৩ ই ডিসেম্বর, ২০০৮ সকাল ১১:৫৫
এস্কিমো বলেছেন: দেখে গেলাম। রেখে দিলাম।
১৩ ই ডিসেম্বর, ২০০৮ দুপুর ১২:১৩

লেখক বলেছেন: ধন্যবাদ।

৯. ১৩ ই ডিসেম্বর, ২০০৮ সকাল ১১:৫৭
জ্বিনের বাদশা বলেছেন: কার্যকর জিনিস! ... কাজে লাগবে
১৩ ই ডিসেম্বর, ২০০৮ দুপুর ১২:৫৪

লেখক বলেছেন: কাজে লাগবে জেনে ভালো লাগলো। কোন ফিচার রিকোয়েস্টা থাকলে জানাবেন।

১০. ১৩ ই ডিসেম্বর, ২০০৮ দুপুর ১২:০০
নুশেরা বলেছেন: অনেক ধন্যবাদ।
এখন যাচাইয়ের সময় নেই হাতে। প্রিয় পোস্টে। ++++++++
১৩ ই ডিসেম্বর, ২০০৮ দুপুর ১২:৫০

লেখক বলেছেন: আপু, আপনার পোস্ট নিয়মিত পড়ি, রেটিং ও দেই। কিন্তু এই পাঠক জ্ঞানী পোস্টে মন্তব্য করতে ভয়, তাই মন্তব্য কম দেয়।

আপনাকে অনেক অনেক ধন্যবাদ :)

১১. ১৩ ই ডিসেম্বর, ২০০৮ দুপুর ১২:১২
আছহাবুল ইয়ামিন বলেছেন: হায় হায়, কেউ টেরাই করে না :(

তাইলে তো হিডেন ফিচার হিডেনই থাইকা গেলো :P
১৩ ই ডিসেম্বর, ২০০৮ দুপুর ১২:৪৪

লেখক বলেছেন: কেউ টেরাই করিবে না। লুকানো ফিচার লুক্কায়িত থাকাই ভালো ;)

১২. ১৩ ই ডিসেম্বর, ২০০৮ দুপুর ১২:১৪
লাভলুদা বলেছেন: বালা জিনিস, ধন্যবাদ :)
১৩ ই ডিসেম্বর, ২০০৮ দুপুর ১২:৪৬

লেখক বলেছেন: লাভলুদার কি খবর? এখনও ফেনীতে নাকি?

১৩ ই ডিসেম্বর, ২০০৮ দুপুর ১২:৫৯

লেখক বলেছেন: হুমম

১৪ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১২:৪৩

লেখক বলেছেন: সেটাই

১৩ ই ডিসেম্বর, ২০০৮ দুপুর ১২:৫৪

লেখক বলেছেন: ধইন্যাপাতা

১৬. ১৩ ই ডিসেম্বর, ২০০৮ দুপুর ১২:৪৫
মহাকালর্ষি বলেছেন: আইচ্ছা, আমার পিরিও কাহারা..রা..রা..রা? আর অপিরিওওও?
আপাতত রেখে দিলাম।
ধন্যবাদ।
১৩ ই ডিসেম্বর, ২০০৮ দুপুর ১২:৫৮

লেখক বলেছেন: যাদের পোস্টে আপনি পেলাস দেন তাহারা আপনার পিরিও, আর যেইগুলানরে মাইনাস দেন সেইগুলা ওপপিরিও। অপ্রিয়দের মাইনাসের সেঞ্চুরী করার সুযোগ দিতে কিছু অপ্রিয়দেরও লিস্টের রাখতে পারেন ;)

১৭. ১৩ ই ডিসেম্বর, ২০০৮ দুপুর ১২:৪৯
আসিফ বলেছেন: ভালা হইচে।
আপাতত পছন্দের ব্লগার নাই, অপছন্দের ব্লগারে অনুসরন করা যাইবেক?
১৩ ই ডিসেম্বর, ২০০৮ দুপুর ১২:৫২

লেখক বলেছেন: অবশ্যি অবশ্যি। ওইটাতো মাস্ট্। তাইলে আর অপছন্দের ব্লগার পোস্টে পদধুলি দেয়া মিস হবে না ;)

১৮. ১৩ ই ডিসেম্বর, ২০০৮ দুপুর ১:০০
সব যদি আজ বদলে যেত বলেছেন: বস জিনিস। দেখি কাজ করে নাকি।

১৩ ই ডিসেম্বর, ২০০৮ দুপুর ১:০৫

লেখক বলেছেন: সমস্যা থাকতে পারে। কাজ না করলে জানাবেন।

১৩ ই ডিসেম্বর, ২০০৮ দুপুর ১:৩৭

লেখক বলেছেন: ধন্যবাদ।

২০. ১৩ ই ডিসেম্বর, ২০০৮ দুপুর ১:২১
আইরিন সুলতানা বলেছেন: "পোস্ট" সেকশনটা এখনও এ্যাকটিভ না ...
১৩ ই ডিসেম্বর, ২০০৮ দুপুর ১:৩০

লেখক বলেছেন: কোন এরর দেখাচ্ছে?

প্রথমে কিছু ব্লগারের যোগ করতে হবে হবে। এরপর থেকে সেই ব্লগারের নতুন কোন লেখা আসলে সেগুলো পোস্ট সেকশনে দেখতে পাবেন। আগের লেখাগুলো আসবে না।

১৩ ই ডিসেম্বর, ২০০৮ দুপুর ১:৩৬

লেখক বলেছেন: এখন আপনার পোস্ট সেকশনটি দেখবেন? একটি পোস্ট দেখানোর কথা

২১. ১৩ ই ডিসেম্বর, ২০০৮ দুপুর ১:৩৭
নিবিড় বলেছেন: আচ্চা অ্যড করলাম নামের লিস্ট কিন্তু এর পরে কিভাবে ট্রাক হবে?
১৩ ই ডিসেম্বর, ২০০৮ দুপুর ১:৪০

লেখক বলেছেন: টুলটির ক্রাওলার প্রতি ঘন্টায় (আগে ৬ঘন্টা ছিল) একবার সেই ব্লগারের সাইটে এসে দেখবে আপনার অনুসরন করা ব্লগারের নতুন কোন পোস্ট এসেছে কি না। থাকলে সেগুলো টুলটি পোস্ট সেকশনে দেখাবে।

২২. ১৩ ই ডিসেম্বর, ২০০৮ দুপুর ১:৩৯
আইরিন সুলতানা বলেছেন: হ্যা, এবার পেয়েছি; আপনার ব্লগ লিংক দিয়েই শুরু করেছি ...

কিন্তু হিডেন ফিচার তো বুঝতে পারছিনা...কোথায় যে লুকিয়েছেন...!
১৩ ই ডিসেম্বর, ২০০৮ দুপুর ১:৪১

লেখক বলেছেন: আরো কয়েকটি ব্লগ এ্যাড করেন, তাহলেই দেখতে পাবেন ;)

২৩. ১৩ ই ডিসেম্বর, ২০০৮ দুপুর ১:৪০
ভাঙ্গা পেন্সিল বলেছেন: ইন্সটল করতে ফারতাম না...সামু কবে এরুম সুবিধা দিব?
১৩ ই ডিসেম্বর, ২০০৮ বিকাল ৪:০০

লেখক বলেছেন: ইন্সটল??? কোনো কিছুই ইন্সটল করতে হবে না। কোন ওপেন আইডি একাউন্ট থাকলে সোজা সাইন ইন :)

২৪. ১৩ ই ডিসেম্বর, ২০০৮ দুপুর ১:৫৩
বিবর্তনবাদী বলেছেন: কাজে আসবে ইনশাল্লাহ্‌।
১৪ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১২:৫২

লেখক বলেছেন: ভালো খবর, আলহামদুলিল্লাহ।

২৫. ১৩ ই ডিসেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:৫৯
আরিফ থেকে আনা বলেছেন: হিডেন ফিচার খুইজ্জা পাইসি, তয় আপনারে কমুনা যদি আপনি শিখা যান /:)
১৬ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১০:০৮

লেখক বলেছেন: পিলিজ। কানে কানে কইয়া দেন। আর কাউরে কমু না...

২৬. ১৬ ই ডিসেম্বর, ২০০৮ রাত ৩:২৯
টেকনো বলেছেন: করা জিনিস ভাই। খুব উপকার করছেন। আপনারে ধন্যবাদ দিয়ে ছোট করবো না।
শুব কামনা রইল। ভাল থাকুন, আরও ভাল লিখতে থাকুন।
সবথেকে ভাল লাগছে আনার সোর্স কোড শেয়ারটা।
ডিজিটাল স্বাধীনতা আমাদের হাতে দরকার শুধু সচেতনতা।
১৬ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১০:২৯

লেখক বলেছেন: ধন্যবাদ। ব্যক্তিগত প্রজেক্টে সোর্স কোড গোপন করার কোন কারন দেখি না। বরং অন্যরা সহযোগিতা করলে কিংবা ভুল ধরিয়ে দিলে আপনারই সুবিধা। আর কমার্শিয়াল কারনে মাঝে মাঝে সোর্স কোড গোপন রাখা হয়। কিন্তু ভিন্ন বিজনেস মডেলও হতে পারে।

একসময় ওপেন সোর্স নিয়ে বেশ আগ্রহ ছিল। বায়োস , অংকুর , বিডিওএসএন এর সাথে ভলান্টিয়ার হিসেবে কাজ করেছিলাম।

১৬ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১০:২৯

লেখক বলেছেন: ধন্যবাদ।

১৬ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১০:৩২

লেখক বলেছেন: :)

২৯. ২০ শে ডিসেম্বর, ২০০৮ রাত ৯:৪২
মেহবুবা বলেছেন: কাজে লাগবে ,দেখব সময় করে ।
৩৫. ১৩ ই ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১:৩২
তুষার আহাসান বলেছেন: প্রি য়-তে + এবং ধন্যবাদ সহ
৩৬. ১৪ ই জুলাই, ২০০৯ বিকাল ৩:৪৯
হারুন আল নাসিফ বলেছেন: সোজা প্রি য়-তে এবং আ ড্রমি অভ ধন্যবাদ।
৩৭. ১৪ ই জুলাই, ২০০৯ বিকাল ৩:৫০
হারুন আল নাসিফ বলেছেন: সোজা প্রি য়-তে এবং আ ড্রমি অভ ধন্যবাদ।
৩৮. ১৪ ই জুলাই, ২০০৯ বিকাল ৩:৫০
হারুন আল নাসিফ বলেছেন: সোজা প্রি য়-তে এবং আ ড্রাম অভ ধন্যবাদ।
৪০. ০৯ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৫:২১
হামিদ পায়োনিয়ার বলেছেন: লগইন করুন এখানে - http://onushoron.morphexchange.com/

ব্যবহার পরিচিতি:
১. লগইন

আপনার ওপেন আইডি দিয়ে লগইন করুন



আমিতো লগইন অপশন দেখতে পাচ্ছি না। সাহায্য করেন্না ভাই......................
৪১. ১৬ ই সেপ্টেম্বর, ২০১০ দুপুর ১:০৩
র হাসান বলেছেন: ভালো পোষ্ট! প্লাস+++++

Free Bangladesh travel information
৪২. ১৮ ই অক্টোবর, ২০১০ রাত ১২:৩৮
মুভি পাগল বলেছেন: সামুতে এখন মডুরা এটা যোগ করে দিয়েছে।

 

মোট সময় লেগেছে ১.০১০০ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ