আমি অতি সাধারণ একজন ব্লগার । ব্লগিংটা নিয়েছিলাম নিজের চলমান জীবনের ঘটে যাওয়া ঘটনা তুলে ধরতে । তা তো আর হলো না । এখানে রাজাকার,রাজাকার সমর্থনকারী অ....., রাজাকার সমর্থনকারী অন্যান্য ব্লগারদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সময় হয়েছে । ব্লগটাকে রাজাকার/রাজাকার সমর্থনকারীদের অভয়ারণ্য হতে আর দেয়া যায় না । এটিমকে এগিয়ে আসতে হবে । কারণ আমাদের অথরিটি কি চান তা তো স্পষ্ঠ হয়ে গেছে অনেক আগেই । তাদের কাছে কিছু বলা আর কলা গাছকে বলা একই কথা । ভার্চুয়াল জগত এটি । তাই রাজাকারদের এতো হুৎকার । বাস্তব জীবনে এভাবে কথা বলার সাহস এদের কোনদিন হবে না । চ্যালেন্জ দিলাম আমি । ভরা মজলিসে সরাসরি এরা এসব বলতে পারবে না । দুই একটা রাজাকারের বাচ্চা তাদের জারজ পিতার পাপ ডাকার জন্য বিভিন্ন নিক নিয়ে এসব চালাচ্ছে । এসব নিয়ে অনেক সাধারণ ব্লগার হতাশ । আমার কাছে কিছুক্ষণ আগে একজন ব্লগারের সাথে ফোনে কথা হলো । তিনি তো বলে ফেললেন আর ব্লগিং না । কিছু একটা করা দরকার । ধূসর ছায়ার নিজের ইমেইল বক্সে কয়েকটা মেইল পেয়েছি । সবাই হতাশা ব্যক্ত করেছেন । কিন্তু আমি এখনো হতাশ হতে রাজী না । এক সময় হতাশ হয়ে বিদায় নিয়েছিলাম ব্লগ থেকে । কিন্তু দেরিতে হলেও বুঝতে পেরেছি পালিয়ে যাওয়াটা হলো কাপুরুষতা । ভার্চুয়াল জগতে কলম যুদ্ধ চালিয়ে যাবো আমৃত্যু ।
এটিমের কাছে আমার কিছু অনুরোধ---
১. আমাদের সবাইকে একতাবদ্ধ হতে হবে মুক্তিযুদ্ধ ও দেশ নিয়ে ।
২. আমাদের প্রকাশ্য নীতিমালা থাকবে এবং তা প্রকাশ করা হবে ।
৩. মুক্তিযুদ্ধ ও দেশবিরোধী কোন পোস্ট হলে তা ফ্লাডিং করে সরিয়ে ফেলা হবে ।
৪. আমাদের উপদেষ্টা কমিটি থাকবে ।
৫. আমাদের একশান কমিটি থাকবে ।
৬. আমাদের নিজস্ব কিছু সাংকেতিক ভাষা থাকবে (ব্যান থেকে বাঁচার জন্য) ।
৭. আমাদের প্রত্যেক সদস্যের একাধিক নিক থাকবে এবং তা অন্যান্য সদস্যরা অবগত থাকবে ।
৮. আসল কথা হলো এখানে নতুন কোন ব্লগার আসলে যেন আসল বাংলাদেশ দেখতে পায় ।
৯. ইয়াহু ও গুগলে এটিমের নামে গ্রুপ ওপেন করে আমাদের কার্যক্রম চলতে থাকবে ।
১০. আমরা ৭১ এ যুদ্ধ করতে পারিনি অস্ত্র হাতে তবে কলম হাতে নিয়ে যুদ্ধ করে যাবো দেশ ও জাতিকে কিছু দেয়ার আশায় । নিজেদের আত্মতৃপ্তির জন্য না ।
১১. ওপেন আলোচনার মাধ্যমে আমরা সব ঠিক করে নিতে পারি । কারণ আমরা জাশি কিংবা জঙ্গি না । যা করবো প্রকাশ্যেই ।
এটা আমার একান্ত নিজের কথা বললাম । আপনারা কি বলেন ?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

