দুঃখিত রাজার চিঠি
০৬ ই মে, ২০০৮ সন্ধ্যা ৬:২০
‘আমার আত্মার চেয়েও নির্ভরযোগ্য বন্ধু’ আমি অনেক পেয়েছি
তারা একসাথে ধূমপান করেছে, সঙ্গমের চেষ্টা করেছে
এবং আমাকে ফেলে রেখে চলে গেছে বিপন্ন ধোঁয়ায়
শয়তানের কাছ থেকে একটু শক্তি ধার করে আমি ফিরে এসেছি
স্মৃতির চেয়েও বড় প্রতারক জীবনে দেখেছি অনেক
চকলেটের লোভ দেখিয়ে তারা আমার বান্ধবীকে
জঙ্গলে যেতে উৎসাহ দিয়েছে
আমার লাল ঘোড়ার ক্ষুরের তলে
সবচে দামি নর্তকীর নাচের শব্দ মিলিয়ে গেছে
পূণ্যের জন্য আরো যা যা করেছি
তাতে স্বয়ং ঈশ্বরই মনে হয় ঈর্ষুক।
মৌমাছির মতো মধু খেতে খেতে
আমি আটকা পড়েছি মধুর চাকে
আজ পূণ্যের প্রতি কোনো লোভ নাই আমার
কিছু পাপ করার করার চেষ্টা করছি
পাপে-অনুতাপে পূর্ণ করছি পূণ্যের খামার।
রচনাকাল ৬/৫/২০০৮
বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
লেখক বলেছেন: খুব ভালো লাগলো প্রতিক্রিয়া জেনে প্রিয় রবিউল
রহমান মাসুদ বলেছেন:
ভালো লেগেছে আমিন ভাই। হাতে সময় থাকলে বিস্তারিত আলোচনা করা যেত।
লেখক বলেছেন: ধন্যবাদ
সরকার আমিন ১৯৬৭ বলেছেন:
ফয়সল ভালো লাগলো মন্তব্যটা
সরকার আমিন ১৯৬৭ বলেছেন:
ফয়সল ভুল করে আপনার মন্তব্যটা মুছে ফেলেছি
ফয়সল নোই বলেছেন:
মন্তব্য মুছে যাওয়া কোন সমস্যা নয় আমিন ভাই,লেখক বলেছেন: হৃদয় মুছে যায়না ফয়সল
অিনেকত বলেছেন:
"ঈর্ষুক" নতুন শুনছি মনে হয় ।
ফকির ইলিয়াস বলেছেন:
এবং আমাকে ফেলে রেখে চলে গেছে বিপন্ন ধোঁয়ায়শয়তানের কাছ থেকে একটু শক্তি ধার করে আমি ফিরে এসেছি
ধার করা শক্তি আমাদেরকে কখনো এগিয়ে নেয় ঠিক ই ।
লেখক বলেছেন: ধন্যবাদ মাজুল
লেখক বলেছেন: ধন্যবাদ
এহসানুল ইয়াছিন বলেছেন:
আমিন ভাই সম্ভবত কবিতাটি আতঁড়ঘর থেকে প্রসূত হবার পর প্রথম পাঠক হতে পারলাম না। মিস করেছি।
সরকার আমিন ১৯৬৭ বলেছেন:
কবিতাটি সরাসরি ব্লগে লেখা
লেখক বলেছেন: তবেই আপনি পুন্যবান
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...














1.jpg)

