আমার দিকে একগালে হাসছে বিড়াল
বাইরে কঠিন বৃষ্টি.....সঙ্গমের চেয়েও লোভনীয়
কোলাহলের ভেতর কে যেন কাকে খুন করে গেছে
কান্নাকাটি করছে অন্ধকার, একটু পর আসবে পুলিশ
প্রশ্ন হলো কে খুলে দিয়েছে গুপ্তপথের নিশ্চিদ্র দরজাটা?
কোথায় সেই বদমাশ দারোয়ান?
ভুল অপরাধে নিজের হাতে গ্রেফতার হয়ে গেছি
হেঁটে যাচ্ছি যাত্রাবাড়ির ওভার ব্রিজ ধরে
জিরো০জিরো ০জিরো০
সম্ভবত নির্জনতাই আমার পাসওয়ার্ড
নির্জনতাই আমার জন্য শোভনীয়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

