আমার প্রিয় পোস্ট

যাকে খুন করার কথা তাকে দেখে হেসে ফেলি

৩০ শে জুলাই, ২০০৮ সন্ধ্যা ৭:২১

শেয়ার করুন:                   Facebook

মায়া বড়ি
...............................

হাহাকার সীমিত মাত্রার মায়াবড়ি হয়ে
শুয়ে থাকে নীল বিছানায়

দুর্দান্ত সঙ্গমের জন্য প্রয়োজন শুদ্ধ হৃদয়
বৃষ্টির শব্দে অকাতর যৌনতার উদ্ভব হয়।

মায়াবড়ি কালো বেড়ালের চোখের মতো চেয়ে থাকে।



মদের গেলাশ
.....................................

চার জনে বসে মদ খাই।
পঞ্চম জনের নাম নীরবতা

আমরা কথা বলি কেবলই কথা বলি
নীরবতার কথা শুনিনা, হায়!

নীরবতা বোবা হয়ে মদের গেলাশের সাথে কথা বলে
মদের গেলাশ অভিমান করে
টেবিল থেকে পড়ে
কেবলই ভেঙে যায়।



বাতাসের হাত ধরে বসে থাকি
...............................................

দুঘর্টনার জন্য হা করে বসে থাকা আমি এক ফায়ারম্যান
এম্বুলেন্সের শব্দে ঘুম ভাঙে
ন্ধদয়ে ডেটল মেখে শুয়ে থাকি বহুতল ভবনের নিচে।

চারপাশে ভাঙাচোরা খাদ
জোড়া না লাগাতে না পারা দাম্পত্য, এটা সেটা
কাচের টুকরো

হিসাব মিলাতে না পারা ব্যাংকের ক্যাশিয়ার আমি
পাতালে ছাতা মেলে বাতাসের হাত ধরে বসে থাকি।



যাকে খুন করার কথা
তাকে দেখে হেসে ফেলি
.....................................................

হাত বাড়াই সূর্যের দিকে
পুড়ে যায় ঠোঁট
তবু রোদের বিরুদ্ধে কিছুই বলি না
রোদ কি সুন্দর খেলা করছে বারান্দার পাশে।

যীশু খৃষ্টকে বলে রেখেছি
খৃষ্টানদের বিরুদ্ধে আমি কিছুই বলবো না
শত ইরাক মিশে যাক মরুভূমির ধুলায়।

আমার কর্তিত মুণ্ডতে অকারণে হাত বুলাই
আত্মাকে ছুঁড়ে দিয়ে আবাহনী মাঠে
বেদনাসহযোগে ফুটবল খেলি

যাকে খুন করার কথা
তাকে দেখে হেসে ফেলি।




(যাকে খুন করার কথা তাকে দেখে হেসে ফেলি
বই থেকে)






 

 

  • ১৩ টি মন্তব্য
  • ১৯০ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ৩ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি
১. ৩০ শে জুলাই, ২০০৮ রাত ১১:১৪
comment by: রিফাত হাসান বলেছেন: যীশু খৃষ্টকে বলে রেখেছি
খৃষ্টানদের বিরুদ্ধে আমি কিছুই বলবো না...

অসাধারণ এ লাইনটি।
৩১ শে জুলাই, ২০০৮ সন্ধ্যা ৬:১৬

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ

২. ৩১ শে জুলাই, ২০০৮ সকাল ৯:৪৯
comment by: অশোক দেব বলেছেন: বইটা কবের? আমার তো পড়া হয়নি। কী দরিদ্র আমি! আহা নিজের দারিদ্র দেখে হেসে ফেলি
০১ লা আগস্ট, ২০০৮ রাত ৯:৩৪

লেখক বলেছেন: বইটা২০০৭ এর। যে কোন দারিদ্র আসলেই হাস্যকর। তোমাকে শীঘ্রই ধনী করা হবে। কাকে দিয়ে যে বই পাঠাই!

৩. ৩১ শে জুলাই, ২০০৮ সকাল ৯:৫২
comment by: কৌশিক বলেছেন: ঝটকা মেরে গেল এক দমকা ফ্রেস বাতাস
০১ লা আগস্ট, ২০০৮ রাত ৯:৩৫

লেখক বলেছেন: ধন্যবাদ

৪. ৩১ শে জুলাই, ২০০৮ সকাল ১০:২৬
comment by: আন্দালীব বলেছেন: পড়া ছিলো।

এবার সরাসরি কবিকে জানানোর সুযোগ হলো যে এটি আমাদের জন্য অসামান্য এক সৃষ্টি।

আমিন ভাই, আপনার বইগুলোর আকৃতিও আমার খুব ভালো লাগে। :)
একটু ছোট; কিন্তু আলাদারকম।
০১ লা আগস্ট, ২০০৮ রাত ৯:০৬

লেখক বলেছেন: অসংখ্য ধন্যবাদ আন্দালীব সদয় মন্তব্যের জন্য

৫. ৩১ শে জুলাই, ২০০৮ সন্ধ্যা ৬:৩৪
comment by: চাঙ্কু বলেছেন: আমরা কথা বলি কেবলই কথা বলি
নীরবতার কথা শুনিনা, হায়!

কি বলব বুঝতাছি না আমিন ভাই । শুধু বলি মুগ্ধ ।
০১ লা আগস্ট, ২০০৮ রাত ৯:০৪

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ

৬. ০৭ ই সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৫:৫৩
comment by: হেলাল খান বলেছেন: যাকে খুন করার কথা
তাকে দেখে কদমবুচি করে ফেলি
৭. ০৭ ই সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৫:৫৭
comment by: দূরন্ত বলেছেন: খুব ভালো লাগলো

শুভেচ্ছা....
২৭ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১০:৪৯

লেখক বলেছেন: অসংখ্য ধন্যবাদ

 



 


পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই

সর্বমোট হিট

 ৭৫২৭