ব্লগের সব দেশপ্রেমিক এবং রাজাকারদের পড়ার অনুরোধ রইলো।
আমি বিরাট দেশপ্রেমিক কারন আমি রাজাকার সহ্য করতে পারিনা!!!
আমি বিরাট দেশপ্রেমিক কারন আমি রাজাকাদের ঘৃণা করি !!!
আমি বিরাট দেশপ্রেমিক কারন আমি রাজাকারদের বিচার চাই !!!
( ক্লোজ আপ হাসি
তেপান্তের মাঠ পেরিয়ে একটা পোস্ট দিছিল সেটা নিচের লিংকে পাবেন-
Click This Link
তেপান্তের মাঠ পেরিয়ে'র উত্তরে "শুধু তারেক জিয়াই নয় আরও অনেক মুক্তিযোদ্ধার সন্তানের কাছেই ছবি ছাপানো ডালভাতের ব্যাপার"।
আবার অনেক মুক্তিযোদ্ধাকে ভিক্ষা করতেও দেখেছি।
১৬ই ডিসেম্বরের আগে একদিন প্রথম আলোতে পড়েছিলাম-উত্তর বঙ্গের এক মুক্তিযোদ্ধার কাছে জানতে চেয়েছিল কেমন আছেন বাহে?
উত্তরে ঐ মুক্তিযোদ্ধা বলেছিলেন "খালি ক্ষুধা লাগে বাহে"।
চিন্তা করতে পারেন কতটা দারিদ্রতার ভিতর থাকলে একজন ঐ কথা বলতে পারে?
মনে আছে সেদিন আমি ঐ মুক্তিযোদ্ধার জন্য কেঁদেছিলাম। কিন্তু কিছুই করতে পারি নাই, পারি না। আর এই কিছু করতে না পারার বেদনা এখনও কুঁড়ে কুঁড়ে খায় আমাকে। আমার মত আরও অনেকেই আমাদের ভিতর আছে জানি।
আমরা গলা ফাটিয়ে রাজাকারদের গালি দিতে পারি, বিচার দাবি করতে পারি।
কিন্তু যারা এই দেশটার জন্য জীবন বাজি রেখেছিল। যারা মা-বাবা অথবা বউ-সন্তানদের রেখে মাতৃভূমিকে স্বাধীন করেছিল- আমরা কি একবারও তাদের জন্য চিৎকার করে বলতে পারিনা- তাদের দু মুঠো ভাতের নিশ্চয়তা দেওয়া হোক। তাদের মৌলিক চাহিদা পূরণ করা হোক।
না আমরা পারিনা। আমরা শুধু রাজাকারদের বিচার চেয়েই আমদেরকে দেশপ্রেমিক হিসাবে প্রতিষ্টিত করতে চাই। কিন্তু যে সব যুদ্ধ সৈনিক এখনও আমাদের মাঝে বেচে আছে আমরা একবারের জন্যও তাদেরকে প্রাপ্য অধিকারটুকু দিতে পারিনা, দাবি করতে পারিনা।
অবহেলিত সেই সব বীর সেনানিদের দ্বীর্ঘশ্বাস নিশ্চয় সাত আসমান বেদ করে চলে যায়? পরকালে কি আমরা পারব তাদের কথার জবাব নিয়ে তাদের এবং সৃষ্টিকর্তার সামনে দাঁড়াতে।
সত্যি বলছি আমাকে দেশপ্রেমিক বলার দরকার নেই, আমাকে আপনারা রাজাকার বলে গালি দেন। কিন্তু একবারের জন্য হলেও আসুন আমরা তাদের বেচে থাকার সামান্য দাবীটুকু পূরন করার জন্য চেষ্টা করি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

