[সবার পড়া উচিত। শিক্ষামূলক একটি পোস্ট]
একলোক মহাখালী থেকে বাসে উঠেছে উত্তরা যাবে। হঠাৎ দেখল তার মানিব্যাগ পকেটে নেই। সে মানিব্যাগ খুজতে লাগল বাসের ভিতর। তারমাঝে একজন বলে উঠল ভাই এইযে আপনার মানিব্যাগ। এইখানে পড়ে ছিল। লোকটি বাসযাত্রীর সহমর্মিতায় খুশী হলো এবং অনেক ধন্যবাদ জানাইল। বাসযাত্রীটি বলল ভাই মনে কিছু না করলে একটা কথা বলতাম। অনুমতি পেয়ে বলল ভাই অনেক ক্ষুধা লাগছে কিছু খাওয়াইলে খুশী হইতাম। লোকটি বাসযাত্রীটিকে কিছু টাকা দিয়ে খেতে বললে বলল না ভাই আমি একা খাবনা। শেষে দুজনই নেমে মহাখালী রেললাইনের ঐ পাশে গেল খাওয়ার জন্য।
ঐ ব্যাটা তোর ক্রেডিট কার্ডের পাসওয়ার্ড কত? না হইলে এই চাকুটা দেখতাছসনা এক্কেবারে জানে মাইরা ফালামু।
ঐ যায়গায় আগে থেকেই ঐ বাসযাত্রীর কিছু লোক বসে ছিল। তারপর যখন খেতে গেল তখন সবাই তাকে চারদিক দিয়ে গোল করে ঘিরে এ কথা গুলো বলল। তার আগে ঐ বাসযাত্রীটি যে কিনা পকেটমার, সে মানিব্যাগটি চুরি করে ক্রেডিট কার্ডটি নিয়ে তার কোন সহকারীর কাছে দিয়ে ব্যাংকে পাঠিয়েদিয়েছিল এবং মানিব্যাগটি মালিককে ফেরত দিল।
তারপর পাসওয়ার্ড নিয়ে ফোন করে জানিয়ে দিল। কাল হয়তো এ প্রতারনার ঘটনা কোন পত্রিকাতেও আসতে পারে।
আমার মনে হয় আমাদের সবার উচিত হবে রাস্তা-ঘাটে খুব সাবধানে চলাফেরা করা। কেননা প্রতারনার যেভাবে নতুন কৌশল আবিষ্কার হইতেছে তাতে কোন সময় কোন বিপদে পড়ে যায়?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

