আসলে আমার যখন খুব মন খারাপ থাকতো তখন বসে বসে মার কাছে চিঠি লিখতাম দিস্তার পর দিস্তা খাতা আর বসে বসে কাদতাম। কখনও হয়তো চিঠি গুলো পোস্ট করা হতোনা, কিন্তু কান্নার পর একসময় বুকটা অনেক হাল্কা হয়ে যেত। গতকালের পোস্ট টাও ছিল সেই রকম কিছু আবেগের খেলা।
মা তোমার কি মনে পড়ে ? [ মায়ের কাছে সন্তানের খোলা চিঠি ]
- এই শিরোনামে গতকাল রাতে একটি পোস্ট করেছিলাম। লিংকটি-
Click This Link
এর মাঝে একজন মন্তব্য করলো এই রকম-
রাযহান বলেছেন: সারাদিন খালি পোস্টাইয়া যান, আপনার সবগুলো পোস্টের কথাই মিথ্যা মনে হয় । মনের কথা বললাম, মাইন্ড খাইয়েন না
লেখক বলেছেন: আপনার কথা শুনে খুব খারাপ লাগলো।
ভালো থাকবেন। আজকাল অসংখ্য মিথ্যার ভীরে সত্যিকথারও দাম নেই।
যাক ভালো থাকবেন এই শুভকামনা রইলো।
এই পর্যন্ত সবকিছু ঠিকই ছিলো হঠাৎ সে মন্তব্য করে বসলো ----
রাযহান বলেছেন: ইমরান মামা একটা সেইরকম পুস্ট দেন ছেকছে ভরপুর !
মেজাজটা আর ধরে রাখতে পারলাম না। সাথে সাথেই ব্লক করে দিলাম। আমার লেখাকে তার ভালো না লাগতে পারে। কিন্তু মা'র প্রতিতো নূন্যতম শ্রদ্ধাবোধ থাকা উচিৎ ছিল।আর এই কথাটি তো তিনি ইমরান মামার ব্লগেও বলে আসতে পারতো।
উনি গতরাত্রেই একটা পোস্ট দিলেন এটা নিয়া।
Click This Link
আমি জানতে চাচ্ছি আমি কি অন্যায় কিছু করেছি? খারাপ লাগছে কারো জন্য।
সর্বশেষ এডিট : ২৬ শে অক্টোবর, ২০০৮ রাত ৯:৪৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



