লে. কর্নেল সৈয়দ ফারুক রহমানের কিছু উক্তি:
‘আমিই শেখ মুজিবর রহমানকে হত্যা করার আদেশ দিয়েছিলাম৷ কারণ এটাই ছিল একমাত্র পথ। (দ্যা ভয়েস অব দ্যা নেশন, ব্যাংকক, ৬ নভেম্বর ৭৫)
‘খোন্দকার মোশতাক পরিকল্পনা সম্পর্কে অবহিত ছিলেন। (দ্যা ফার ইস্টার্ন ইকোনমিক রিভিউ, হংকং, ১৪ নভেম্বর ৭৫)
ޠসাংবাদিকদের প্রশ্ন: শেখ মুজিবর রহমানকে হত্যার জন্য আপনি কি অনুতপ্ত?
ফারুক রহমান: না, এর জন্য অনুতপ্ত নই৷...ওঁদের (নিহত প্রেসিডন্ট ও তাঁর ঘনিষ্ট সহকর্মী) সরিয়ে দেওয়ার প্রয়োজন ছিল। (রয়টার্স ও ব্যাংকক ওয়াল্ড, ৫ নভেম্বর ৭৫)
‘একজন মার্কিন মুখপাত্র জানিয়েছেন, ফারুক আজ (৬ নভেম্বর) মার্কিন কনস্যুলেটে আসেন এবং তাঁর ও আরও ১৬ জন কর্মকর্তার জন্য মার্কিন যুক্তরাষ্টে প্রবেশের অনুমতি প্রার্থনা করেন।(ব্যাংকক পোস্ট, ৭ই নভেম্বর ৭৫)
ޠ৩ নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারে চারজন জাতীয় নেতার হত্যার পর পলায়নপর্ব সম্পর্কে ফারুক:..প্রেসিডেন্ট (খোন্দকার মোশতাক) আমাদের দেশ ত্যাগ করতে বলেন৷...প্রেসিডেন্টও আমাদের সাথে আসতে চেয়েছিলেন, কিন্তু তাকে আসতে দেওয়া হয়নি। প্রেসিডেন্ট বলেন 'যদি আমি পরে বের হতে পারি, আমিও আসছি....আমি যদি প্রেসিডেন্ট না থাকি তবে আমার দেশ ত্যাগ করাই উচিৎ।
(ব্যাংকক ওয়াল্ড, ৫ নভেম্বর দ্যা ভয়েস অব দ্যা নেশন, ৬ নভেম্বর ৭৫)
এইখান থেকে একটা বিষয় স্পষ্ট খোন্দকার মোশতাকই বঙ্গবন্ধু,জাতীয় চার নেতার খুনী আর মার্কিন যুক্তরাষ্টই তাদের আশ্রয়দাতা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

