somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আজ আমার জন্মদিন || একটি অন্যরকম ইতিহাস

১০ ই অক্টোবর, ২০০৮ দুপুর ১২:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার জন্মের সময়কার কথা- ঝড়ো বাদলের সময়। চারদিকে শনশন বাতাসের তীব্রতা, আর আমার মায়ের কষ্ট যন্ত্রণা এবং সেই সাথে অসংখ্য দুশ্চিন্তাগ্রস্থ মানুষের মুখে হাসি ফুটিয়ে এই পৃথিবীতে যখন আসলাম, তখন চারদিকে আনন্দের কল্লোল ধ্বনি বইতে লাগলো। কিন্তু সেই সুখ বেশীক্ষণ স্থায়ী হয়নি।

জন্মের দুইদিনের মাথায় মেঘলা বাদলের ঝড়ো বাতাসে আমার ঠান্ডা লেগে গেলো। রীতিমত কঠিন ঠান্ডা। তখনকার সময়ে ময়মনসিংহ থেকে ৫২ কিলোমিটার দূরে একটি অজপাড়া গাঁয়ে একটি কুইনান নির্ভরশীলহীন ভালো ডাক্তার পাওয়া দূরহ ব্যাপার ছিলো। আমার মা ছিলো নানী বাড়ীর বড় আদরের মেয়ে-বোন। তাই ছোট মামা বজ্রবৃষ্টি, চৌদ্দ কিলোমিটার কাঁচা রাস্তা হেঁটে ময়মনসিংহ থেকে ডাক্তার নিয়ে আসলো।

নিউমোনিয়া। ডাক্তার ওষুধ দিয়ে গেলো, চিন্তা করতে নিষেধ করে গেলো। কিন্তু প্রকৃতি যেন আমাকে কেড়ে নেওয়ার জন্য উন্মাদ হয়ে গেলো। রাক্ষসের মতো যেন উন্মাদ হয়ে গেলো আমাকে গিলে খাবার। তাইতো প্রতিদিন ঝড়ো বাতাসের সাথে বজ্রবৃষ্টির একটা পাল্টাপাল্টি খেলা চলতে লাগলো। আমার অবস্থা দিনকে দিন খারাপ হয়ে যাচ্ছে। এর মাঝে ডাক্তার এসে দুইবার দেখে গেলো।

৪২ দিনের দিন আমার অবস্থা খুবই খারাপ হয়ে গেলো। ছোট মামা ময়মনসিংহ ছুটল। বড় মামা যে কিনা গ্রাম্য ডাক্তার সবসময় আমার পাশে বসে রইলো। মায়ের চোখের পানিতে যেন এই ধরনীর পানি লজ্জা পেলো। তাইতো একটু রোদের আভা ছড়িয়ে গেলো। কিন্তু সেই আভা বেশীক্ষণ স্থায়ী হয়নি। একটা মৃত্যুটান দিয়ে আমি নিথর হয়ে পড়ে রইলাম। সবার আর্তনাদে বাতাস ভারী হয়ে গেলো। বড়মামা গলার তাবিজগুলো খুলে ফেললো।

কিন্তু আমার মা বিদ্রোহী হয়ে উঠলো। সাথে সাথেই জায়নামাজে বসে পড়লো। চিৎকার করে আল্লাহর কাছে জিজ্ঞাসা করলো হে আল্লাহ আমি না আমার সন্তানকে ভিক্ষা চেয়েছিলাম, তুমাকে না কথা দিয়েছিলাম আমার সন্তানকে আমি সঠিকভাবে মানুষ করবো। হে আল্লাহ তুমি আমার একটা ছেলেকে কেড়ে নিয়েছ, এখন এই সন্তানটাকেও কেড়ে নিলে। এখন আমি কি নিয়ে বাঁচব? হয় তুমি আমার সন্তানকে ফিরিয়ে দাও, না হয় আমাকেও নিয়ে নাও। ধীরে কন্ঠ নিস্তেজ হয়ে গেলো মার। আল্লাহর কাছে কাকুতি নিয়ে বললো আল্লাহ আমার সন্তানকে ফিরিয়ে দাও আমি তুমার নামে মহিষ কোরবানী দিব। আম্মা খুব কাঁদতে লাগলো।

সেই সময় আমি হঠাৎ করে একটি হেসকি দিই। এইদিকে ছোটমামাও ডাক্তার নিয়ে এসে পড়লো। আমিও আমার মার কাছে, পরিবার-পরিজনদের কাছে, আপনাদের কাছে ফিরে আসলাম।

এই লিখাটি যখন লিখছি বারবার চোখ জাপসা হয়ে আসছে। মার কথা খুব মনে পড়ছে। মাকে জীবনের চেয়েও অনেক বেশী ভালোবাসি। মামার বাড়ীর ঝণ কখনো শোধ করতে পারবোনা। শুধু তাদের সপ্ন পূরণের জন্যই আমার এই পথচলা।
সর্বশেষ এডিট : ১৬ ই অক্টোবর, ২০০৮ সকাল ৮:৫৪
৪০টি মন্তব্য ৩৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?

লিখেছেন হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০

হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×