আমার প্রিয় পোস্ট

একজন ইউনুস খান বেঁচে থাকতে চান গণ মানুষের মৌলিক চাহিদা পূরণের আন্তরিক প্রচেষ্টা এবং উদ্যেগ গ্রহণের মাঝে।

বৃহত্তর ময়মনসিংহ জেলার ছবি প্রদর্শনী চলছে। ভালা না লাগলে ট্যাহা ফিরত দেওয়া হইবে কসম।

২০ শে অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৭:২৩

শেয়ারঃ
0 0 0

ময়মনসিংহের ভালুকা। সারি সারি তালগাছ আর দিগন্ত বিস্তৃত ফসলি মাঠ। সরিষার ক্ষেত দেখা যাচ্ছে। দূর থেকে দেখে মনে হয় যেন হলুদ রংয়ের মেলা বসেছে।

নেত্রকোনার বিজয়পুর। সাদা সাদা চুনা পাথর যা মেলামাইন তৈরীতে লাগে। দূর থেকে এক অপরূপ দৃশ্য।

নেত্রকোনার দুর্গাপুর। আকাশী এবং ইউক্যালিপাস গাছের কৃত্রিম বাগান। বন্যার পানি সরে যাওয়ার পর নিচে আগাছা জাতীয় গাছ গুলো মরে সাদা হয়ে আছে। ছবিতে একটা সুন্দর আবহ সৃষ্টি করেছে।

এইটা একটা গ্রামের একাংশ। বাড়ির উঠোন থেকে তোলা। গন্ধরাজ, পাতাবাহার, সেই সাথে সুন্দর সবুজের ফসলী ক্ষেত।

হালুয়াঘাটের সীমান্ত এলাকায় ফসলী ক্ষেতে আদিবাসীরা কাজ করিতেছে।

বৃহত্তর ময়মনসিংহের টাঙ্গাইল থেকে তোলা যমুনা সেতুর একাংশ। ছবিটা মজা করে দেওয়া।

ছবিটি কিশোরগন্জের শেষ প্রান্ত থেকে তোলা। যেখানে সিলেট অন্চলের শুরু। দূরে পাহার আর সেই পাহারের উপরে মেঘের বেলা একটা অন্যরকম আবহ সৃষ্টি করেছে। আর নদীর পানি, পানির উপর ভাসমান জলজ উদ্ভিদ, নৌকা সবমিলে একটা ছবির মতো লাগছে।

জমে থাকা পানিতে কুচুরিপানা। এইখানে বরশী দিয়ে একসময় বড় বড় কৈ, মাগুর, শিং, শোল পাওয়া যেতো। হালকা গোলাপীর মাঝে বেগুনী ফুল গুলো সত্যিই অনেক অনেক সুন্দর।

সূর্যাস্তের সময়

শেরপুরের গজনীতে মা তার সন্তানদের নিয়ে মাছ ধরছে। কোমরে হাত দেওয়া ছেলেটি বিজ্ঞের মতো যেন দেখছে সবকিছু ঠিক মতো হচ্ছে কিনা?

ত্রিশালে এই গরুর লড়াই চলছে। আদি আবহমান বাংলার গ্রাম্য সংস্কৃতিতে একসময় গরুর লড়াইয়ের ব্যাপক প্রচলন ছিলো।

কৃষক তার ক্ষেত থেকে পাট গাছ কাটছে

সেই বিজয়পুর সেই চুনামাটি

খুব কাছ থেকে তোলা সরিষা ক্ষেতের ছবি

হালুয়াঘাটের সীমান্ত। ফসলী ক্ষেতে কৃষক গরু দিয়ে মাটি সমান করছে আর দুইজন কৃষক সেই জমিতে ধান গাছ লাগাচ্ছে।

ধানের বীজতলা


বি.দ্র. ছবি কৃতজ্ঞতা আমি সহ আরো অনেকের কাছে।

 

সর্বশেষ এডিট : ২১ শে অক্টোবর, ২০০৮ সকাল ১০:৫৬ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২০ শে অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৭:২৬
সাঁঝবাতি'র রুপকথা বলেছেন: ভালা লাগসে ...
টেকা ফেরত দেওনের কাম নাই ...
২১ শে অক্টোবর, ২০০৮ সকাল ১০:৫৭

লেখক বলেছেন: আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

২. ২০ শে অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৭:২৭
সিটিজি৪বিডি বলেছেন: আমারও ভাল লাগছে। আমি আপনাকে বকশিস দিতে চাই।
২১ শে অক্টোবর, ২০০৮ সকাল ১১:০২

লেখক বলেছেন: দেন বকশিস দেন।

৩. ২০ শে অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৭:২৮
মোঃ আমিন বলেছেন: লোকেশান গুলো কইন্ডলি জানান।চমৎকার+
২১ শে অক্টোবর, ২০০৮ সকাল ১১:০৯

লেখক বলেছেন: দেওয়া হয়েছে। ধন্যবাদ আপনাকে।

৪. ২০ শে অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৭:৩০
নিহন বলেছেন: জাক্কাচ ....+
২১ শে অক্টোবর, ২০০৮ সকাল ১১:১৫

লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে।

৫. ২০ শে অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৭:৩০
ফারুক আহসান বলেছেন: ছবিগুলা অসাধারন ।

কিন্তু দিলেন তো মিয়া মনটা খারাপ কইরা । প্রতিবার দেশে গিয়ে ভাবি, নিজ জেলার বাইরে অন্তত একটা জেলা ঘুরে দেখব। কিন্তু নানান ঝামেলায় হয় না ।

মন খারাপ কইরা দেয়ার জন্য মাইনাস ।
২১ শে অক্টোবর, ২০০৮ সকাল ১১:৪৬

লেখক বলেছেন: আপনার জন্য খারাপ লাগছে।

৬. ২০ শে অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৭:৩০
মোঃ আমিন বলেছেন: ৭নম্বর কি নিকলীর(কিশোরগন্জের) হাওরের ছবি ?
২১ শে অক্টোবর, ২০০৮ সকাল ১১:৫১

লেখক বলেছেন: কিশোরগন্জের ছবি।

৭. ২০ শে অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৭:৩৩
নাজিরুল হক বলেছেন: হুম........ ভালো কালেকশন।
২১ শে অক্টোবর, ২০০৮ সকাল ১১:৫১

লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে

৮. ২০ শে অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৭:৪০
রাঙা মীয়া বলেছেন: গাঙিনার পারের ছবি কই ? মন্ডার ফটুক থাকলে দিও---ভার্চুয়ালী খইয়া লমুনে
যমুনা সেতু কি ময়মনসিংহ জেলায় পড়ছে ?
২১ শে অক্টোবর, ২০০৮ সকাল ১১:৫২

লেখক বলেছেন: দাওয়াত রইলো। আইসো একদিন পেট ভরে খেয়ে যাবে।

যমুনা সেতুর ছবিটি টাঙ্গাইল থেকে তোলা। মজা করে দিয়ে দিয়েছিলাম।

ভালো থাইকো।

৯. ২০ শে অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৭:৪২
জিনাত বলেছেন: সূর্যাস্তের ছবিটা কঠিন.................বাকিগুলোও ভাল
২১ শে অক্টোবর, ২০০৮ সকাল ১১:৫৩

লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে

১০. ২০ শে অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৭:৫১
অ্যালন বলেছেন: এই পোষ্টেও মাইনাস দেয়..হায় রে ক্যাগারা.. :(
২১ শে অক্টোবর, ২০০৮ সকাল ১১:৫৩

লেখক বলেছেন: একজন হিডেন স্ট্রিট

১১. ২০ শে অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৭:৫৩
মোঃ আশিকুর রহমান জিতু বলেছেন: ২,৯ নং ছবি নেত্রকোণা,৩নং সুন্দরবন,১০ নং মেহেরপুরের ছবি
২১ শে অক্টোবর, ২০০৮ সকাল ১১:৫৪

লেখক বলেছেন: কয়টা ঠিক হইছে এখন ক্যাপশান দেখে ঠিক করে নেন।

২১ শে অক্টোবর, ২০০৮ সকাল ১১:৫৪

লেখক বলেছেন: আপনাকে অনেক অনেক ধন্যবাদ

১৩. ২০ শে অক্টোবর, ২০০৮ রাত ৮:২১
দূরন্ত বলেছেন: ছবিগুলি খুব সুন্দর।
ভালো লাগলো।
২১ শে অক্টোবর, ২০০৮ সকাল ১১:৫৪

লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে

২১ শে অক্টোবর, ২০০৮ সকাল ১১:৫৫

লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে। শুভেচ্ছা নিবেন।

২১ শে অক্টোবর, ২০০৮ সকাল ১১:৫৬

লেখক বলেছেন: ধন্যবাদ। শুভেচ্ছা নিবেন।

১৬. ২০ শে অক্টোবর, ২০০৮ রাত ৯:০৯
লিপিকার বলেছেন: চমৎকার! চমৎকার!! চমৎকার!!!
২১ শে অক্টোবর, ২০০৮ সকাল ১১:৫৬

লেখক বলেছেন: ধন্যবাদ। শুভেচ্ছা রইলো।

১৭. ২০ শে অক্টোবর, ২০০৮ রাত ৯:১৬
সুলতানা শিরীন সাজি বলেছেন: ভাল্লাগলো........
অনেক সুন্দর ছবিগুলো।
শুভেচ্ছা।
২১ শে অক্টোবর, ২০০৮ সকাল ১১:৫৭

লেখক বলেছেন: সাজিপু ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন।

১৮. ২০ শে অক্টোবর, ২০০৮ রাত ১০:০৫
ফজলে এলাহি বলেছেন: আমার দেশ সত্যি অনেক সুন্দর। দেশ থেকে বোঝা যায় না সেটা। দেশের বাইরে থেকে তাকাতে পারলেই তার আসল অনুধাবন সম্ভব হয়।
ধন্যবাদ। +
কিন্তু মাইনাস দেয় কে?
২১ শে অক্টোবর, ২০০৮ সকাল ১১:৫৭

লেখক বলেছেন: ধন্যবাদ ভালো থাকুন।

মাইনাস দিছে হিডেন স্ট্রিট

১৯. ২০ শে অক্টোবর, ২০০৮ রাত ১১:১১
রাতমজুর বলেছেন: ট্যাকা ফিরত দ্যান, ভালা লাগে নাই ;)
২১ শে অক্টোবর, ২০০৮ দুপুর ১২:১৩

লেখক বলেছেন: টাকাতো দেন নাই, ফ্রী না ঢুকছিলেন?

২০. ২১ শে অক্টোবর, ২০০৮ রাত ২:৩৪
অ্যামাটার বলেছেন: 'আপত্তিকর' বাটন টেপা হল:)
২১ শে অক্টোবর, ২০০৮ দুপুর ১২:১৮

লেখক বলেছেন: ;)

২১ শে অক্টোবর, ২০০৮ দুপুর ১২:১৯

লেখক বলেছেন: আবার জিঙ্গস? ;)

২২. ২১ শে অক্টোবর, ২০০৮ সকাল ১১:১৯
অন্তিম বলেছেন: এলাকারে-তো একদম চাঙ্গে উডাইয়া দিছেন।
এলাকার ছবি দেওয়ায় প্লাস।+++++++

আরও বেশি কইরা দিয়ুন।
২১ শে অক্টোবর, ২০০৮ দুপুর ১২:১৯

লেখক বলেছেন: ধন্যবাদ অন্তিম। ভালা থাইকো।

২৩. ২১ শে অক্টোবর, ২০০৮ সকাল ১১:২০
যীশূ বলেছেন: কয়েকটা ছবি খুবই দারুন হইছে। আকাশী এবং ইউক্যালিপাস গাছের কৃত্রিম বাগানটা কোথায়? দূর্গাপুরেই? আমি বিরিশিরির দিকে গিয়েছি কয়েকবার। এবার গেলে এটা দেখে আসার ইচ্ছা আছে।
২১ শে অক্টোবর, ২০০৮ দুপুর ১২:২০

লেখক বলেছেন: আরেকবার দেইখা আইসেন।

২৪. ২৩ শে অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৬:২৬
নুশেরা বলেছেন: আহা, অ-সা-ধা-র-ণ দৃশ্য, দা-রু-ণ ছবি!!!
০৭ ই ডিসেম্বর, ২০১০ বিকাল ৪:৪৩

লেখক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ নুশেরাপু।

 

মোট সময় লেগেছে ১.০০৬৩ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
http://www.yunuscse.com/

অন্যায়ের প্রতিবাদ করে লাশ হতেও আপত্ত নাই। শুধু মিনতি লাশটা যেন শেয়াল-কুকুরে না খেয়ে ফেলে, আমার মা-বাবার কাছে যেন পৌছে...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ