আমার প্রিয় পোস্ট

একজন ইউনুস খান বেঁচে থাকতে চান গণ মানুষের মৌলিক চাহিদা পূরণের আন্তরিক প্রচেষ্টা এবং উদ্যেগ গ্রহণের মাঝে।

হেয়ালিপনা, তবুওতো তুমিই জয়ী

২৫ শে অক্টোবর, ২০০৮ রাত ২:২৪

শেয়ারঃ
0 0 0

তুমি ছুঁয়ে বললে 'সাগর'
স্পর্শে সাগরের ঢেউ থেমে হতে পারে মরুভূমি,
ভাবলেনা কখনও।

বালুর উত্তপ্ত গরম ছুঁয়ে বললে তারে 'প্রেম'
তলায় রস পেতে পারো,
জানলেনা কখনও।

কোথায় সাগর?
তুমি কি তোমার অস্তিত্ব খুঁজে পেয়েছ
সাগরের গহীন বুকে
হতে পেরেছ কি সাগরের মতো উদার?
হার মানলেনা.........।

মরুভূমির ঝড়ের বিপরীতে দাঁড়িয়ে
এক মুঠো বালু উড়িয়ে দিলে
সে বালু তোমার চোখে-মুখেও পরবে
জানি তবুও হার মানবেনা।

আমাকে ভালবেসে তারপর
দূরে ফেলে দিলে
তবুও তুমিই জয়ী।

 

বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২৫ শে অক্টোবর, ২০০৮ রাত ২:২৫
রাতমজুর বলেছেন: এইপুলারেও দেহি কোবতে রোগে ধরছে :|
২৫ শে অক্টোবর, ২০০৮ রাত ২:৪২

লেখক বলেছেন: কবিতা........ কবিতা কেমন আছে সে? তার জ্বর কি এখনও কমে নাই। আমি কাছে নেই তো কি হয়েছে আপনি তো ডাক্তার ঢেকে এনে দেখাতে পারতেন।
আসলে আপনাকেই বা কি বলবো এত ব্যাস্ত থাকেন যে কি আর করার থাকতে পারে।

সাদা পানি খান, দেখবেন আমার মতো করে ব্যাস্ততা ভুলে যাবেন।

২. ২৫ শে অক্টোবর, ২০০৮ রাত ২:২৭
নামহীন মানব বলেছেন: "আমাকে ভালবেসে তারপর
দূরে ফেলে দিলে
তবুও তুমিই জয়ী। "
২৫ শে অক্টোবর, ২০০৮ রাত ২:৪৬

লেখক বলেছেন: নাম হীন মানব ভাই আপনার নাম নাই দেখে আমার কষ্টের পরিনাম আরো বেড়ে গেছে। নাকি আমার মতো করে আপনার নামটিও যাবার বেলায় স্মৃতি হিসাবে রেখে দিবে বলে নিয়ে গেছে?
সত্যিই সে জয়ের মালা গেথে আমাকে আপনাকে অকুল পাথারে ভাসিয়ে চলে গেছে। এখন আর কারো সাথে অভিমানের খুঁনসুটি খেলা হয়না। বলা হয়না এই সকালে আমার একটু কাজ আছে প্লিজ একটু ঢেকে দিওতো।

৩. ২৫ শে অক্টোবর, ২০০৮ রাত ২:৩২
মমমম১২ বলেছেন: তবুও তুমিই জয়ী।

সুন্দর লিখেছেন।
২৫ শে অক্টোবর, ২০০৮ রাত ২:৪৮

লেখক বলেছেন: ধন্যবাদ সুন্দর বলার জন্য। ভালো থাকবেন সেই সাথে শুভেচ্ছা নিবেন।

২৫ শে অক্টোবর, ২০০৮ রাত ২:৪৯

লেখক বলেছেন: ভালাইলামur jonno thanks

৫. ২৫ শে অক্টোবর, ২০০৮ রাত ২:৩৪
তুমি রবে নীরবে... বলেছেন: ইহা কি কোবতে না লিরিক? মাইনাসাইবো কি না, ডিসাইড কর্তার্ছি না...
২৫ শে অক্টোবর, ২০০৮ রাত ২:৫১

লেখক বলেছেন: এটা একটা কবিতা আমার লিখা। +/- আপনার ব্যাপার। নিরবে মাইনাস/প্লাস দিয়েন না প্লিজ :)

৬. ২৫ শে অক্টোবর, ২০০৮ রাত ২:৩৬
একজন ব্লগার বলেছেন: সরি ইউনুস খান ভাই। কমেন্টা মুছে দিন প্লিজ। ভুলে করে ফেলেছি।
২৫ শে অক্টোবর, ২০০৮ রাত ২:৫২

লেখক বলেছেন: আপনার ঐ লিখাটা আমি পড়েছিলাম। সম্ভবত একটা মন্তব্যও করেছিলাম। শুধু এটুকু বলি অসাধারণ লিখেছিলেন। আমারও এখনও কথাগুলো চোখে ভাসে। অনেক সময় নিজেকে ঐ চরিত্রে দেখারও চেষ্টা করেছি। ভালো থাকবেন সবসময়।

৭. ২৫ শে অক্টোবর, ২০০৮ রাত ২:৪৩
একজন ব্লগার বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপনাকে।
২৫ শে অক্টোবর, ২০০৮ রাত ২:৫৪

লেখক বলেছেন: bepars nah. same to u.........

৮. ২৫ শে অক্টোবর, ২০০৮ রাত ২:৪৫
রাতমজুর বলেছেন: :| আইতেছি মিচ করুম না ;)
২৫ শে অক্টোবর, ২০০৮ রাত ২:৫৮

লেখক বলেছেন: he he he he he :) ;)

৯. ২৫ শে অক্টোবর, ২০০৮ রাত ২:৪৮
নামহীন মানব বলেছেন: পুরনো কথা মনে করিয়ে দিলেন?
২৫ শে অক্টোবর, ২০০৮ রাত ৩:০০

লেখক বলেছেন: ঠিক আছে আর আগে বাড়াব না।

ভালো থাকবেন মিশু ভাই।

১০. ২৫ শে অক্টোবর, ২০০৮ রাত ২:৫২
একজন ব্লগার বলেছেন: ভাইয়া আরেকটু জ্বালাব। আমি ওটা সেইভ করিনাই। আমার একটা পোস্টের আপডেট ছিলো ওটা। কষ্ট করে কি আবার কমেন্টা ফিরিয়ে আনবেন? নাহলে আবার আমাকে টাইপ করতে হবে প্রথম থেকে। কমেন্ট মডারেশনে গিয়ে মুছে ফেলা মন্তব্যে যেতে হবে। খুব লজ্জিত ভাইয়া।
২৫ শে অক্টোবর, ২০০৮ দুপুর ১২:৩০

লেখক বলেছেন: ওকে

১১. ২৫ শে অক্টোবর, ২০০৮ রাত ৩:০০
একজন ব্লগার বলেছেন: এবার মুছে দিন ভাইয়া। অনেক জ্বালালাম আপনাকে।
২৫ শে অক্টোবর, ২০০৮ রাত ৩:৫৩

লেখক বলেছেন: ১৯ এর পেজে গিয়ে আপনার মুছে দেওয়া কমেন্ট পেলাম, তবুও আপনাকে সাহায্য করতে পেরেছি বলে ভালো লাগছে।

আমার কবিতার ব্যাপারে কিছু কইলেন না দেখে খুবই দুসক পেলাম।

২৫ শে অক্টোবর, ২০০৮ রাত ৩:৫৫

লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন।

১৩. ২৫ শে অক্টোবর, ২০০৮ রাত ৩:১০
একজন ব্লগার বলেছেন: হা হা হা। তাই নাকি? এটা একটা কাল্পনিক লেখা। কিন্তু মজার ব্যাপার হলো, কাউকেই এটা বিশ্বাস করাতে পারিনি এখন পর্যন্ত।:(

এবার আসল ঘটনাটা বলি। এডিট প্যানালে লেখা বেশী বড় হলে টাইপ করতে সমস্যা করে। বিষয়টা হয়ত খেয়াল করে থাকবেন যদি কোন বড় পোস্ট লিখে থাকেন। তাই ভাবছিলাম অন্য একটা টেক্সট ফিল্ডে লেখাটা লিখে মূল লেখার সাথে যুক্ত করে পোস্টে সেইভ করে রাখব। আপনার কবিতাটা পড়ে কমেন্ট করার জন্য টেক্সট ফিল্ডা রেখেছিলাম। কি মনে কমেন্ট না করে আমার লেখাটা টাইপ করতে শুরু করি। শেষে ভুলে মন্তব্য প্রকাশ করুন বাটনে ক্লিক করে লজ্জায় হায় হায় করে উঠি।:>#
২৫ শে অক্টোবর, ২০০৮ ভোর ৪:০৪

লেখক বলেছেন: আপনার ঐ ঘটনাটি বিশ্বাস অবিশ্বাসের বড় কোন ব্যাপার ছিলো না, সবচেয়ে বড় বিষয় ছিলো লিখার প্লাটফর্ম এবং কথার গাথুনি। তবে হ্যাঁ যদি সেটা সত্যি না হয়েই থাকে তাহলে তো আপনি বাজিমাত করে ফেলেছেন। কেননা কয়জন লেখইবা পেরেছে নিজের ফাঁদানো গল্পকে সত্যি বলে মানুষের মনে ভিত গড়ে দিতে যা আপনে পেরেছেন।

আশা করি আমার কথার সাথে একমত হবেন।

আর আমিও এডিট করার সময় আগের টেক্সট আরেকটা "নতুন ব্লগ লিখুন" নিউ টেবে ওপেন করে সেখানে রেখে কাজ করি। তারপর সেটা কপি পেস্ট মারি ;)

এনিওয়ে এই কারনেও যদি আপনে আবার ব্লগে বারবার ঢুঁ মেরেছেন তারপরও আমি ধন্য।

১৪. ২৫ শে অক্টোবর, ২০০৮ রাত ৩:১৭
নামহীন মানব বলেছেন: পোলাপাইন নাম না কইলে কি হয় ব্লগে?
২৫ শে অক্টোবর, ২০০৮ ভোর ৪:০৫

লেখক বলেছেন: কিছুই হয়না মিশু ভাই ;) ;) :)

১৫. ২৫ শে অক্টোবর, ২০০৮ রাত ৩:৫৬
একজন ব্লগার বলেছেন: ওহ সরি! খুবই চমৎকার কবিতা। শেষের লাইনগুলো পড়ে জেমসের বিখ্যাত একটা গানের কথা মনে পড়লো। ফুল নেবে না অশ্রু নেবে বন্ধু?++++:)

১৯ নম্বর পেজ!!:-*

আহারে। আবারও ধন্যবাদ ভাইয়া। আমি আমি লজ্জিত।
২৫ শে অক্টোবর, ২০০৮ ভোর ৪:০৬

লেখক বলেছেন: ধন্যবাদ।

ভালো থাকবেন। শুভেচ্ছা রইলো।

ঐটা কোন ব্যাপারই না।

১৬. ২৫ শে অক্টোবর, ২০০৮ ভোর ৪:৩৮
কঁাকন বলেছেন: ইহা একটি আপত্তিকর পোষ্ট

আফসোসিত কবিতা লিখার কপিরাইট শুধু আমার আছে
আপনি লিখছেন কেন :((
২৫ শে অক্টোবর, ২০০৮ দুপুর ১২:১৬

লেখক বলেছেন: আপনে না কপিরাইট আমাকেও ধার দিয়েছিলেন। ভুলে গেছেন মনে হয়।

১৭. ২৫ শে অক্টোবর, ২০০৮ সকাল ১১:০৮
বাবুয়া বলেছেন: আমিতো মুদ্ধ!!!
২৫ শে অক্টোবর, ২০০৮ দুপুর ১২:১৭

লেখক বলেছেন: আরে বাবুয়া ভাই যে প্রণাম।

আমিও মুগ্ধ............।

ভালো থাকবেন............।

১৮. ২৫ শে অক্টোবর, ২০০৮ সকাল ১১:০৯
বাবুয়া বলেছেন: সরি-মুঘদ্ধ বানান্টা ভুল হয়েছিলো
২৫ শে অক্টোবর, ২০০৮ দুপুর ১২:১৭

লেখক বলেছেন: ;) ;)

১৯. ২৫ শে অক্টোবর, ২০০৮ সকাল ১১:১৬
সুরভিছায়া বলেছেন: খুব ভাল লাগল ।ধন্যবাদ ।
২৫ শে অক্টোবর, ২০০৮ দুপুর ১২:১৮

লেখক বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ। ভালো থাকবেন প্লিজ।

২০. ২৫ শে অক্টোবর, ২০০৮ দুপুর ১২:৪৮
রাঙা মীয়া বলেছেন: ওরে সর্বনাশ ! তুমি তো হেভী রোমান্টিক লোক !!!

তোমার পাত্রী নাই,এইডা আমি বিশ্বাস করি ক্যামনে ?
২৫ শে অক্টোবর, ২০০৮ দুপুর ১:০৫

লেখক বলেছেন: আবার জিগস? সত্যি বলছি কেউ নাইক্কা।

ধন্যবাদ বস।

২১. ২৫ শে অক্টোবর, ২০০৮ দুপুর ১:০৯
অক্ষর বলেছেন: ভালো হইছে +



(প্রথম আলুতে গেছেন নাকি আপনি?)
২৫ শে অক্টোবর, ২০০৮ দুপুর ২:২২

লেখক বলেছেন: Thanks Nazmul Bhai

২৫ শে অক্টোবর, ২০০৮ বিকাল ৩:০৫

লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন।

২৩. ২৫ শে অক্টোবর, ২০০৮ দুপুর ২:৪২
অক্ষর বলেছেন: মন্তব্য মুইছা দিলেন যে ভাই?
২৫ শে অক্টোবর, ২০০৮ বিকাল ৩:০৬

লেখক বলেছেন: গুরুর আদেশ, সরি নাজমুল ভাই।

২৪. ২৬ শে অক্টোবর, ২০০৮ দুপুর ১২:২৭
রাঙা মীয়া বলেছেন: একটা রম্য রচনা লিখোতো ঝটপট (ব্যান-আনব্যান,প্রথম আলো ব্লগ,ব্লগ রাজাকারী) ইত্যাদি বিষয় নিয়ে পাঁচমিশালী পোস্ট চাই।

আজকের ব্লগ বড় পানসে ঠেকছে হে ----
অফটপিক;মন্ডা (খাঁটি) ঢাকায় কেজি কত ?
২৬ শে অক্টোবর, ২০০৮ দুপুর ১:২৬

লেখক বলেছেন: বস এখন দৌড়ের উপর আছি...... পরে লিখে ক্যাচাল বাজিয়ে দিমুনে।

মন্ডা খাইতে খুব মন চাইতাছে নাকি?

ঢাকায় কত ঠিক বলতে পারতেছিনা

২৫. ০৫ ই ডিসেম্বর, ২০০৮ দুপুর ১২:১৮
পথিক মানিক বলেছেন: বাহ! দারুন তো......
২৬ শে অক্টোবর, ২০১০ সন্ধ্যা ৬:৩৬

লেখক বলেছেন: ধন্যবাদ পড়ার জন্য। ভালো থাকুন।

২৬. ২৪ শে ডিসেম্বর, ২০০৮ সকাল ১১:১২
সুলতানা শিরীন সাজি বলেছেন: দারুণ তো!
মুগ্ধ হলাম............অনেক অনেক শুভেচ্ছা সুন্দর কবিতার জন্য।
২৬ শে অক্টোবর, ২০১০ সন্ধ্যা ৬:৩৮

লেখক বলেছেন: সাজি আপু আপনাকে ধন্যবাদ। ভালো থাকুন।

 

মোট সময় লেগেছে ০.৯৩২৫ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
http://www.yunuscse.com/

অন্যায়ের প্রতিবাদ করে লাশ হতেও আপত্ত নাই। শুধু মিনতি লাশটা যেন শেয়াল-কুকুরে না খেয়ে ফেলে, আমার মা-বাবার কাছে যেন পৌছে...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ