কাহিনীটা বড়ই জটিল। হাসতে হাসতে শেষ
জোর কইরা হাসি থামাইয়া রাখছি
যাউগ্গা আসল কাহিনী বলি।
মাত্র একটা ফোন আসলো। আমি রিসিভ করতেই বলতেছে-
->জান কেমন আছো? (কলিজার মাঝে কামড় মারছে মনে হয়।)
->ওরে আব্বা কি বলে?
->ঐ আমি তোর বাপ না, আমি তোর জানু
->জা-নু-ও এইটা কি কন? আমার কোন জানু-পানু নাই।
->শোন এখনো যদি তুই রাগ করে থাকিস, তাইলে কিন্তু আমি তোর বাপের কাছে গিয়ে হাজির হবো।
->ওরে আল্লাহ কয় কি?
->আল্লাহরে ডাইকা কোন লাভ নাই, তারচেয়ে জানু জানু কইয়া ১০০বার চিল্লা দেখি কি করা যায়।
->(চিকন কন্ঠে) এইটা কি কন? আপনে কে বলছিলেন?
->ঐ তুই আমার সাথে ছাগলামি করিস। তোর মাথার মধ্যে বাড়ি মাইরা ভাঙ্গি বানাইয়া ছাইড়া দিমু।
->আল্লাহর দোহাই লাগে আমি আপনার জান না।
->ঐ তুইতো দেখা যায় পাকা অভিনেতা হয়ে গেছিস। তরে.......
->আপা জানুরে একদম সত্যি কথা আমি আপনার জান না
->(তোতলামি করে) তুই মানে আপনি সত্যি কথা বলতেছেনতো?
->সত্যি মানে এই আকাশ, বাতাস যেমন সত্যি আমার কথাও তেমনি সত্যি........ সাথে এইটাও সত্যি আমি আপনারে ভালোবাইসা ফালাইছি
->তর ভালবাসার খেতাপুরি
বইলাই গেছাং করে লাইনটা কাইট্রা দিছে

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

