somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সংসদ ভবনের ভিতরে পিকনিক করতে চাইলে যোগাযোগ করতে পারেন যুবলীগের সাথে

২১ শে অক্টোবর, ২০০৯ দুপুর ১২:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সংসদের নিরাপত্তা নিয়ে বারবার কথা হচ্ছে। বিভিন্ন মহল থেকে অনেক সময় উদ্বেগ প্রকাশ করা হয়েছে। কিন্তু গতকাল যুবলীগের শতাধিক যুবক সংসদ ভবনের ভিতরে মহড়া দেয়।
পুলিশসহ গোয়েন্দা সংস্থার লোকজন ওই এলাকায় থাকলেও তাঁরা দর্শকের ভূমিকা পালন করেন। সংসদ ভবনের মতো একটি স্পর্শকাতর এলাকায় দীর্ঘ তিন ঘণ্টা কীভাবে যুবলীগের ক্যাডাররা মহড়া দিল তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। এমনকি কার অনুমতি নিয়ে তারা সংসদ ভবন এলাকায় প্রবেশ করে, তারও কোনো উত্তর পাওয়া যায়নি।

আগারগাঁও সোহ্রাওয়ার্দী হাসপাতালের পেছনে বিদ্যুতের সাব-স্টেশনের ভবন নির্মাণ করার জন্য প্রায় দেড় কোটি টাকার কার্যাদেশ প্রদানের জন্য গত মাসে দরপত্র আহ্বান করা হয়। সংসদ ভবনের মন্ত্রী হোস্টেলে পিডব্লিউডি-১-এর কার্যালয়ে এই দরপত্র বাক্স খোলা হয়। মঙ্গলবার দুপুর ১২টা পর্যন্ত দরপত্র জমা দেওয়ার শেষ সময় ছিল। আর এই দরপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে শতাধিক যুবলীগের কর্মী দুপুর ১২টার আগ থেকে ওই এলাকায় অবস্থান নেয়। আসাদ গেট এলাকা দিয়ে তারা দল বেঁধে প্রবেশ করে। গেটে দায়িত্ব পালনরত পুলিশ প্রথমে বাধা দিলেও পরে ওপর মহলের নির্দেশে ছেড়ে দেয় বলে জানা গেছে।

এ বিষয়ে ওই স্থানে উপস্থিত যুবলীগের নেতা ও ঠিকাদার রাজু আহমেদ জানান, দরপত্র জমা দেওয়ার ক্ষেত্রে যাতে কোনো অনিয়ম না হয় সেটা দেখার জন্য তাঁরা অপেক্ষা করছেন। কোনো বিশৃঙ্খলা করতে আসেননি দাবি করে তিনি বলেন, বিভিন্ন স্থানে দরপত্র নিয়ে নানা ঘটনা ঘটছে। এখানে যাতে তেমনটি না হয় সে কারণে ঠিকাদার ও তাদের লোকজন এসেছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থাকতে তারা কেন এই দায়িত্ব পালন করতে এসেছে জানতে চাইলে তিনি পাল্টা প্রশ্ন করেন, ‘আমাদের দল ক্ষমতায়, আমাদের কিছু দায়িত্ব আছে না?’

এ সময় ঘটনাস্থলে উপস্থিত সংসদ সচিবালয়ের এক কর্মকর্তা জানান, সংসদ ভবনে চাইলে যে কেউ প্রবেশ করতে পারে না, তাহলে এত লোক কীভাবে ভেতরে এল? অপর এক কর্মকর্তা বলেন, সংসদের নিরাপত্তা নিয়ে যেখানে বারবার প্রশ্ন উত্থাপিত হয়েছে, সেখানে এত বহিরাগতকে একসঙ্গে প্রবেশ করতে দেওয়া ঠিক হয়নি।
২৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?

লিখেছেন হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০

হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×