আমি সবসময় পত্রিকার আপডেটের উপর নিউজ রাখি। প্রতি ঘন্টায় ঘন্টায় হেডলাইন গুলোর উপর নজর রাখি। সেদিন সকাল ১১ টার দিকেই দেখি জামায়াতে ইসলামী কয়েকজন মুক্তিযোদ্ধাকে সম্মাননা দিবে ঢাকাতে। মনে মনে হাসি। এর আগেও কয়েকদিন ধরে পত্রিকায় দেখে আসছিলাম বিভিন্ন এলাকায় এরকম অনুষ্টান আয়োজন করতে গিয়েও পারিনি। সেহেতু নিশ্চিত ছিলাম রাজধানীতে কোনভাবেই এধরণের একটি অনুষ্টান করতে পারবেনা।
কিন্তু হায়! অন্যান্য এলাকায় জামায়াতে ইসলামী যা পারে নাই তা রাজধানী ঢাকাতেই করে দেখালো। এ লজ্জা কার? এ লজ্জা গোটা জাতির। মুক্তিযুদ্ধে শহীদের আত্নারা নিশ্চিত কষ্ট পেয়েছে যখন দেখেছে তাদের ঘাতকদের কাছ থেকে সম্মাননা নিচ্ছে।
আমরা প্রায়ই দেখি বিএনপি-আওয়ামীলীগ একই স্থানে সভা আহবান করায় প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে।
আমরা প্রায়ই দেখি সরকারের পেঠোয়া বাহিনী শান্তিপূর্ণভাবে চলতে থাকা জনসভায় লাঠিচার্জ করছে।
আমরা দেখি মন্ত্রী-এমপিরা দেশপ্রেম, স্বাধীনতা যুদ্ধ, যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে মুখে ফেনা তুলে ফেলতে।
কিন্তু যখন স্বাধীনতার বিরোধী শক্তি ঘোষণা দিয়ে মুক্তিযোদ্ধাদের সংবর্ধণা দেয় তখন তারা নিশ্চুপ থাকে। এর দায়ভার কার? বর্তমান সরকারে যে আছে সবদায়ভার তাদের।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



