somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমরা হাসিনা তারচেয়ে বরং আসুন সরকারের ১০% প্রশংসা করি

১২ ই অক্টোবর, ২০১০ দুপুর ১:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কি সর্বনাশ! মেপে মেপে কিভাবে ১০% প্রশংসা করা সম্ভব? সেটা আমিও চিন্তা করেছি যে আমরা কিভাবে সরকারের ১০% কাজের অন্তত প্রশংসা করতে পারি এবং প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক উপদেষ্টা মোদাচ্ছের আলীর কথা রক্ষা করতে পারি। উনি বলেছেন, "সরকারের সমালোচনা করলে অসুবিধা নেই, তবে সরকারের ৯০ শতাংশ সমালোচনা করলে ১০ শতাংশ প্রশংসা অন্তত করা উচিত।"

১.
আমরা চাইলে এখান থেকেই সরকারের প্রশংসা করা শুরু করতে পারি। আসলে জনগণ চাইলে সরকারের সব কাজেরই প্রশংসা করতে পারে। যেমন আমরা জানি মন্ত্রী,এমপি থেকে শুরু করে দলীয় নেতারা, প্রধানমন্ত্রীর উপদেষ্টা সবাই চাই ১০০% প্রশংসা। এ ধরনের উদারতা নিকট অতীতে কোনো মন্ত্রী বা রাজনীতিবিদ দেখিয়েছেন বলে মনে হয় না। সুতরাং এক্ষেত্রে সরকার একটা প্রশংসা পেতেই পারে।

২.
কিছু দিন আগে প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক এই উপদেষ্টা মোদাচ্ছের আলী বলেছিলেন, সারা দেশে আওয়ামী লীগের পরীক্ষিত কর্মীদের মধ্য থেকে সাড়ে ১৩ হাজার জনকে কমিউনিটি হেলথ সার্ভিস প্রোভাইডার হিসেবে নিয়োগ দেওয়া হবে। কি অসাধারণ মহানুভবতা! প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক উপদেষ্টা চাইলেই বলতে পারতেন, শুধুমাত্র আওয়ামীলীগের এমপি, মন্ত্রীদের আত্নীয়-স্বজনদেরকেই এপদে এবারের মতো করে নিয়োগ দেওয়া হবে।

৩.
নিয়োগ নিয়ে পাবনায় কি হুলস্থূলই না ঘটে গেলো! সোনার ছেলে ছাত্রলীগ, যুবলীগ চড়াও হলো সরকারী কর্মকর্তাদের উপর। এটা কোনভাবেই সম্ভব হতোনা যদি সরকারী কর্মকর্তারা বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের মতো সঠিক সময়ে পালিয়ে যেতে পারতেন। কিংবা অত্যন্ত বিস্মিত হয়ে মিডিয়াকে বলতে পারতেন, কই, মারেনি তো কেউ! তা না করে সাংবাদিক ঢেকে কান্নাকাটি! অথচ উনারা বলতে পারতেন এটা মিডিয়ার একটা আইওয়াশ।

বিরোধী দল, পত্রিকাগুলো সরকারের সমালোচনা করলো, কাউকে কাউকে পাবনা থেকে বদলি করার জন্য, কাউকে কাউকে ওএসডি করার জন্য। কিন্তু কেউ একবার ভেবে দেখলোনা এ ঘটনায় যারা এখন জেলহাজতে জামাই আদরে আছে তারা জামিনে বের হয়ে যদি আবার সরকারী কর্মকর্তাদের কাছে জবাবদীহি চাইতো তাহলে কি রকম হতো? আবার তাদের বদলি বা ওএসডি করা হয়েছে কিন্তু চাকুরীচ্যুত করা হয়নি এজন্য অন্তত পক্ষে সরকার প্রশংসা পেতে পারে।

৪.
নিয়োগ নিয়ে কত হৈ রৈ ব্যাপারই না ঘটে গেলো। স্বাস্থ্য উপদেষ্টার কথা, পাবনার ঘটনা অথবা প্রাইমারী স্কুলের শিক্ষক নিয়োগ নিয়ে সংসদ ভবনের করিডোরে শিক্ষা মন্ত্রীকে নাজেহাল করা কি না আসছে পত্রিকায়!
কিন্তু দলীয়করনের মাঝে আওয়ামীলীগের যাদের চাকুরী হচ্ছে তারাতো এ দেশেরই নাগরিক। অথবা টাকা দিয়ে যে চাকুরী হচ্ছে তাতে যে দেশের ডাবল লাভ হচ্ছে সেটা নিয়ে কিন্তু কেউ ভাবতেছেনা। এই যেমন যে চাকুরী দিলো এবং যে নিলো দুজনই উপকার পাচ্ছে। বরং মেধার ভিত্তিতে হলে শুধু একপক্ষ লাভমান হতো। মেধাবীদের বুঝতে হবে, এ দেশে প্রকৃত মেধার পরিচয় হচ্ছে আওয়ামী লীগ-যুবলীগ-ছাত্রলীগে যুক্ত থাকার মধ্যে। কিংবা তাদের খুশি করার মধ্যে। বিএনপি ক্ষমতায় এলে ঠিক উল্টো কাজ করার মধ্যে। বর্তমান সরকার যে আরও খোলাখুলি করে দিয়েছে বিষয়টি, এটি সরকারের স্বচ্ছতার প্রমাণ। আর স্বচ্ছতা মানেই সুশাসন, তাই না?

৫.
মিডিয়ার আইওয়াশ বললেই হয়তো পাবনার সরকারী কর্মকর্তাদের ওএসডি বা বদলি হতে হতোনা। দেড় যুগ আগে মালিবাগ হত্যাকাণ্ডের সময় আওয়ামী লীগের এমপির হাতে অস্ত্রের ছবি কারচুপি করে সাজানো, একজন সর্বজ্ঞানী কলামিস্ট এ রকম অভিমত দিয়েছিলেন। এই অসাধারণ আবিষ্কার বিফলে যায়নি। এত বছর পর বর্তমান সরকার সেই হত্যাকাণ্ডের দায় থেকে অনেকের সাথে ডা. এইচ বি ইকবাল এবং এমপি শাওনকে অব্যাহতি দিয়েছে। মিডিয়া আইওয়াশ এর সফল প্রয়োগের জন্য সরকার প্রশংসা পেতেই পারে।

৬.
এখন এমপি শাওন যদি সরকারের মহানুভবতা না বুঝে আবার ইব্রাহিম হত্যাকান্ডে জড়িয়ে পড়ে তাহলে এর দায়ভার কি সরকারের? তবে আমরা চাইলে এখানেও সরকারের অনেক প্রশংসা খুঁজে পেতে পারি। যেমন এই মামলা সিআইডিতে যাওয়ার আগে আমরা মুগ্ধ হয়ে ডিএমপি কমিশনারের বক্তব্য শুনতাম। তিনি মন্ত্রীর কথায় চলেন না, চাকরির ভয় করেন না, আল্লাহকে হাজের-নাজের রেখে কথা বলেন। ধর্মনিরপেক্ষ দেশে এমন নন-সেক্যুলার কথাবার্তা, দলীরকরণের যুগে এমন লৌহকঠিন ব্যক্তিত্ব সরকার সহ্য করে চলেছে, এটাও তো অনেক! আল্লাহ ওনাকে দিব্যদৃষ্টি দিয়েছেন, তিনি তদন্তের আগেই বুঝে ফেলেছিলেন ইব্রাহিমের মৃত্যু একটি দুর্ঘটনা মাত্র, পরে বুঝেছেন, হত্যাকাণ্ড হলেও সংসদ সদস্য নুরুন্নবী শাওন এর সঙ্গে কোনোভাবে জড়িত নন।

১০ শতাংশ প্রশংসার কথা আসলে এটি নয়। আসল প্রশংসা নিহিত এর তদন্তের মধ্যে। তদন্ত চলছে অনেক দিন, কিন্তু শাওন এখনো গ্রেপ্তার হননি। তিনি যদি কোনো দিন গ্রেপ্তার না হন, কিংবা এই মামলায় কেউ যদি শাস্তি না পায়, এমনকি যদি প্রেসিডেন্টের অপার কৃপায় মাফ পায়, তার পরও এর মধ্যে প্রশংসনীয় দিক আছে। এই হত্যাকাণ্ডের জন্য সরকার বিএনপিকে দায়ী করেনি, এমনকি জামায়াত বা জঙ্গিদেরও নয়।

৭.
কিছুদিন আগে সরকার সংসদে "দায়মুক্তি" আইন পাশ করলো। ভালোই হইছে বিদ্যুত খাতে দুর্ণীতি হলেও মন্ত্রী, এমপি, আমলাদের দায় থাকবেনা। এটাও বিশেষ একটা ব্যাপার। আদালতে যেভাবে মামলার জট লাগে তাতে এই বিষয়ে মামলা হলে শুধু আদালতের সময়ই লস হবে। কেননা এখন পর্যন্ত কোন মন্ত্রী, এমপি, আমলাকে কি আদালত বা জেল আটকে রাখতে পারছে? সুতরাং এজন্য কিন্তু আমরা সরকারকে প্রশংসা করতে পারি।

৮.
সরকার যে বিভিন্ন কৌশলে বিএনপিকে সংসদ থেকে বাইরে রেখেছে বলে কোনো কোনো নিন্দুক অভিযোগ করেন, তার মধ্যেও প্রশংসা করার বিষয় রয়েছে। বিরোধী দল সংসদে থাকলে সরকারি দলের কারও কারও মাথায় রক্ত চড়ে যায়, সংসদে গালাগালি-কটূক্তি তাই চরমে ওঠে। তার চেয়ে তারা সংসদে না থাকলেই ভালো। একপক্ষীয় কটূক্তি হয়, কিন্তু তা বহুক্ষণ স্থায়ী হয় না। সাংসদেরা প্রাণভরে প্রধানমন্ত্রী ও সরকারের বিভিন্ন অবদানের কথা বলতে পারেন। এসব ভালো কথা শুনে লোকের দুঃখ নিশ্চয়ই ঘোচে কিছুটা।

৯.
২ দিন হলো সাভারে প্রায় ৫০ জন যাত্রী নিয়ে একটি বাস ডুবে গেলো। এখন পর্যন্ত বাসটি টেনে উপরে তুলতে পারেনি। সরকারের একজন এমপি একটু পর পর মাইকে ঘোষণা দিচ্ছে আমরা চেষ্টা করছি.... এইতো বাসের সন্ধান পাইছি.... আজকের মতো অভিযান বন্ধ ঘোষণা করা হলো.........।

একজন বলতেছে বাসটি নাকি ৯৫ ফুট পানির নিচে আছে! আমরা চাইলে এইখানেও সরকারের প্রশংসা করতে পারি। কেননা এখন পর্যন্ত সরকার বলে নাই যে বড় একটা কুমির বা হাঙর আইসা বাসটি গিলে ফেলে নাই।

১০.
সাবেক প্রধান বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমান বাংলাদেশে অতি বরেণ্য একজন মানুষ। তিনি সবার অভিভাবকতুল্য, প্রখর প্রজ্ঞাবান। অথচ তিনিই কী ভয়ংকর কথা বলে বসলেন। তিনি কেমন করে বলেন দেশ এখন বাজিকরদের হাতে? কেমন করে লিখেন ভর্তিবাজি, নিয়োগবাজি, টেন্ডারবাজি, দলবাজি, মতলববাজি এত ধরনের বাজির রকমফের দেখে দেশের মানুষ দিশেহারা?
তার কথা শুনে মনে হয়, দেশে যেন আগে হয়নি এসব! এখন মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সরকারের লোকজন এসব করছে। চেতনার এতে যতই বারোটা বাজুক, চেতনাধারীরা তো লাভবান হচ্ছেন। ১০ শতাংশ প্রশংসা এখানেও তো সরকারের প্রাপ্য!


লিখা সূত্রঃ
প্রশাসন কাঁদছে, ঘোষণা দিয়ে দলীয় লোক নিয়োগ দেওয়া হচ্ছে, এটাই বর্তমান সুশাসনের নমুনা
ধুঁকতে থাকা বিএনপি, হায়েনারুপী আওয়ামীলীগ এবং দিন বদলের স্বপ্নভঙ্গ
সময়চিত্র আসুন, সরকারের প্রশংসা করি
দেশকে ভয়াবহ অবস্থার দিকে ঠেলে দিচ্ছে আওয়ামীলীগ সরকার।সাধারণ জনগণ যাবে কোথায়?
কেন একজন খুনী সাংসদ শাওনের বিরুদ্ধে ব্লগাররা প্রতিবাদে ফেটে পড়ছেনা?
১৩টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×