somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ফ্রীল্যান্সিং এ আমার প্রথম ইনকাম ৩ ঘন্টায় $৩০০ :)। ফ্রীল্যান্সিং নিয়ে একটি স্মৃতিচারণ মূলক পোস্ট।

০৬ ই জানুয়ারি, ২০১১ রাত ২:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার ডেস্কের ঠিক বামের ডেস্কেই সাইদুর রহমান বিজন ভাই কাজ করছে। মাঝে মাঝেই আমি তার দিকে তাকাচ্ছি। দেখি উনি কমপিউটারে কি যেনো একটা করছে। একটু ঝুঁকে দেখতে চাইলে উনি উনার LCD মনিটরটা অন্যদিকে সরিয়ে দিসে। একটু সন্দেহ লাগলো :| ভাব ধরলাম নিমগ্নচিত্তে কাজ করছি। এভাবে প্রায় ৩০ মিনিট পার করলাম। হঠাৎ বিজন ভাইয়ের ফোন আসলো। আমিও যেনো এ সময়টার অপেক্ষায় ছিলাম। লাফ দিয়ে উনার ডেস্কের সামনে গেলাম। মনটরে গেটএফ্রীল্যান্সার সাইট ওপেন করা :)

আমি গুগলে সার্চ দিয়ে সাইটটা বুকমার্কড করে রাখলাম। রাত্রে বাসায় এসে দেখি। রেজিস্ট্রেশান করে ফেললাম। অফিস থেকে বাসায় এসেই বিভিন্ন কাজে বিড করি। কিন্তু কোন রিপ্লে না পেয়ে কিছুটা হতাশ হলাম। ৩ দিনের মাথায় এক ক্লায়েন্ট মেসেজ দিলো। খুশীতে আত্নহারা হয়ে স্টার এ কাচ্চি খেলাম। নিশ্চিত হলাম ঠিক লাইনেই আছি। আজ হোক বা কাল হোক কাজ আমি পাবো।

৭ দিনের মাথায় শুক্রবার সকালে আরেক ক্লায়েন্ট মেসেজ পাঠালো। সে জানালো আমাকে $২০ দিতে রাজি আছে যদি আমার তার সাইটের ৫ টা পেইজের html ভ্যালিড করে দিতে পারি। রাজি হলাম। সে বললো Cpanel ইনফরমেশান দিচ্ছি এখনি যেনো শুরু করি। তাতেও আমি হ্যাঁ বললাম। অপেক্ষা করছি। নিজের ভিতর কিছুটা উদ্বেগও যেনো কাজ করছি। বার বার ঐ পেইজটা রিফ্রেশ দিচ্ছি আমাকে জয়ী ঘোষণা করছে কিনা দেখার জন্য। কিছুক্ষণ পর দেখলাম সে অন্য আরেক জনকে কাজটা দিয়া দিসে :(

রাগে, ক্ষোভে কিছুক্ষণ স্তব্ধ হয়ে বসেছিলাম। হতাশায় ভাবলাম আর কোন বিডই করবোনা। আবার ভাবলাম যে বিডগুলো জমা আছে সেগুলো এখনি শেষ করে দিবো। ফলে যত নতুন প্রজেক্ট ওপেন আমি সাথে সাথেই বিড করি। একসময় OrangeHRM এর উপর একটা প্রজেক্ট আসে। ক্লায়েন্ট সেটার ইন্সলেশান এবং কিছু কাস্টোমাইজেশান চায়। আমি OrangeHRM সম্পর্কে মোটেও কিছু জানিনা। তবুও $৩০০ দিয়া বিড করলাম। কি জানি কি ক্লায়েন্ট আমাকে কোন মেসেজ না দিয়েই জয়ী ঘোষণা করলো সাথে সাথেই। আমি বিড করার বড়জোড় ৫ মিনিট পরেই।

আমিও প্রজেক্ট টা এ্যাক্সেপ্ট করলাম। গুগলে সার্চ দিলাম কেমন OrangeHRM ইনস্টল করা যায়। ইউটিউবের একটা ভিডিও পাইলাম। সেটা দেখলাম এবং বুঝলাম। কিন্তু স্লো ইন্টারনেটের জন্য OrangeHRM এর সার্ভারের সাথেই কানেক্ট হতে পারলামনা ডাউনলোডের জন্য। শেষে মিজান ভাইরে ধরলাম ডাউনলোড করে দিতে। উনি ডাউনলোড করে আমাকে জিমেইলে মেইলো করলো। সেখান থেকে ডাউনলোড করে প্রথমে লোকালি ইন্সটল করি। পরে ক্লায়েন্টের সার্ভারে ইন্সটল করি। একবারেই কাজ করলো। খুশীতে ক্লায়েন্টকে সাথে সাথেই মেইল করি।

তারপর ক্লায়েন্ট যা কাস্টোমাইজেশান চাইলো তা করে দিলাম। সব মিলিয়ে ঘন্টা তিনেক সময় লাগলো। ক্লায়েন্ট সাথে সাথেই টাকা পরিশোধ করে একটা সুন্দর রিভিউ দিলো- Comments: very good developer. Fast and dependable. I will use this provider again.
সর্বশেষ এডিট : ০৭ ই জানুয়ারি, ২০১১ রাত ১:২৮
৫৫টি মন্তব্য ৪২টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×