শনিবার রাতে হঠাৎ করে খালেদা জিয়া আন্দোলনকারী আড়িয়াল বিলের মানুষের সাথে একাত্নতা ঘোষণা করে বলেন শুধু মাত্র একটি নামের জন্য নতুন করে আরেকটি বিমানবন্দর মেনে নেওয়া যায়না। তিনি কয়েকবার বলেন বিএনপি আড়িয়াল বিলের মানুষের পাশে আছে। খালেদা জিয়া ঐ সময় আরো বলেন নতুন করে বিমানবন্দর না করে বর্তমান বিমানবন্দরগুলোর প্রয়োজনীয় সংস্কার করার জন্য।
খালেদা জিয়ার ঘোষণার পর সরকারী দলের থিংক ট্যাংক আড়িয়াল বিলে বিমানবন্দর নির্মান প্রক্রিয়া নিয়ে নতুন করে ভাবতে শুরু করেছে। গোয়েন্দা বিভাগ, বিশেষজ্ঞ মহলের ধারণা সরকার আড়িয়াল বিলের উপর বিমানবন্দরের উদ্যেগ থেকে সরে না আসলে খালেদা জিয়ার ঘোষণার পর আড়িয়ালবিলে আন্দোলনরত ১০ লাখ মানুষের সহানুভূতি খালেদা জিয়ার প্রতি চলে যেতে পারে। সরকার কোনভাবেই বিরোধী দলকে কোন সুযোগ দিতে চায় না।
এমনিতেই শেয়ার বাজারের কেলেংকারীতে বিএনপির বিচার বিভাগীয় তদন্তের দাবি করা এবং বিএনপির উদ্যেগে ৪ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটির ফলে সচেতন অনেকেই বিএনপিকে সাধুবাদ জানিয়েছে। শেয়ার মার্কেট নিয়ে ঘোষিত কমিটি হয়তো আগামীকালই তাদের তদন্তের প্রতিবেদন সংবাদ সম্মেলনে তুলে ধরবেন। যতটুকু জানা যায় বিএনপির তদন্ত দল জড়িতদের শনাক্ত করতে সক্ষম হয়েছে।
যার ধরুন খুব শীঘ্রই আড়িয়াল বিলে বিমানবন্দর স্থাপনা বন্ধ নিয়ে ঘোষণা আসতে পারে।
এ জয় জনগণের। এ জয় আড়িয়ালবাসীর। এ জয় খেটে খাওয়া মানুষের, মাটির কারিগরদের। এ জয় আন্দোলনে একাত্নতা হওয়া প্রতিটা মানুষের।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



