আমার প্রিয় পোস্ট

আমার ডয়েস শেখা আর অমর একুশে

২১ শে জুলাই, ২০০৮ রাত ৯:১৭

শেয়ারঃ
0 0 0

নতুন এই দেশটাতে নতুন মানুষগুলো তাদের মুখের ভাষায় কি বলে,অবাক হয়ে তাকিয়ে থাকি। দেশে থাকতে বাংলা,ইংরেজি আর বড়জোর একটু খানি উরদু বুঝতাম।তাও আবার আমার পাকিস্তানী রুমমেট আমনা আসলামের মুখ থেকে শুনে শুনে।
আর এক পাকিস্তানী ক্লাসমেট ছিল...মেহেরুননেসা, লাহোরের মেয়ে। ও যখন প্রথম আমাদের সাথে ক্লাসে জয়েন করল,কেমন যেন ঝিম মেরে থাকত মেয়েটা। একদিন বলল,তোমাদের এখানে শীপ,মানে জাহাজ কই?
শুনে অবাক,জাহাজ আসবে কোত্থেকে?
বলল,ও নাকি শুনে এসেছে আমাদের দেশটা নদীতে ভরা,সব জায়গায় চলতে হয় নৌকা দিয়ে।
ওর কথা শুনে মনে পড়ল,আমাদের দেশটা একদিন নদীমাতৃক দেশ ছিল।
হায়রে, সেদেশের আজ কি অবস্থা!

ভাষা আন্দোলোনের ইতিহাসটা ও জানত,তাই খুব অবাক হয়েছিল যখন আমি ওর কাছে উরদু শিখতে চেয়েছিলাম।
তবে মেডিকেলের গাদাগাদি পড়ার চাপে দুদিনেই আমার উরদু শেখার বারোটা বেজে গিয়েছিল।পরে অবশ্য আমনা আর মেহের খুব ভাল বাংলা বলতে পারত। আমার আর উরদু শেখা হয়ে ওঠেনি

যাই হোক,এসেছি ডয়েসল্যান্ডে। মানে জার্মানীতে। এরা ইংলিশ বলেও না,বোঝেও না। যারা বলতে পারে তারাও বলতে চায়না। এরা চায় যে সবাই এদের ভাষা শিখুক।

বাসার পাশেই শপিংমল। কিছু কিনতে গেলে হ্যালো আর চুজ দিয়েই চালিয়ে নিতে হতো। চুজ হল tschuss ,মানে বিদায়। এরপর আস্তে আস্তে শিখলাম guten tag(শুভ দিন ), guten morgen (শুভ সকাল ) ইত্যাদি ইত্যাদি...
একদিন ডিম কিনব,খুজে পাচ্ছিনা।
কত ভাবেই বুঝাই...তারা কিছুতেই কিছু বোঝেনা।
Egg বলি,হাত দিয়ে দেখিয়ে দেই...বোঝেনা।
পরে ইশারায় মুরগী বোঝাতে পারলাম,তখন বুঝল। জানলাম এরা ডিম কে বলে Eier.

বুঝলাম এই দেশে ভাষা না শিখে রেহাই নেই। ভর্তি হলাম ভাষা কোর্সে। চোখে চশমা পরা ইতালিয়ান মহিলা আমাদের টিচার।
শুরুতেই বলল,ich heise Mirella.
Wie heist du?
বলার ধরনে বুঝলাম,তার নাম মিরেলা।
আর সে আমার নাম জানতে চাচ্ছে।
তারপর ঠিক তার মত করেই বললাম
ich heise...

এভাবেই শুরু হল অজানা ভাষার অজানা বুলি মুখে তুলে নেবার প্রয়াস।
কোথা থেকে এসেছি বলার জন্য শিখলাম,
ich komme aus Bangladesh.
এই কথাটা বলতে ভাল লাগত অনেক।

আমাদের টিচার অনেক ভাল ছিল,আর সত্যিই হয়তো যেকোনো নতুন ভাষা শেখা অনেক আনন্দের,তাই আমি খুব...খুবই উপভোগ করতাম এই ক্লাস।
আনা মারিয়া আর হোসে ব্রাজিলের, ভু ,ওয়াং লি, আর মিন চিনা, সোয়েতলানা আর ভিটালি ইউক্রেনের, বার্সেলোনার আনা আর ওলগা, ইরানের সাইফ,পাকিস্তানের ইউসরা আর কানমাল, ইজিপ্টের জাকারিয়া। সবার সাথে খুব অল্প সময়েই ভাল বন্ধুত্ব হয়েছিল। অবাক হয়েছিলাম অনেকেই একেবারেই ইংরেজি জানেনা দেখে।

একদিন মিরেলা comparative শেখাচ্ছিল।
যেমন,
Peter ist besser als Min( peter is better than min)
অনেকগুলো শেখানোর পর আমাদেরকে নতুন বাক্য তৈরী করতে দিল।
লিখলাম,
Bengali ist schoner als deutsch
মানে,বাংলা ডয়েসের চেয়ে ভাল।
মিরেলা খুব মজা পেল। আমি ও বেচে গিয়েছিলাম।
কারন ভাগ্যিস সে ইতালিয়ান ছিল।জার্মান ছিলনা।

তিনমাসের এই কোর্সটার শেষের দিকে অবাক হয়ে দেখলাম,যে ভাষাটাকে সেখা একদিন অসম্ভব মনে করেছিলাম,ছোট্ট ছোট্ট বাক্যে আমি এখন তা বলতে পারি,আর অন্যদের কথাও বুঝতে পারি অনেকটাই।নতুন একটা ভাষা শেখার অদ্ভুত আনন্দ মনে দোলা দিচ্ছিল।
কোর্স শেষে পরীক্ষা হল। ৮৭% নম্বর পেলাম। মিরেলার প্রশংসাও পেলাম।

শেষের দিন সবাই বাড়ি থেকে খাবার বানিয়ে এসেছিল। আমি মোগলাই করেছিলাম। সবাই খেয়ে খুব খুশি।
খাবার শেষে চলছিল গল্পগুজব।মিরেলা কে বললাম,তুমি তো ভাষা শেখাও,তুমি কি মাতৃভাষা দিবস জান?

কেউই জানেনা।

বিষয়টা সত্যিই খুব দুঃখজনক।

কিছুদিন আগে বৃটিশ কাউন্সিলের ওয়েবসাইটে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সম্পর্কে অনেককিছু দেখলাম। ওরা একটা আলাদা সংখ্যা বের করেছে ২১ ফেব্রুয়ারী নিয়ে। কিন্তু কোথাও বাংলাদেশের কোন কথা নেই। ইতিহাসটা আমাদের,কিন্ত আমাদেরকে কেউ চেনেনা।

মনে হল,আসলে আমরাই অন্যদেরকে জানাই না।

তাই এই সুযোগটা হাতছাড়া করলাম না।

টানা ৭/৮ মিনিট বলে গেলাম এই ইতিহাস।
পিনপতন নিরবতায় সবাই শুনলো।
অনেকে অনেক প্রশ্ন করল।
কথা শেষ হলে মিরেলা ধন্যবাদ দিল এই ইতিহাসটা জানানোর জন্য।
একটা ছোট্ট দেশের ছোট্ট মানুষ হয়েও গর্বে আমার বুকটা ভরে উঠল!
নিজের দেশটাকে হঠাৎ আরো নিজের ,আরো আপন বলে মনে হলো!


 

সর্বশেষ এডিট : ২১ শে জুলাই, ২০০৮ রাত ১০:৩৮ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২১ শে জুলাই, ২০০৮ রাত ৯:২৩
দূরন্ত বলেছেন: ভালো লাগলো।
আপনার পোস্ট পড়ে আমিও অনেকখানি জার্মান শিখে ফেলেছি :)
শুভেচ্ছা...
২১ শে জুলাই, ২০০৮ রাত ৯:২৬

লেখক বলেছেন: ধন্যবাদ।

২. ২১ শে জুলাই, ২০০৮ রাত ৯:২৪
ইমরান মামা বলেছেন: মামা একটা সিনেমা আছে লাভ একচুয়ালি অল এরাউন্ড। মনে হয় দেখছেন । না দেইখা থাকলে দেইখা লইয়েন।
২২ শে জুলাই, ২০০৮ দুপুর ২:১৮

লেখক বলেছেন: ধন্যবাদ।

৩. ২২ শে জুলাই, ২০০৮ ভোর ৬:১০
অনন্ত দিগন্ত বলেছেন: ডয়েস এর সাথে এট্টু ডাচ শিখে নিলে তো আশেপাশের দেশেও কাজে লাগাতে পারতেন .......

ইক বেন অউট উ বুর লান্দ .... :)
২৬ শে জুলাই, ২০০৮ সন্ধ্যা ৭:০০

লেখক বলেছেন: ich verstehe nicht.

৪. ২২ শে জুলাই, ২০০৮ দুপুর ১২:১১
বিবেক সত্যি বলেছেন: guten tag :) আরেকটু আগে এলে বলতাম, guten morgen
২২ শে জুলাই, ২০০৮ দুপুর ২:১৬

লেখক বলেছেন: guten tag!

৫. ২২ শে জুলাই, ২০০৮ বিকাল ৪:২২
অনন্ত দিগন্ত বলেছেন: ich bin aus Ihrem Nachbarland…. (সম্পুর্ন শুদ্ধ হলো কিনা জানিনা :()
২২ শে জুলাই, ২০০৮ সন্ধ্যা ৬:৪১

লেখক বলেছেন: মনে হয় ঠিকই আছে। একটু একটু ভুল ছাড়া।

৬. ২২ শে জুলাই, ২০০৮ সন্ধ্যা ৬:৫৫
ফ্রুলিংক্স বলেছেন: ich nicht verstehe.( i dont understand)
(s+v+o)

অবশ্য ডয়েচে আমিও নতুন।
২২ শে জুলাই, ২০০৮ সন্ধ্যা ৭:১৬

লেখক বলেছেন: ach so!

৭. ২৪ শে জুলাই, ২০০৮ রাত ১১:৫১
বিবেক সত্যি বলেছেন: জাহান৮২ বলেছেন: অফ টপিক।
কার কাছে জানতে চাইব বুঝলাম না,তাই।
ইসলাম গ্রুপে আমার ডয়েস শেখা আর অমর একুশে এই শিরোনামে একটা পোষ্ট দিয়েছিলাম,ওটা কি মুছে দেওয়া হয়েছে?
কেন? বুঝতে পারলাম না।

***

- আপনার এই পোষ্ট মুছে দেয়ার কোন কারন ই থাকতে পারে না । সম্ভবত কোন বাগ অথবা কারো কোন একটা ভুল হয়ে গেছে ।

পোষ্টের এডিট এ গিয়ে গ্রুপ নির্বাচন থেকে আবার ইসলাম সিলেক্ট করে পোষ্টটা গ্রুপে মুভ করতে পারবেন । প্লিজ, মন খারাপ করবেন না ।
২৬ শে জুলাই, ২০০৮ সন্ধ্যা ৭:০১

লেখক বলেছেন: মন খারাপ করি নি।

৮. ২৫ শে জুলাই, ২০০৮ রাত ১২:০১
নির্বাসিত বলেছেন: বহুকাল আগে শেখা জার্মান ভাষা থেকে আমার মনে হচ্ছে যে I do not understand এর জার্মান হবে ich verstehe nicht.

নাকি ভুল বললাম?
২৬ শে জুলাই, ২০০৮ সন্ধ্যা ৬:৫৮

লেখক বলেছেন: আপনার কথা ঠিক!

৯. ২৬ শে জুলাই, ২০০৮ সন্ধ্যা ৭:১১
মৈথুনানন্দ বলেছেন: Guten Abend! মনোহর পোস্ট। তবে ডয়েশ লিখলে ফোনেটিক্যালে শুদ্ধ হতো।
২৬ শে জুলাই, ২০০৮ রাত ৯:২৪

লেখক বলেছেন: Guten abend!

১০. ২৬ শে জুলাই, ২০০৮ রাত ৮:০৫
আহসান হাবিব শিমুল বলেছেন: Danke schön.

Willkommen zu somewhereinblog

আমার জার্মানী কলিগের কাছ থেকে শিখেছিলাম বছর চারেক আগে,যে কিনা ইংরেজী'তে ইয়েস/নো বাইরে কিছুই পারতো না।
@মৈথুনানন্দ, ফোনেটিক্যালী মনে হয় ডয়েচ্‌ টাই শুদ্ধ।
২৬ শে জুলাই, ২০০৮ রাত ৯:২২

লেখক বলেছেন: Bitte schön!

আমারও মনে হয় ডয়েচ্‌ টাই শুদ্ধ হবে।

১১. ২৬ শে জুলাই, ২০০৮ রাত ৮:৩১
উম্মু আবদুল্লাহ বলেছেন: আপুর লেখাটি তো প্যাচালীতে পড়েছিলাম। এখানে আবার চোখে পড়ল।
২৬ শে জুলাই, ২০০৮ রাত ৯:২৩

লেখক বলেছেন: জ্বি,আপু।
আসলে নামের অর্থ একই।

১২. ২৬ শে জুলাই, ২০০৮ রাত ৯:৪০
মৈথুনানন্দ বলেছেন: হুম! যদিও এটাই টেকনেক্যালে করেক্ট - আমি ডয়েচ লিখতে গিয়েও লিখলাম না। আসলে বলতে চেয়েছি বাংলায় সর্বাধিক প্রচলিত নিকটতম রূপটি হলো ডয়েশ বা ডইশ। যেমন উল্ট্রা হলো সঠিক উচ্চারণ - কিন্তু সেটি একেবারেই বাংলায় প্রচলিত নয়। সবাই আল্ট্রা করেই লেখে - ব্যাপারটা এরকম আর কি।
২৬ শে জুলাই, ২০০৮ রাত ৯:৪৩

লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে।
আসলে লেখার সময় আমিও কনফিউজড ছিলাম...

১৩. ২১ শে আগস্ট, ২০০৮ রাত ৮:৩৯
~টক্স~ বলেছেন: ভাল লিখেছেন জাহান, ঝরঝরে আপনার লেখা পড়ে খুব ভাল লাগল। শেষের দিকে এসে আসলেই মনটা বেশ খারাপ হয়ে গেল। আসলে বাংলা একাডেমী হয়তো এসব ব্যাপারে কিছু বড় উদ্যোগ নিতে পারে আর্ন্তজাতিক ভাবে বাংলা ভাষার মাহাত্ম্য প্রচার করবার ব্যাপারে। আর প্রবাসী বাঙ্গালী হিসেবে আপনার মতন চোটখাট প্রচারণামূলক কাজগুলো আমরা করতেই পারি। লেখার জন্য প্লাস, ভাললাগা আর আপনার শুভকামনা জানিয়ে বিদায় নিচ্ছি।
২১ শে আগস্ট, ২০০৮ রাত ৯:২৯

লেখক বলেছেন: ধন্যবাদ।

 

মোট সময় লেগেছে ০.৯৪১০ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
খুব সাধারন একজন মানুষ।তবু সবসময় আশা করি জীবনটাকে সফল করব।
অলীক সফলতা নয়,প্রকৃত এবং স্থায়ী সফলতা।
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই