অর্থের অভাবে দৃষ্টি হারাতে বসেছেন হরিণাকুণ্ডুর ইউএনও
ভারতের মাদ্রাজের চেন্নাই শঙ্কর নেত্রালয় হাসপাতালের বিছানায় শুয়ে কাতর কণ্ঠে তিনি দেশবাসীর কাছে আকুতি জানিয়েছেন এই বলে ‘সৃষ্টিকর্তার সুন্দর পৃথিবীর আলো আমি হারাতে চাই না। আমি সবার মতো পৃথিবী দেখতে চাই এবং দৃষ্টিশক্তি নিয়ে সরকারি দায়িত্ব পালন করতে চাই।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুর রাজ্জাক জানান, গত ৩১ মে হরিণাকুণ্ডু ক্রীড়া সংস্থার মাঠে সংস্কৃতি মন্ত্রণালয়ের নির্দেশিত ‘দেশজ সংস্কৃতির বিকাশ’ শীর্ষক কর্মসূচি চলছিল। এ সময় আকাশে হঠাত্ মেঘ জমে ঝড়-বৃষ্টি শুরু হয়। এ সময় একটি বাঁশের খুঁটি ভেঙে তার চোখের ওপর পড়ে আঘাত লাগলে ডান চোখটি ফেটে প্রচুর রক্তক্ষরণ হয়। তাত্ক্ষণিকভাবে ডা. আশরাফুল ইসলাম তার চোখের অবস্থা পরীক্ষা করে চক্ষু বিশেষজ্ঞ ডা. শামসুল ইসলামের কাছে রেফার্ড করেন। তার তত্ত্বাবধানে চার/পাঁচদিন চিকিত্সা গ্রহণের পর চোখের কোনো উন্নম্নতি না হওয়ায় তাকে উন্নত চিকিত্সার জন্য ঢাকায় যাওয়ার পরামর্শ দেয়া হয়। ঢাকার শ্যামলী আই কেয়ার সেন্টারে এবং পরে ধানমন্ডির হারুন আই ফাউন্ডেশনে ৫ জুন থেকে ১৭ জুন পর্যন্ত চিকিত্সা চলে। অবস্থার কোনো পরিবর্তন না হওয়ায় পরে তাকে ভারতে যাওয়ার পরামর্শ দেন। জানা গেছে, মানিকগঞ্জ জেলার সিঙ্গাইর উপজেলার চারিগ্রামের এক সাধারণ পরিবারের সন্তান ইউএনও আবদুুর রাজ্জাক। এই মুহূর্তে তার পরিবারের পক্ষে বিপুল অংকের টাকা যোগাড় করা সম্ভব নয়। এরই মধ্যে তার চিকিত্সার পেছনে প্রায় ২ লাখ টাকা ব্যয় হয়েছে।
একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন
কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?
হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন
আসলে কেউ ফেরে না।
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।