আধুনিক ইংরেজি প্রেমের কবিদের সেরা কবি হিসাবে পরিচিত জন কিট্স৷ খুব অল্প বয়সে মারা গেলেও আজও তার কবি প্রতিভাকে কেউ অস্বীকার করতে পারে না৷ মাত্র 23 বছর বয়সে এক সাদাসিধে মেয়ে ফ্যান্নি ব্রনির প্রেমে পড়ে কিট্স৷ দুর্গ্যবশত, হঠাৎই ডাক্তারি পরীক্ষায় তার শরীরে যক্ষা ধরা পড়ে, যা তাঁকে আপাত ভাবে মেরেই দেয়৷ ফলত কিট্স এবং ফ্যান্নি ব্রনির মধ্যে বিবাহের সম্ভবনায় দাঁড়ি পড়ে যায়৷ বিখাত এই কবির মৃত্যুর কয়েক মাস আগে রোম থেকে ফ্যান্নিকে লেখেন এই চিঠিটি...
প্রিয় ফ্যান্নি
তুমি মাঝেমধ্যেই শঙ্কায় থাকো, যে তুমি যতটা চাও আমি তোমাকে ততটা ভালোবাসি না। প্রিয়া, আমি তোমাকে ভীষণ ভীষণ ভালোবাসি, কোনরকম পরিমাণ ছাড়াই আমি তোমাকে ভালোবাসি৷ আমি তোমাকে যতটা না ভালোভাবে চিনেছি বা জেনেছি তার থেকেও বেশি ভালোবেসেছি৷
তুমি আমার কাছে চিরনতুন৷ তোমার দেওয়া শেষ চুম্বন ছিল সবথেকে মিষ্ট়ি, শেষ দেখা হাসিটাও ছিল সবথেকে উজ্জ্বলতর়, তোমার শেষবারের গতিপ্রকৃতি ছিল সবথেকে আকর্ষণীয়৷ তুমি গতকাল যখন আমার বাড়ির জানালার পাশ দিয়ে চলে গিয়েছিলে, আমি এতটাই বিস্ময়াপন্ন হয়ে গিয়েছিলাম যেন মনে হচিছল যেন আমি তোমাকে প্রথমবারের জন্য দেখলাম৷
তুমি একবার আমাকে আংশিক অভিযোগ জানিয়ে বলেছিলে আমি নাকি তোমাকে শুধু তোমার সৌন্দর্যের জন্য ভালোবাসি৷ তোমার ভালোবাসা ছাড়া আমার কাছে আর কিই বা থাকতে পারে? আমি কি তোমার হৃদয়কে আমার পরিপূর্ণতা ছাড়া দেখতে চেয়েছি বা দেখেছি? কোনও কু-দৃষ্টিভঙ্গি আমার কাছ থেকে তোমাকে নিয়ে চিন্তাকে দূরে সরিয়ে নিতে পারবে না৷
এই আলোচনা বাড়তে বাড়তে সুখ-দুঃখের একটা বিষয়ে পৌঁছে যেতে পারে, কিন্তু আমি সেই আলোচনা বাড়িয়ে সেখানে পৌঁছাতে দেব না৷ যদি তুমি আমাকে ভালো নাও বেসে থাকো তাহলেও তোমার প্রতি আমার ভালোবাসাকে আটকাতে পারব না৷ তাহলেই তুমি বোঝ যে, তুমি আমাকে ভালোবাসো এটা জেনে আমি তোমাকে নিয়ে কতটা আচ্ছন্ন থাকি৷ আমার হৃদয় এবং মন এতটাই অসন্তুষ্ট এবং চঞ্চল ছিল যে আমি তাকে আয়ত্তে আনতে পারিনি৷
তোমাকে ছাড়া আমার মন আর কোনও কিছুর উপর এতোটা ভরসা বা স্বস্তিতে নিশ্চিন্তে থাকতে পারে৷ যতক্ষণ তুমি আমার ঘরে ছিলে আমার মন জানালার বাইরে ডানা মেলে পালিয়ে যেতে পারে নি – তুমি সবসময় আমাতে চিন্তামগ্ন হয়ে থাকো৷
তুমি তোমার শেষ চিঠিতে আমাদের ভালোবাসার প্রতি যে উদ্বেগ প্রকাশ করেছ তা আমাকে ভীষণ আনন্দ দিয়েছ়ে, যাইহোক না কেন আমার উৎপীড়ন নিয়ে তোমাকে আর শঙ্কিত থাকতে হবে না, আমিও আর ভাবব না যে তুমিও আমার কাছে সামান্য হলেও আকর্ষণের বিষয়৷
ভালোবাসাসহ
জে. কিট্স
মার্চ, 1820, রোম
(সংগ্রহিত)
আলোচিত ব্লগ
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।