somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কতিপয় মৌলবাদী..এবং আলপিন..

২২ শে সেপ্টেম্বর, ২০০৭ সকাল ১০:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রথম আলোর কার্টুনকে কেন্দ্র করে যে লংকা কান্ড হলো তা সত্যিই দুঃখ জনক। এই কার্টুনে উল্লেখিত নামের প্রথমে মুহাম্মদ(সাঃ) এর নাম সংযোজন নিয়ে যে কৌতুকটি প্রকাশিত হয়েছে তা কি আমাদের হুজুগে ধার্মিক এবং হালকা মেজাজ ও পাতলা আবেগি মোল্লারা ভাল ভাবে পড়েছেন??

আমি কৌতুকটির অল্প একটু ব্যাবচ্ছেদ করার চেষ্টা করছি......

প্রথমে আমাদেরকে জানতে হবে নামের প্রথমে মুহাম্মদ(সাঃ) এর নাম সংযোজনের ইসলামী জীবন যাপনে কতটা গুরুত্বপূর্ণ?
তারপর জানতে হবে কার্টুনে কাকে নিঁচু দেখানো হয়েছে বা অপমান করা হয়েছে।

আপনারা যারা ইসলামী শরীয়তে নামের গুরুত্ব বিষয়ক হাদিস পড়েছেন তারা নিশ্চয়ই জানেন হাদিসে উল্লেখিত সর্বত্তম নাম হলো আব্দুর রহমান এবং আব্দুল্লাহ। এছাড়াও নামের সাথে মুহাম্মদ(সাঃ) এর নাম শুরুতে বসাতে হবে অথবা না বসালে তা কোন ইসলামী নাম হবে না এমন প্রমান কুরান হাদিসের কোথাও পাওয়া যায় না।এমন কি ইসলামী ইতিহাসের গুরুত্বপূর্ণ সন্মানিত সাহাবায়ে আজমাইন এবং খুলাফায়ে রাসেদিনদের নামের শুরুতেও মুহাম্মদ(সাঃ)এর নাম নেই। যেমন- হযরত আবু বকর, ওমর,আলী (রাদিয়াল্লাহু তা'য়ালা আনহুমা)এমনকি বিশ্ব বিজয়ী বীর গাজী সালাউদ্দিন আয়ুবীর নামেও মুহাম্মদ(সাঃ)এর নাম প্রথমে শেটে দেয়া ছিল না। তবে মুহাম্মদ(সাঃ)এর নাম যেহেতু একটি অতি সন্মানিত এবং সুন্দর অর্থপূর্ণ নাম তাই এর সংযোজন ধর্মীয় নয় বরং ধর্মীয় আবেগময়।
তাহলে দেখা গেল মুহাম্মদ(সাঃ)এর নাম আমাদের নামের প্রথমে যুক্ত করা ধর্মীয় নয়।
এরপর দেখি কৌতুকটিতে কী দেখানো হয়েছে?
"নাম" শিরোনামের বিতর্কিত কৌতুকটি নিন্মরুপ:
বয়ষ্ক লোক: এই ছেলে তোমার নাম কী?
ছোট ছেলে: আমার নাম বাবু
বয়ষ্ক লোক: নাম বলার আগে মুহাম্মদ বলতে হয়
বয়ষ্ক লোক:তোমার বাবার নাম কী?
ছোট ছেলে: মুহাম্মদ আবু
বয়ষ্ক লোক: তোমার কোলে এটা কী?
ছোট ছেলে:মুহাম্মদ বিড়াল
এখানে বয়ষ্ক লোকটির যে চরিত্র তা হলো একজন অতি স্বল্প এবং ধর্ম সম্পর্কে ভূল জানা মানুষের। আর ছোট ছেলেটি যেহেতু বয়সে ছোট স্বাভাবিক কারনেই তার জ্ঞান বা বোধের পরিপক্কতা একেবারেই অসম্ভব।
তাই নির্বোধ লোকটি যখন ছোট ছেলেটিকে নাম বলার পদ্ধতি বা তরিকা শিখাচ্ছিলো। সে এ কথা বলেনি যে মুসলমানদের নামের শুরুতে বা যার নাম মুহাম্মদ দিয়ে শুরু সেই নামে মুহাম্মদ বলতে হয়। বরং নির্বোধ লোকটি নামের শুরুতে(শিশুটির কাছে সকল নামের শুরুতে ) মুহাম্মদ বলতে হয় শিখালে ছেলেটি তার প্রিয় বিড়াল ছানাটির নামেও মুহাম্মদ যোগ করে বললো।

এ কৌতুকটির দুটি শিক্ষা রয়েছে..
এক. নির্বোধ এবং জ্ঞানান্ধ অথবা ধর্মান্ধ লোকেরা ভূল তথ্য ছড়িয়ে বেড়ায়।( নামের শুরুর মুহাম্মদ যে ইসলামী নামে অপরিহার্য নয় তা নির্বোধ লোকটি জানতো না)
দুই. কমলমতি শিশুদের ভূল শিক্ষা দিলে তারা অনেক অযৌক্তিক এবং বড় ভূল করে ফেলে যা সত্যিকার অর্থেই মারাত্নক।
(লোকটি শিশুটিকে দুটি ভূল তথ্য শিখিয়েছিল এবং তার জন্য সে বড় একটা ভূল করেছিল। প্রথমত. নামের শুরুতে মুহাম্মদ বসানোর বাধ্যতার ভূল। দ্বিতীয়ত. মানুষের(মুসলিমদের)নামের শুরুতে যে মুহাম্মদ বসে তাও শেখানো হয়নি ছেলেটিকে। তাই দ্বিতীয়বার যেন ধমকের মুখে পরতে না হয় সে জন্যে সে তার বিড়ালের নামের শুরূতেও মুহাম্মদ বসিয়েছিল। তাই এ ভূলটি আমাদের সকলের যারা আমরা শিশুদের ভূল শিক্ষাচ্ছি।)

তাহলে প্রিয় পাঠক এটা কী মুহাম্মদ (সাঃ)এর অপমান না অল্প জ্ঞানী নির্বোধ লোকদের অপমান???


সর্বশেষ এডিট : ২২ শে সেপ্টেম্বর, ২০০৭ সকাল ১০:৫৬
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?

লিখেছেন হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০

হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×