আমার প্রিয় পোস্ট

"অবশ্যই আমার নামাজ আমার এবাদাত আমার জীবন আমার মৃত্যু সবকিছুই সৃষ্টিকুলের মালিক আল্লাহর জন্যে।"

আবুল হাসান (বৃষ্টি চিহ্নিত ভালবাসা)

১১ ই জুন, ২০০৭ রাত ১:২৪

শেয়ারঃ
0 0 0

মনে আছে একবার বৃষ্টি নেমেছিলো?

একবার ডাউন ট্রেনের মত বৃষ্টি এসে থেমেছিল
আমাদের ইষ্টিশানে সারাদিন জল ডাকাতের মতো
উত্পাত শুরু করে দিয়েছিল তারা,
ছোটখাটো রাজনীতিকের মত পাড়ায় পাড়ায়
জুড়ে দিয়েছিল অথই স্লোগান।

তবু কেউ আমাদের কাঁদা ভেঙ্গে যায়নি মিটিংয়ে
থিয়েটার পন্ড হলো এ বৃষ্টিতে সভা আর
তাসের আড্ডার লোক ফিরে এলো ঘরে;
ব্যবসার হলো ক্ষতি দারুণ দুর্দশা,

সারাদিন অমুক নিপাত যাক, অমুক জিন্দাবাদ
অমুকের ধ্বংস চাই বলে, আর হাবিজাবি হলো না পাড়াটা।

ভদ্র শান্ত কেবল কয়েকটি গাছ বেফাঁস নারীর মত
চুল ঝাড়লো আঙিনায় হঠাত্ বাতাসে আর
পাশের বাড়িতে কোনো হারমোনিয়ামে শুধু উঠতি এক আগ্রহী গায়িকা
স্বরচিত মেঘমালা গাইলো তিনবার !

আর কটি চা'খোর মানুষ এলো
রেনকোট গায়ে চেপে চায়ের দোকানে;
তাদের স্বভাবসিদ্ধ গলা থেকে শোনা গেলঃ
কি করি বলুন দেখি, দাঁত পড়ে যাচ্ছে, তবু মাইনেটা বাড়ছেনা,
ডাক্তারের কাছে যাই তবু শুধু বাড়ছেই ক্রমাগত বাড়ছেই
হৃদরোগ, চোখের অসুখ !

একজন বেরসিক তার মধ্যে বলে উঠলোঃ
বৃষ্টি মানে বুঝলেন তো, অযথাই যানবাহন পয়সা খরচ !

একজন বাতের রোগী গলা কাশলোঃ
ওহে ছোকরা, নুন চায়ে লেবুর টুকরোটা একটু বড়ো করে দিও।

তাদের বিভিন্ন সব জীবনের খুটিনাটি দুঃখবোধ সমস্যায় তবু
সেদিন বৃষ্টিতে কিছু আসে যায়নি আমাদের
কেননা সেদিন সারাদিন বৃষ্টি পড়েছিলো,
সারাদিন আকাশের অন্ধকার বর্ষনের সানুনয় অনুরোধে
আমাদের পাশাপাশি শুয়ে থাকতে হয়েছিলো সারাদিন

আমাদের হৃদয়ে অক্ষরভরা উপন্যাস পড়তে হয়েছিলো।

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): আবুল হাসান বৃষ্টি চিহ্নিত ভালবাসা কবিতা সাহিত্যআবুল হাসান বৃষ্টি চিহ্নিত ভালবাসা কবিতা সাহিত্যআবুল হাসান বৃষ্টি চিহ্নিত ভালবাসা কবিতা সাহিত্য আবুল হাসান বৃষ্টি চিহ্নিত ভালবাসা কবিতা সাহিতআবুল হাসান বৃষ্টি চিহ্নিত ভালবাসা কবিতা সাহিত্য আবুল হাসান বৃষ্টি চিহ্নিত ভালবাসা কবিতা সাহিতআবুল হাসান বৃষ্টি চিহ্নিত ভালবাসা কবিতা সাহিত্য আবুল হাসান বৃষ্টি চিহ্নিত ভালবাসা কবিতা সাহিত ;
প্রকাশ করা হয়েছে: কবিদের কবিতা  বিভাগে । সর্বশেষ এডিট : ১২ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ১১:৩৩ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১১ ই জুন, ২০০৭ রাত ১:২৭
ত্রিভুজ বলেছেন: কবিতাটা আপনার নিজের লিখা?
২. ১১ ই জুন, ২০০৭ রাত ১:৩০
মুহম্মদ জুবায়ের বলেছেন: স্মৃতিচিহ্নিত কবিতা। অনেককাল আগে পড়া। একইরকম ভালো লাগলো। ধন্যবাদ।
৩. ১১ ই জুন, ২০০৭ রাত ১:৩৬
বইপাগল বলেছেন: ত্রিভুজ, আপনি হয়তো খেয়াল করেননি, আমি প্রথমেই কবির নাম উল্লেখ করেছি, "আবুল হাসান", যদি আপনার প্রশ্ন হয়, আমি "আবুল হাসান" কিনা? তবে তার জবাব হলো, না, বন্ধু। ধন্যবাদ।
৪. ১১ ই জুন, ২০০৭ সকাল ৭:৪৯
মেজভাবী বলেছেন: ত্রিভুজ সম্ভবত: আবুল হাসানের নামই জানে না।

২৫ এ মার্চের গণহত্যার খবরই জানলো এই সেদিন, আর আবুল হাসান...।

 

মোট সময় লেগেছে ১.৪৩৩১ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
"... তোমরা যা কিছু করছো আল্লাহ তায়ালা তার সব কিছুই দেখছেন।" (সূরা আল হাদীদঃ আয়াত ৪)
/////////
"তিনি চোখের খেয়ানত সম্পর্কে (যেমন)...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ