আমিই আসমান থেকে পরিমাণমতো পানি বর্ষণ করেছি এবং তা (প্রয়োজনমতো) যমীনে সংরক্ষণ করে রেখেছি, আবার (এক সময়ে) তা (উড়িয়ে) নিয়ে যাবার ব্যাপারেও আমি সম্পূর্ণ ক্ষমতাবান।
তারপর (যমীনে সংরক্ষিত সেই পানি দিয়ে) তোমাদের জন্যে খেজুর ও আংগুরের বাগান সৃষ্টি করি। তোমাদের জন্যে তাতে প্রচুর ফল পাকড়াও (উত্পাদিত) হয়, আর তা থেকে তোমরা (পর্যাপ্ত পরিমাণ) আহারও (গ্রহণ) করো,
আর (যমীনে সংরক্ষিত পানি থেকে) এক প্রকার গাছ সিনাই পাহাড়ে তেল (-এর উপাদান) নিয়ে জন্ম লাভ করে, খাদ্য গ্রহণকারীদের জন্যে তা ব্যঞ্জন (হিসেবেও ব্যবহৃত) হয়।
(হে মানুষ,) তোমাদের জন্যে অবশ্যই চতুস্পদ জন্তুর মাঝে (প্রচুর) শিক্ষণীয় বিষয় রয়েছে; তার পেটের ভেতরে যা কিছু আছে তা থেকে আমি তোমাদের (দুধ) পান করাই, (এ ছাড়াও) তোমাদের জন্যে তাতে আরো অনেক উপকারিতা রয়েছে, তার (গোশত) থেকে তোমরা আহারও করো।
(আবার কিছু আছে) তার ওপর তোমরা (বাহন হিসেবে) সওয়ার হও, অবশ্য নৌ-যানেও তোমাদের আরোহণ করানো হয়।
(সূরা আল মোমেনুনঃ আয়াত ১৭-২২)
*** মূল আরবী থেকে অনুবাদ করেছেনঃ হাফেজ মুনির উদ্দীন আহমদ ***

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

