(এরা হচ্ছে এমন কিছু লোক,) তাদের কাছে যখন তাদের মালিকের কোনো আয়াত পড়ে (কোনো কিছু) স্মরণ করানো হয়, তখন তারা তার ওপর অন্ধ ও বধির হয়ে (দাড়িয়ে) থাকে না।
যারা বলে, হে আমাদের মালিক, তুমি আমাদের (স্বামী) স্ত্রী ও সন্তান সন্ততিদের থেকে আমাদের জন্যে চোখের শীতলতা দান করো, (উপরন্তু) তুমি আমাদের পরহেযগার লোকদের ইমাম বানিয়ে দাও।
এরাই হচ্ছে সেসব লোক, তাদের কঠোর ধৈর্য্যের বিনিময় স্বরূপ যাদের (সুরম্য) বালাখানা দেয়া হবে, (ফেরেশতাদের পক্ষ থেকে) তাদের (সম্মানজনক) অভিবাদন ও সালামসহ অভ্যর্থনা জানানো হবে,
সেখানে তারা চিরকাল থাকবে; কতো উত্কৃষ্ট সে জায়গা আশ্রয় নেয়ার জন্যে, (কতো সুন্দর সে জায়গা) থাকার জন্যে !
(হে নবী,) তুমি (এদের) বলো, তোমরা যদি (তাঁকে) না ডাকো তবু আমার মালিক তোমাদের মোটেই পরোয়া করবেন না, যদি তোমরা তাঁকে ডাকো তবে তা তোমাদেরই কল্যাণ বয়ে আনবে, কিন্তু তোমরা তো (তাঁকে) অস্বীকার করেছো, (তাই) অচিরেই (এটা) তোমাদের জন্যে কাল হয়ে দেখা দেবে।
(সূরা আল ফোরকানঃ আয়াত ৭২-৭৭)
*** মূল আরবী থেকে অনুবাদ করেছেনঃ হাফেজ মুনির উদ্দীন আহমদ ***
সর্বশেষ এডিট : ২৩ শে আগস্ট, ২০০৭ রাত ৯:২৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


