somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জানতে চাই - ১২

১২ ই অক্টোবর, ২০০৭ সকাল ৯:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রশ্ন ৫৩. মেয়েরা কি পর্দা ঠিকমত করে সাইকেল বা গাড়ি চালাতে পারবে?

উত্তরঃ জ্বি হ্যাঁ, পর্দা মেনে গাড়ি চালাতে তো অবশ্যই মেয়েরা পারবে। এবং পর্দা মেনে শালীনভাবে শরীর ভালো করে আবৃত করে সাইকেলও চালানো যেতে পারে। তবে আমাদের সমাজে পরিবেশগত কারণে একাজ থেকে বিরত থাকাই উচিত। যেই পরিবেশে কেউ তাকে কোন টিটকারী করবেনা, খারাপ চোখে তাকাবেনা অর্থাৎ নিজস্ব বলয়ের মধ্যে শালীনভাবে মেয়েরা সাইকেল চালালে তাতে কোন অসুবিধা হবার কথা নয়। সাইকেল চালানো কোন গুনাহের কাজ নয়। যদি তা শালীনভাবে পর্দা মেনে করা হয়।

প্রশ্ন ৫৪. ইসলামী অনুষ্ঠান চলার ফাঁকে যে সকল আপত্তিকর বিজ্ঞাপন দেওয়া হয় তখন কি আমরা সেটি দেখবো নাকি তখন টিভি বন্ধ করে রাখব?

উত্তরঃ ঐ সময়টুকু আপত্তিকর কোন দৃশ্য থাকলে তখন আপনার চোখ নীচু করে রাখুন। দৃশ্যটি দেখা থেকে বিরত থাকুন। যেহেতু বেশির ভাগ টিভিই এখনও পুরোপুরি ইসলামী টিভি নয়, তাই তারা এ ব্যাপারে এখনও সতর্ক হতে পারেননি। তবে আমরা যদি এটি করতে পারি যে, যারাই কোন অশালীন বিজ্ঞাপন প্রচার করবে তাদের সকল পণ্যই বর্জন করা হবে তাহলে হয়তো এই অশালীন বিজ্ঞাপন প্রথা একসময় দূর হয়ে যাবে।

প্রশ্ন ৫৫. প্রত্যেক সূরার প্রথমে বিসমিল্লাহ রয়েছে কিন্তু ইমাম সাহেব নামাজের সময় বিসমিল্লাহ পড়েননা কেন?

উত্তরঃ বিসমিল্লাহ নামাজের সময় মনে মনে উচ্চারণ করা হয়। কেউ কেউ আবার বিসমিল্লাহ জোরে জোরেও পড়ে থাকেন।

প্রশ্ন ৫৬. কোন কোন মসজিদে দেখা যায় ইমাম সাহেব খুত্‌বার সময় একটি বড় লাঠি ধরে রাখেন। আবার কেউ কেউ রাখেন না। এতে নামাজের কোন বিকৃতি ঘটে কি? কেনই বা লাঠি রাখা হয় খুত্‌বার সময়?

উত্তরঃ এতে নামাজের কোন বিকৃতি ঘটে না। আসল ব্যাপারটি হচ্ছে, যদি কোন জাতীয় মসজিদের খতীব দেশের খলীফা বা শাসনকর্তা হন তাহলে তার জন্য ঐ লাঠি খুবই মানানসই অর্থাৎ লাঠি হচ্ছে ক্ষমতার প্রতীক বা ক্ষমতার প্রতিনিধিত্ব করে থাকে লাঠি। এবং কোন যখন কোন কথা বলেন তখন তা সকলকে মানতে হবে লাঠির মাধ্যমে এ কথার গুরুত্ব বোঝানো হয়। খোলাফায়ে রাশেদীন যখন খুত্‌বা দিতেন তখন তারা লাঠি ব্যবহার করতেন। কিন্তু বর্তমানে লাঠি যার কাছে রয়েছে খুত্‌বা তার কাছে নেই আর খুত্‌বা যার কাছে রয়েছে তার কাছে লাঠি নেই। যিনি লাঠি হাতে রাখবেন তিনি সরকার প্রধাণ আর যিনি সরকার প্রধান তিনিই কেবল খুত্‌বা দেবেন এটিই মূলত ইসলামের পরিপূর্ণ নিয়ম। তাই ঈমানদারদের এটি কর্তব্য যে, গঠনমূলকভাবে খুত্‌বা এবং লাঠি এক জায়গায় করার চেষ্টা করা। এতে করে মানুষ উপকৃত হবে সমাজে শান্তি প্রতিষ্ঠিত হবে।



* উত্তর দিয়েছেন, মাওলানা আবুল কালাম আযাদ, সম্পাদক, মাসিক জিজ্ঞাসা

** এই বিভাগে আপনিও প্রশ্ন পাঠাতে পারেন / প্রশ্ন পাঠাবার ঠিকানা / মাসিক জিজ্ঞাসা, বাড়ী নং - ৫৭, রোড নং - ৭, সেক্টর - ৪, উত্তরা মডেল টাউন, ঢাকা - ১২৩০।
২০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?

লিখেছেন হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০

হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×