আমার প্রিয় পোস্ট

"অবশ্যই আমার নামাজ আমার এবাদাত আমার জীবন আমার মৃত্যু সবকিছুই সৃষ্টিকুলের মালিক আল্লাহর জন্যে।"

ফতোয়া ৩ - প্রসঙ্গ : বৃষ্টির বৈশিষ্ট্য

২৫ শে অক্টোবর, ২০০৭ রাত ৮:৩২

শেয়ারঃ
0 0 0

প্রশ্ন : আধুনিক বিজ্ঞানের দৃষ্টিতে বৃষ্টি হচ্ছে সেই বাস্পের ফল, যে বাস্প নদী ও সমুদ্র থেকে আকাশে ওঠে। অথচ কোরআনে আল্লাহ তায়ালা বলেন, তিনি বৃষ্টিকে ওপর থেকে নীচের দিকে বর্ষণ করেছেন। এই দুটি বক্তব্যের মধ্যে কোনো বৈপরিত্য নেই তো?

উত্তর : শ্রদ্ধেয় ভাই সাহেব, উপরোক্ত দুটি বক্তব্যে কোনো বিপরীতমুখি বক্তব্য নেই। কোরআনে বলা হয়েছে, "আনযালা মিনাস সামায়ে মা-আন" আল্লাহ তায়ালা আকাশ থেকে পানি বর্ষণ করেছেন। আরবী ভাষায় 'আসসামাআ' শব্দের দ্বারা শুধু আকাশই বোঝায় না বরং এর দ্বারা উচ্চতাও বোঝানো হয়। অর্থাৎ আল্লাহ তায়ালা উঁচু থেকে নীচের দিকে পানি বর্ষণ করেন। বাস্তবেও দেখা যায় পানি উপর থেকে নীচের দিকেই আসে। এই বৃষ্টি নদী ও সমুদ্র থেকে ওঠা বাস্পের পরিণামে বর্ষিত হয়। আমরা পৃথিবী নামক যে গ্রহে বসবাস করি এর তিনভাগের দুইভাগ জলভাগ। এই পানির ওপর যখন সূর্যের তীব্র কিরণ পড়ে তখন পানি গরম হয়ে যায় এবং সেই পানির একাংশ বাস্প হয়ে উপরের দিকে ওঠে। ওপরে যাওয়ার পর এই বাস্প পাহাড়ের চূড়ায় ধাক্কা খায় - অথবা শূণ্যে ভাসমান থাকে। উভয় অবস্থায় বাস্প মেঘে রূপান্তরিত হয় এবং বৃষ্টিরূপে যমীনে বর্ষিত হয়। এভাবে চিন্তা করলে বোঝা যায় যে, বৃষ্টির আসল উত্স আকাশ নয় বরং যমীন। আল কোরআনে এ কথা এভাবে বর্ণনা করা হয়েছে,

'এরপর যমীনকে তিনি বিছানার মতো করে বিছিয়ে দিয়েছেন। তারই অভ্যন্তর থেকে তিনি বের করেছেন পানি ও তার উদ্ভিদরাজি।' (সূরা আন নাযেয়াত, আয়াত ৩০-৩১)

মাটি থেকেই মাটির জন্যে পানি বের করা হয়েছে অথচ পানির বড়ো একটা অংশ বৃষ্টি হিসেবে আকাশের দিক থেকে আসে। এর অর্থ হচ্ছে বৃষ্টিও যমীনের একটা অংশ। কোরআনের এই আয়াত নাযিল হওয়ার আগেই আরব কবিদের মধ্যে আইয়ামে জাহেলিয়াতে এ রকম ধারণা পাওয়া যেতো।

আরেকটি কথা হচ্ছে, "আনযালা" শব্দের অর্থ শুধু অবতীর্ণ করা নয় বরং এতে সৃষ্টি করার একটা অংশও রয়েছে। কোরআনের বিভিন্ন আয়াতে "আনযালা" শব্দ এই অর্থেই ব্যবহার করা হয়েছে। যেমন আল্লাহ তায়ালা বলেন,

'তাদের জন্যে আমি লোহা নাযিল করেছি, যার মধ্যে (একদিকে যেমন রয়েছে) বিপুল শক্তি - (অন্যদিকে রয়েছে) মানুষের বহুবিধ উপকার।' (সূরা আল হাদীদ, আয়াত ২৫)

আরো বলা হয়েছে, 'তিনি তোমাদের জন্যে আট প্রকার পশু (-এর বিধান) অবতীর্ণ করেছেন। (সূরা আঝ ঝুমার, আয়াত ৬)



*** জবাব দিয়েছেন শায়খ ইউসুফ আল কারদাওয়ী ***
*** অনুবাদ করেছেনঃ হাফেজ মুনির উদ্দীন আহমদ ***

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): ফতোয়া ৩ - প্রসঙ্গ : বৃষ্টির বৈশিষ্ট্য ;
প্রকাশ করা হয়েছে: ফতোয়া  বিভাগে । বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২৫ শে অক্টোবর, ২০০৭ রাত ৮:৩৫
চতুরভূজ বলেছেন: ৫
পবিত্র কোরআনের প্রত্যেক শব্দে শব্দে বিজ্ঞান লুকায়িত আছে! সুবহানাল্লাহ।
ভাই, ভালো আছেন?
৪. ২৫ শে অক্টোবর, ২০০৭ রাত ৮:৪১
ডক্তর অব ছাকন্দাইটিস বলেছেন: বইপাগল আপনার সাথে গুতাগুতি কর‌তে ইচ্ছা করতেসেনা। বিজ্ঞান আর ধর্ম বিশ্বাস কোন ধর্মের সাথে যায়না।
৬. ২৫ শে অক্টোবর, ২০০৭ রাত ৮:৫০
চতুরভূজ বলেছেন: বইপাগল ভাই, অভিনন্দন। সর্বোচ্চ ব্লগারের তালিকাতে স্থান করে নেয়ায়।
৭. ২৫ শে অক্টোবর, ২০০৭ রাত ৯:২১
প্রশ্ন কত বলেছেন: বিজ্ঞান ধর্মের কোন প্রতিদ্বন্দী না । বিজ্ঞান হচ্ছে আল্লাহর সৃস্টি সম্পর্কে মানুষের জ্ঞান। আল্লাহর সৃস্ট বায়লজিকেল,কেমিকেল আর ফিজিকেল সিস্টেম কিভাবে কাজ করে,কিভাবে নিজের কাজে লাগানো যায় সেই জ্ঞান । বিজ্ঞান কিছুই সৃস্টি করতে পারে না ।শক্তিই সব কিছুর মূল,শক্তির সৃস্টি নাই,রুপান্তর আছে ।বিজ্ঞানের এই স্বীকারোক্তিই বলে দেয় বিজ্ঞান আর বিজ্ঞানের চালক মানুষের সীমাবদ্দতা।
৯. ২৫ শে অক্টোবর, ২০০৭ রাত ৯:৫৮
প্রচেত্য বলেছেন: তথ্য সমৃদ্ধ
অভিনন্দন সর্বোচ্চ লিষ্টে অবস্থানের জন্য
আমি আপনি কাছাকাছি ভাই
১০. ২৫ শে অক্টোবর, ২০০৭ রাত ১০:০৩
মুকুল বলেছেন: অভিনন্দন সর্বোচ্চ ব্লগার লিষ্টে উঠার জন্য @ বইপাগল ভাই
*****
১১. ২৫ শে অক্টোবর, ২০০৭ রাত ১১:৪৫
বইপাগল বলেছেন: ধন্যবাদ @চতুরভূজ, @একে ৪৭, @ষড়ভূজ, @মোজাম্মেল হোসেন (ত্বোহা), @প্রচেত্য এবং @মুকুল

@প্রশ্ন কত - আপনার মন্তব্যটি খুব ভালো লাগলো।

@চতুরভূজ - আপু, আপনি কেন এটা খেয়াল করলেন বলেন তো ! এখন কেমন যেন অস্বস্তি লাগছে। আপনি তো জানেন, রেটিং বা অন্য কিছু (যেমন এই সর্বোচ্চ ব্লগার) আমার লক্ষ্য নয়। তবুও আপনাকে ধন্যবাদ।

@প্রচেত্য - ভাই, আমি আপনি কখনোই কাছাকাছি নই, হতেও পারবো না। আপনারা যারা সর্বোচ্চ ব্লগার লিস্টে আছেন তারা নিজেদের নিজ নিজ রচনা পোস্ট করে নিজের মেধার খরচ করে ঐ অবস্থানে পৌঁছেছেন, অন্যদিকে আমি সবসময়ই যা কিছু যেখানে পড়ে ভালো লেগেছে তা টাইপ করে পোস্ট দিয়ে আজকে সর্বোচ্চতে এসেছি। কোথায় আপনারা আর কোথায় আমি !!! এ সম্মান আমার নয়, হতেই পারে না। আমি মডারেটর হলে অবশ্যই এমনটাই করতাম যেন অন্তত কখনো আমার নাম ওখানে না আসে। কর্তৃপক্ষ-এর কাছেও এই মন্তব্যের মাধ্যমে আমার এটাই আবেদন। ধন্যবাদ।
১২. ২৬ শে অক্টোবর, ২০০৭ রাত ১২:৩৪
দুর্বাশা তাপস বলেছেন: ভাই, আপনি ধর্ম বিশ্বাস করেন, ধর্ম পালন করেন, ভাল কথা। ধর্মের সাথে তুলনা ক'রে কেন বিজ্ঞানকে অপমান করছেন? ধর্মের দোহাই দিয়ে অনেক বিজ্ঞানীকে হেনস্তা এমনকি খুন পর্যন্ত করা হয়েছে, অনেক বৈজ্ঞানিক তত্ত্বকে মাটিচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে। এখন বিজ্ঞান আর ওত নালায়েক নাই, ধর্মকে পরোয়া না করলেও তার চলে, এই সত্য বুঝতে পেরে সেই বিজ্ঞানকেই হাতিয়ার হিসাবে ব্যবহার করে ধর্মের সত্যতা প্রমানের চেষ্টা করা হচ্ছে। ধর্মের ধ্বজাধারীদের কি একটু লজ্জ্বাও থাকতে নাই?
১৩. ২৬ শে অক্টোবর, ২০০৭ ভোর ৪:৩৫
বইপাগল বলেছেন: @দুর্বাশা তাপস - যা বলছেন, তা কি জেনে বলছেন? না কি ...
১৪. ২৬ শে অক্টোবর, ২০০৭ সকাল ৮:২৫
আওরঙ্গজেব বলেছেন: সুবহানাল্লাহ।
ভাই ভালো লিখেছেন।
১৫. ২৬ শে অক্টোবর, ২০০৭ সকাল ৯:৫৮
বইপাগল বলেছেন: ধন্যবাদ @অাওরঙ্গজেব

 

মোট সময় লেগেছে ০.৯৩৪৩ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
"... তোমরা যা কিছু করছো আল্লাহ তায়ালা তার সব কিছুই দেখছেন।" (সূরা আল হাদীদঃ আয়াত ৪)
/////////
"তিনি চোখের খেয়ানত সম্পর্কে (যেমন)...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ