আমার প্রিয় পোস্ট

"অবশ্যই আমার নামাজ আমার এবাদাত আমার জীবন আমার মৃত্যু সবকিছুই সৃষ্টিকুলের মালিক আল্লাহর জন্যে।"

মিথিলার চিঠি

০৩ রা নভেম্বর, ২০০৭ সকাল ৯:৫৯

শেয়ারঃ
0 0 0

অনন্ত,
মেহেদী পাতা দেখেছো নিশ্চয়ই। ওপরে সবুজ, ভেতরে রক্তাক্ত ক্ষত-বিক্ষত। নিজেকে আজকাল বড় বেশী মেহেদী পাতার মতো মনে হয় কেন? ওপরে আমি অথচ ভেতরে কষ্টের যন্ত্রণার এমন সব বড় বড় গর্ত যে, তার সামনে দাঁড়াতে নিজেরই ভয় হয় অনন্ত। তুমি কেমন আছো? বিরক্ত হচ্ছো না তো? ভালোবাসা যে মানুষকে অসহায়ও করে তুলতে পারে সেদিন তোমায় দেখার আগ পর্যন্ত আমার জানা ছিলো না। তোমার উদ্দাম ভালোবাসার দ্যুতি জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে ফেলেছে আমার ভেতর আমার বাহির। আমারই হাতে গড়া আমার পৃথিবী।

অনন্ত, যে মিথীলা সুখী হবে বলে ভালোবাসার পূর্ণ চন্দ্র গিলে খেয়ে ভেজা মেঘের মতো উড়তে উড়তে চলে গেলো আজন্ম শূণ্য অনন্তকে আরো শূণ্য করে দিয়ে তার মুখে এসব কথা মানায় না আমি জানি। কিন্তু আমি আর এভাবে এমন করে পারছি না। আমার চারদিকের দেয়াল জুড়ে থই থই করে আমার স্বপ্ন খুনের রক্ত। উদাস দুপুরে বাতাসে শীষ দেয় তোমার সেই ভালোবাসা, পায়ে পায়ে ঘুরে ফেরে ছায়ার মতন তোমারই স্মৃতি, আমি আগলাতেও পারি না, আমি ফেলতেও পারি না। সুখী হতে চেয়ে এখন দেখি দাঁড়িয়ে আছি একলা আমি; কষ্টের তুষার পাহাড়ে।

অনন্ত, তোমার সামনে দাড়ানোর কোনো যোগ্যতাই আজ আমার অবশিষ্ট নেই, তবুও ... তবুও তুমিই একদিন বলেছিলে, "ভেজা মেঘের মতো অবুঝ আকাশে উড়তে উড়তে জীবনের সুতোয় যদি টান পড়ে কখনো, চলে এসো ... চলে এসো, বুক পেতে দেবো, আকাশ বানাবো আর হাসনুহেনা ফোটাবো"।

সুতোয় আমার টান পড়েছে অনন্ত, তাই আজ আমার সবকিছু, আমার একরোখা জেদ, তুমিহীন সুখী হওয়ার অলীক স্বপ্ন, সব ... সবকিছু জলাঞ্জলি দিয়ে তোমার সামনে আমি নতজানু। আমায় তোমাকে আর একবার ভিক্ষে দাও। কথা দিচ্ছি তোমার অমর্যাদা হবে না কোনোদিন। অনন্ত, আমি জানি, এখন তুমি একলা পাষাণ কষ্ট নিয়ে ঘুরে বেড়াও। প্রচন্ড এক অভিমানে ক্ষণে ক্ষণে গর্জে ওঠে অগ্নিগিরি। কেউ জানে না, আমি জানি। কেন তোমার মনের মাঝে মন থাকে না। ঘরের মাঝে ঘর থাকে না। উঠোন জোড়া রূপোর কলস, তুলসী তলের ঝরা পাতা, কুয়োতলার শূণ্য বালতি; বাসন-কোসন, পূর্ণিমা আর অমাবস্যা, একলা ঘরে এই অনন্ত, একা একা শুয়ে থাকা, কেউ জানে না, আমি জানি। কেন তুমি এমন করে কষ্ট পেলে? সব হারিয়ে বুকের তলের চিতানলে, কেন তুমি নষ্ট হলে? কার বিহনে চুপি চুপি ধীরে ধীরে, কেউ জানে না আমি জানি, আমিই জানি।

আগামী শনিবার ভোরের ট্রেনে তোমার কাছে আসছি। অনন্ত, আমায় আর কিছু না দাও, অন্তত শাস্তিটুকু দিও। ভালো থেকো।

তোমারই হারিয়ে যাওয়া,
মিথীলা



এই চমত্কার আবৃত্তিটি শুনতে চাইলে এখান থেকে ডাউনলোড করতে পারবেনঃ মিথিলার চিঠি

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): মিথিলার চিঠিমিথিলার চিঠিমিথিলার চিঠি মিথিলার চিঠি ;
প্রকাশ করা হয়েছে: চিঠি  বিভাগে । সর্বশেষ এডিট : ০৩ রা নভেম্বর, ২০০৭ রাত ৯:৫৫ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০৩ রা নভেম্বর, ২০০৭ সকাল ১০:১০
নাদান বলেছেন: খুব ভাল লাগলো।
২. ০৩ রা নভেম্বর, ২০০৭ সকাল ১০:১৮
মুহিব বলেছেন: বইপাগল আমাকে এই বইটা খুজে দেন না। আকাশচুম্বী আমেরিকা - বেদুঈন সামাদ
৩. ০৩ রা নভেম্বর, ২০০৭ সকাল ১০:২১
ইলা বলেছেন: চমতকার! কিন্তু ভাই বই পাগল হাদিস কোরান ছেড়ে হঠাত প্রেম পত্র নিয়ে যে?
৪. ০৩ রা নভেম্বর, ২০০৭ সকাল ১০:৩৯
রুকন ইমরান বলেছেন: হৃদয় ছোয়া কষ্ট........
৫. ০৩ রা নভেম্বর, ২০০৭ দুপুর ২:৩২
বইপাগল বলেছেন: ধন্যবাদ @নাদান

@মুহিব - দেখি ভাই খুঁজে, পেলে অবশ্যই জানাবো।

@ইলা - আপু, কোরআন হাদীস পড়ি বলে আমার মধ্যে কি প্রেম নেই ভেবেছেন? নাকি যারা কোরআন হাদীস পড়ে তাদের ভালোবাসা থাকতে নেই ... আমার বৌ-টা শুনলে আপনাকে তাড়া করবে, কারণ সে জানে কি অসম্ভব ভালো আমি তাকে বাসি, আর তার জন্য আমার এতো প্রেম যার থই আমি নিজেও পাই না।

@রুকন ইমরান - তা ঠিক, তবে আমি বার বার শুনি আর অনুভব করি কি দুর্দান্ত প্রেম অনন্ত-র জন্য মিথিলার আর অনন্তও এতো বেশী মিথিলাকে ভালোবেসেছে যে, সেবার চিঠি পেয়ে মিথিলার জন্য অপেক্ষা করেনি, পালিয়ে গেছে, কিন্তু পরে ফিরে আসতে বাধ্য হয়েছে। সত্যিকার প্রেম এমনই হয়, এর থেকে চাইলেও দুরে থাকা যায় না। অবশ্য প্রেমের নামে যারা করুণা করে তারা এর মর্ম কোনোদিন-ই কারো কাছ থেকেই অর্জন করে না ...
৭. ০৩ রা নভেম্বর, ২০০৭ দুপুর ২:৫৯
ললিতা বলেছেন: ৫
ধন্যবাদ ফর িমিথলার িচিঠ
৮. ০৩ রা নভেম্বর, ২০০৭ বিকাল ৩:১৪
বইপাগল বলেছেন: @সিঁদুরে মেঘ - ধন্যবাদ। আচ্ছা, সিঁদুরে মেঘ মানে কি? পারিবারিক অশান্তির দিকে ইঙ্গিত করছে কি এই নাম? এমনি কৌতুহলে জানতে চাইছি ...

ধন্যবাদ @ললিতা
৯. ০৩ রা নভেম্বর, ২০০৭ বিকাল ৪:১৮
সারওয়ারচৌধুরী বলেছেন: ৫ আগেই দিয়েছি।

লাগাতার ৫ বার শুনলাম

আহ্ ভালোবাসা!!!!!

ভালোবাসা বিষয়ে একটি লেখা লিখছি। সব শেষে এই মোহনীয় আবৃত্তিটি এড করবো। আপনাকে অশেষ ধন্যবাদ
১১. ০৩ রা নভেম্বর, ২০০৭ সন্ধ্যা ৭:০১
বইপাগল বলেছেন: @সারওয়ারচৌধুরী - আমার খুব ভালো লাগছে যে আপনার পছন্দ হয়েছে এটা, আমি সেই যে গতকাল থেকে শোনা শুরু করেছি, খুব কমই থামছি শোনা থেকে, অসাধারণ আবৃত্তি ...

@রাশেদ - রাশেদ ভাই সারাক্ষণই "হুমম..." মানে ভেরি মাচ্ চিন্তিত নাকি ?
১২. ০৩ রা নভেম্বর, ২০০৭ সন্ধ্যা ৭:০১
চতুরভূজ বলেছেন: বইপাগল ভাই!!!!
ভালো লাগল। মানুষের জীবন আসলেই ভালোবাসার সপ্তপাকে বাঁধা। ভালোবাসাকে মাঝে মাঝে করুণ আর মাঝে মাঝে কঠিন মনে হয়।
ভিন্ন ধর্মী পোষ্ট!!!
৫৫৫
১৩. ০৩ রা নভেম্বর, ২০০৭ সন্ধ্যা ৭:০৬
বইপাগল বলেছেন: @চতুরভূজ - আমার আপুটার মন্তব্যের অপেক্ষাতেই ছিলাম ... ধন্য হলাম ...
১৪. ০৩ রা নভেম্বর, ২০০৭ সন্ধ্যা ৭:১২
চতুরভূজ বলেছেন: বইপাগল ভাই,
এত মায়াভরে ডাক!!! চোখে জল চলে আসে ভাই।
১৫. ০৩ রা নভেম্বর, ২০০৭ সন্ধ্যা ৭:১৭
নিরব কথা বলেছেন: 'ভালোবাসার পূর্ণ চন্দ্র গিলে খেয়ে' মানে কি?
১৭. ০৩ রা নভেম্বর, ২০০৭ রাত ৮:৫৫
বইপাগল বলেছেন: @চতুরভূজ - মায়াটাতো আপনারই তৈরী, তাই তো আপুকে ওভাবে ডাকি ...

@নিরব কথা - যে সময়টাতে ভালোবাসার জোয়ার ছিলো, উদ্দাম ভালোবাসা দিয়ে চলেছিলো অনন্ত, সে সময়-ই মিথিলা কোনো এক কারণে অনন্তকে ছেড়ে চলে যায় অন্য কোনো সুখের সন্ধানে, অনন্ত গরীব ছিলো, কবিতা লিখতো, কবিতা ভালোবাসতো, আবৃত্তি করতো ভরাট গলায় নিজেরই লেখা কবিতগুলো, কিন্তু অর্থলোভী মিথিলা ভেবেছিলো অর্থ-ই বুঝি সকল সুখের উত্স। তারপর একদিন তার ভুল ভাঙ্গে, সে বুঝতে পারে অনন্ত-এর মতো ভালোবাসা পেলে জীবন কাটানো যায়, অর্থের মোহে পড়ে নিজেকে বিক্রি করে নয়, যারা বিক্রি হয়ে যায় তারা বড়োই সাধারণ মানসিকতার মানুষ ... যাই হোক ... লম্বা কাহিনী ... তো ঐ সময়টা, যখন মিথিলাও ছিলো, অনন্তও ছিলো একে অপরের জন্য, সে সময়টাকে তো মিথিলাই একরোখা জেদে পড়ে নষ্ট করেছিলো, সেটাকেই সে বলেছে, ভালোবাসার পূর্ণ চন্দ্র গিলে খাওয়া হিসেবে ... বাপস্ ! পুরো ভাবসম্প্রসারণ করে ফেললাম দেখি ...

ধন্যবাদ @আবূসামীহা
১৮. ০৩ রা নভেম্বর, ২০০৭ রাত ৮:৫৬
রাশেদ বলেছেন: আর বইলেন না ভাই। ব্লগে মাঝে মাঝে মেজাজটা খুব খিচরাইয়া থাকে।
১৯. ০৩ রা নভেম্বর, ২০০৭ রাত ৯:৫১
বইপাগল বলেছেন: @রাশেদ - খিঁচরাবারই কথা, ব্লগের সুন্দর পরিবেশ নষ্টের মিশন নিয়ে মাঠে নেমেছে কিছু মানুষ।
২০. ০৩ রা নভেম্বর, ২০০৭ রাত ৯:৫৮
চতুরভূজ বলেছেন: বইপাগল ভাই,
বারবার মিথিলা শুনছি, অসাধারণ আবৃতি।
আরও থাকলে দিনতো। কবিতা শুনতে পছন্দ করি।
২১. ০৪ ঠা নভেম্বর, ২০০৭ রাত ১২:০৩
বইপাগল বলেছেন: @চতুরভূজ - আপু, অপেক্ষা করুন। ইনশাল্লাহ আরো দুটো দেবো কাল।
২২. ০৫ ই নভেম্বর, ২০০৭ সকাল ৭:০৯
নীল জোছোনা বলেছেন: ৫

আগেই সুনেছি। হি হি।

২৩. ০৫ ই নভেম্বর, ২০০৭ সকাল ৯:২২
দেবতা বলেছেন: হেথা যাই হোথা যাই কোথা হতে কোথা যাই
তবু মোর দেবতারে নাহি পাই...নাহি পাই........
২৪. ০৫ ই নভেম্বর, ২০০৭ সকাল ৯:৫৪
বইপাগল বলেছেন: @নীল জোছোনা - ধন্যবাদ

@দেবতা - খুঁজতে থাকুন ...
২৬. ০৭ ই নভেম্বর, ২০০৭ বিকাল ৫:০৬
বইপাগল বলেছেন: হ্যাঁ, ঠিক তাই, আবৃত্তিটা বারবার শুনি তবু মন ভরে না ... ধন্যবাদ @শীখা
২৭. ০৮ ই নভেম্বর, ২০০৭ রাত ১২:২৮
প্রশ্নোত্তর বলেছেন: হুমমম @ বইপাগল
Koo @ শীখা
২৯. ০৮ ই নভেম্বর, ২০০৭ ভোর ৪:৫৩
বইপাগল বলেছেন: হুমম @প্রশ্নোত্তর

মানে বুঝি নাই @মৈথুনানন্দ
৩১. ০৮ ই নভেম্বর, ২০০৭ সকাল ১০:৪০
বইপাগল বলেছেন: ধন্যবাদ @সোনার বাংলা
৩২. ০৮ ই নভেম্বর, ২০০৭ সকাল ১০:৪৩
মানবী বলেছেন: চমৎকার! শেয়ার করার জন্য ধন্যবাদ 'বই পাগল'।

৩৩. ০৮ ই নভেম্বর, ২০০৭ সকাল ১০:৪৯
বইপাগল বলেছেন: ভালো লেগেছে জেনে খুশী হলাম। আপনাকেও ধন্যবাদ @মানবী
৩৪. ০৮ ই নভেম্বর, ২০০৭ সকাল ১১:০৯
কালপুরুষ বলেছেন: সত্যিই চমত্কার! শেয়ার করার জন্য ধন্যবাদ।
৩৫. ০৮ ই নভেম্বর, ২০০৭ সকাল ১১:১৮
বইপাগল বলেছেন: ধন্যবাদ। আপনার অনিন্দিতা'র চিঠিগুলো পড়ে খুব ঈর্ষা হচ্ছে, এভাবে কেউ ভালোবাসলে আর কিছু চাওয়ার থাকে? অবশ্যই না। @কালপুরুষ
৩৬. ০৮ ই নভেম্বর, ২০০৭ সকাল ১১:২৯
অন্যরকম বলেছেন: বইপাগল=বৌপাগল
খিকজ্.......@বৌপাগল
৩৭. ০৮ ই নভেম্বর, ২০০৭ সকাল ১১:৫৮
জয়িতা বলেছেন: অসাধারণ চিঠি।চিঠি পড়তেই ভালো লাগে।
৩৮. ০৮ ই নভেম্বর, ২০০৭ দুপুর ১২:৪৬
বইপাগল বলেছেন: খিকজ্.......ঠিক.......খিকজ্.......@অন্যরকম

আমার পড়তে শুনতে দুটোই। @জয়িতা
৩৯. ০৮ ই নভেম্বর, ২০০৭ বিকাল ৫:১৯
বিবর্তনবাদী বলেছেন: প্রচন্ড এক অভিমানে ক্ষণে ক্ষণে গর্জে ওঠে অগ্নিগিরি... ... ... ...

চিঠি পড়ে আমার ভেতরও অগ্নিগিরি গর্জে ওঠল। I hate people like মিথিলা!!
৪০. ০৮ ই নভেম্বর, ২০০৭ সন্ধ্যা ৬:৪১
বইপাগল বলেছেন: @বিবর্তনবাদী - এভাবে বিবর্তিত হবেন না দয়া করে, যাকে ভালোবাসা যায় তাকে কি করে ঘৃণা করবেন বলুন? উঠুক গর্জে ক্ষণে ক্ষণে অগ্নিগিরি ... সে অগ্নি ঘৃণার নয়, হতে পারে অভিমানের, হতে পারে ভালোবাসার, কিন্তু কখনোই ঘৃণার নয় ... যে ঘৃণা করতে পারে সে কাউকে ভালোবাসতে পারে না, সে জানে না ভালোবাসা কি, সে জানে প্রয়োজনে অভিনয় করতে ... তার নাম ভালোবাসা অবশ্যই নয় ...
৪১. ০৮ ই নভেম্বর, ২০০৭ সন্ধ্যা ৭:০১
অন্যরকম বলেছেন: রোমান্টিক বৌপাগল...... খিকজ
৪২. ০৮ ই নভেম্বর, ২০০৭ রাত ৮:২০
বইপাগল বলেছেন: অন্যরকম এক বৌ-এর জন্য অন্যরকম এক ভালোবাসা আমার হৃদয়ে ... খিকজ্ @অন্যরকম
৪৩. ০৮ ই নভেম্বর, ২০০৭ রাত ৮:২১
অজানা অচেনা বলেছেন: বইপাগলের ভিন্নধর্মী পোস্ট! দারুন।
একমত @ অর‌্যরকম! লোল!!
কেমন ছিলেন? কেমন আছেন বইপাগল ভাইয়া?
সবসময় ভাল থাকবেন আর আপনার ভাল ভাল পোস্ট দিয়ে যাবেন আশা করছি!
৪৪. ০৮ ই নভেম্বর, ২০০৭ রাত ১১:৫১
বইপাগল বলেছেন: অন্যরকমের কপালে একটা মিথিলা জুটলে বুঝবে ভালোবাসা কতো প্রকার কি কি?
"অজানা অচেনা", আপনাকে আমার ব্লগে পেয়ে ভালো লাগলো। সুখের মতো এই ব্যথা আপনাদের সাথে শেয়ার করার যে কি সুখ তা বোঝাবার ভাষা আমার জানা নেই। ধন্যবাদ। @অজানা অচেনা
৪৭. ০৯ ই নভেম্বর, ২০০৭ রাত ৮:৪৪
বইপাগল বলেছেন: ধন্যবাদ, আসলেই দারুন ! @বিষাক্ত মানুষ

"ভিভেক!" !!! ??? @অন্যরকম
৪৮. ১০ ই নভেম্বর, ২০০৭ রাত ১২:৫৭
বিবর্তনবাদী বলেছেন: @ ঠিকই বলেছেন। হয়ত আমার hate শব্দটির অর্থ আমার মনে তখন অভিমানই ছিল। মিথিলা ভাল থাকুক এই আশা রাখি।
৪৯. ১০ ই নভেম্বর, ২০০৭ সন্ধ্যা ৬:১২
বইপাগল বলেছেন: ধন্যবাদ @বিবর্তনবাদী
৫০. ১২ ই নভেম্বর, ২০০৭ রাত ১০:৩৭
নীলাঞ্জনা বলেছেন: চমৎকার...
শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ


প্রিয় পোস্টে রাখছি...



৫১. ১৩ ই নভেম্বর, ২০০৭ রাত ১২:০৬
বইপাগল বলেছেন: @নীলাঞ্জনা - ভালো লাগছে খুব ... নীলাঞ্জনা নামটা সুন্দর !
৫২. ২৭ শে নভেম্বর, ২০০৭ সন্ধ্যা ৭:৫৩
েজবীন বলেছেন: চিঠিটা পড়েই মন ভরে যায়। অসাধারন।
আবৃতিটা শুনতে পারছি না।
তাতে কি, চিঠিটাই অনেক......

প্রিয় পোস্ট
৫৩. ২৮ শে নভেম্বর, ২০০৭ রাত ১২:৩১
বইপাগল বলেছেন: @েজবীন - আবৃত্তি শুনতে পারছেন না কেন? ঐ আবৃত্তিটা শুনলে আরো মুগ্ধ হয়ে যাবেন। সমস্যা না থাকলে আপনার ইমেইল আইডি দিতে পারেন, আমি ইমেইলে পাঠাতে পারবো। যাই হোক, আমার ব্লগে আসবার জন্য ধন্যবাদ।
৫৪. ২৮ শে নভেম্বর, ২০০৭ রাত ১২:৪২
নির্ভয় বলেছেন: দারুন । ৫
খুব সুন্দর।
৫৫. ২৮ শে নভেম্বর, ২০০৭ রাত ১০:৪৭
বইপাগল বলেছেন: অনেক ধন্যবাদ @নির্ভয়
৫৬. ২৮ শে নভেম্বর, ২০০৭ রাত ১০:৫৬
খোলাচিঠি বলেছেন: চিঠিটা আমি রীতিমত মুখশ্ত করে ফেলসি।
৫৭. ২৯ শে নভেম্বর, ২০০৭ সকাল ১১:৩২
বইপাগল বলেছেন: আমিও @খোলাচিঠি
৫৮. ২৫ শে ডিসেম্বর, ২০০৭ রাত ১০:১৫
অধ্যায় বলেছেন: ভাল কোন লেখা বা কবিতা পড়ার আনন্দই আলাদা,আর যদি সুরেলা মিষ্টি কন্ঠে শুনতে পারা যায়ììì-----আনন্দ এবং আনন্দ দেওয়ার জন্যে অনেক অনেক ধন্যবাদ।
২৬ শে ডিসেম্বর, ২০০৭ বিকাল ৫:২০

লেখক বলেছেন: ধন্যবাদ

৫৯. ২৬ শে ডিসেম্বর, ২০০৭ বিকাল ৫:২৫
েজবীন বলেছেন: বইপাগল কেমন আছেন? ভালোতো?
২৬ শে ডিসেম্বর, ২০০৭ রাত ১১:৩৮

লেখক বলেছেন: আলহামদুলিল্লাহ, ভালো আছি, তবে মন প্রচন্ড খারাপ ... আপনি ভালো তো?

৬০. ২৭ শে জানুয়ারি, ২০০৮ রাত ১০:২৫
ভাইটামিন বদি বলেছেন: জট্টিল ভালবাসা....

কষ্টময় আনন্দ.....আর
আনন্দময় কষ্ট.....

 

মোট সময় লেগেছে ১.০০৮৯ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
"... তোমরা যা কিছু করছো আল্লাহ তায়ালা তার সব কিছুই দেখছেন।" (সূরা আল হাদীদঃ আয়াত ৪)
/////////
"তিনি চোখের খেয়ানত সম্পর্কে (যেমন)...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ