somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জানতে চাই - ২৭

৩০ শে নভেম্বর, ২০০৭ সকাল ১১:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রশ্ন ১৩৩. হারাম উপার্জন দিয়ে কাপড় পরলে, হারাম উপার্জন দিয়ে খাবার খেলে, হারাম উপার্জনে লিপ্ত থাকলে তার দোয়া কবুল হয় না এবং এবাদতও কবুল হয় না - কথাটি কি কোরআন হাদীস সম্মত?

উত্তরঃ জ্বি হা হাদীস থেকে জানা যায় হারাম উপার্জনকারী এবং তা দিয়ে খাবার খেলে তা থেকে পরিধান করলে আল্লাহ তার দোয়া কবুল করেন না তার ডাকে সাড়া দেন না। এবং হারাম উপার্জন দিয়ে দান খয়রাত করলেও তার সওয়াব পাওয়া যায় না।

প্রশ্ন ১৩৪. দপ ছাড়া অন্য সকল বাদ্যযন্ত্র হারাম কথাটি কি সঠিক? ইসলামী গানে যদি এটি ছাড়া অন্য কোন বাদ্যযন্ত্র ব্যবহার করা হয় তাহলে কি তা আমাদের বর্জন করা উচিত?

উত্তরঃ জ্বি না কথাটি আসলে এমন নয়। রাসূল (সঃ) এর সাথে যারা ছিলেন তারা দপ বাজাতেও বাধা দিচ্ছিলেন। কিন্তু রাসূল (সাঃ) তখন বললেন যে, না দপ বাজাতে দাও, বাধা দিও না। এ থেকে বুঝা যায় যে, আমাদের হাতে যদি শরিয়াহ থাকে তাহলে দপও জায়েজ হতো না বা নেই। আর রাসূল (সাঃ) এর হাতে শরিয়াহ থাকলে দপ জায়েজ। যেমন- রাসূল (সাঃ) গান গাওয়ার কথা বলেছেন এবং বিয়েতেও গান গাইতে বলেছেন। আসল কথা হচ্ছে রাসূল (সঃ) ইসলামকে অনেক সহজ করেছেন। কিন্তু আমরা তা কঠিন করার চেষ্টা চালিয়েছি। রাসূল (সঃ) দপ বাজানোর অনুমতি দিয়েছেন। আর দপ একটি বাদ্যযন্ত্র হিসেবেই স্বীকৃতি পেয়েছে সুতরাং দপ ছাড়াও অন্যান্য সহনীয় বাদ্যযন্ত্র কিছু ব্যবহার করলেই যে সেটি একেবারে হারাম হয়ে যাবে এমন কোন কথা আমরা ঠিক মনে করি না। তবে হ্যাঁ বাদ্যের আধিক্য অবশ্যই বর্জন করতে হবে। অনেক বেশী আওয়াজ সম্বলিত উগ্রতা সৃষ্টিকারী অসহনীয় কোন বাদ্যযন্ত্রের ব্যবহার ইসলামে নিষেধ করা হয়েছে।

প্রশ্ন ১৩৫. কারও গোসল ফরজ হবার পরে গোসল না করে যদি কেবল হাত মুখ ধুয়ে ভিজে হাতে জায়নামাজ বা অন্য কিছু ধরে তাহলে সেগুলো কি নাপাক হয়ে যাবে?

উত্তরঃ জ্বি না গোসল ফরজ হলে মানুষ তো আর পেশাব পায়খানা বা কোন নাপাক বস্তুর মত নাপাক হয়ে যায় না যে তার শরীরের পানি লাগলে তা নাপাক হয়ে যাবে। যদি মানুষের শরীরে কোন নাপাকি লেগে থাকে এবং সেই নাপাকি যদি কোন কিছুতে লেগে যায় তাহলে সেটি ধুয়ে পাক করে নিতে হবে। কিন্তু শুধুমাত্র গায়ের পানি বা হাতের পানি লাগলেই তা নাপাক হয়ে যাবে এমন কোন কথা নেই।

প্রশ্ন ১৩৬. জুনুবি অবস্থায় সেহরী খেয়ে রোজা রাখা যাবে কি?

উত্তরঃ জ্বী হ্যাঁ এ অবস্থায় সেহরী খেয়ে রোযা রাখার অনুমতি আছে। তবে যত দ্রুত সম্ভব অগ্রাধিকারের ভিত্তিতে পবিত্রতা অর্জন করে নিতে হবে।

প্রশ্ন ১৩৭. আমার নিজের বাড়ি ৮০ কিলোমিটার দূরে এবং আমার বোনের বাড়ি ৭৬ কিলোমিটার দূরে। যখন আমার বাড়ি এবং বোনের বাড়ি যাবো তখন কি কসর নামাজ পড়ব? যদি ১ মাস থাকি তখন কি নামাজ পড়ব?

উত্তরঃ নিজের বাড়িতে গেলে কখনই আপনি কসর পড়তে পারবেন না। তবে বোনের বাড়িতে গেলে আপনি কছর পড়তে পারবেন। যদি ১ মাস থাকার নিয়তে যান তাহলে বোনের বাড়িতেও কসর পড়া যাবে না।

প্রশ্ন ১৩৮. আমার বাবা ৯ ভাইবোনের মধ্যে বড় এবং আমার দাদা যখন মারা যান তখন বাবা কেবল চাকুরীতে ঢুকেছেন। আমার বাবা তার সকল ভাই বোনকে লালন পালন করেছেন কিন্তু বিনিময়ে তারা বাবাকে কিছুই দেননি। এখনও সকলে সাবলম্বী হবার পরেও বাবার কাছে টাকা পয়সা দাবী করেন। বাবা নামাজী হওয়ায় তিনি কষ্ট করে হলেও তাদের দাবী পূরণ করেন এবং বলেন না দিলে গুনাহ হবে। আমরা এ ব্যাপারে বাবার সাথে দ্বিমত পোষণ করি। ইসলামে এর সঠিক ব্যাখ্যা কি জানালে বাধিত হবো।

উত্তরঃ আপনার আব্বাই অবশ্য সঠিক অবস্থানে আছেন এবং সঠিক কাজই করে যাচ্ছেন। আপনাদের উচিত তার সাথে দ্বিমত পোষণ না করা। যিনি নেন তার চেয়ে তিনি ভালো যিনি দেন। অতএব আপনার বাবা ভালো অবস্থানে আছেন। আর ভাইবোনের সাথে সম্পর্ক রাথা সওয়াবের কাজ। রাসূল (সঃ) বলেছেন, তোমরা আত্মীয়-স্বজনদের সাথে ভালো সম্পর্ক বজায় রাখো। সুতরাং আপনার আব্বার এই উদার আচরণের জন্য তিনি আল্লাহর কাছে পুরুস্কৃত হবেন। আপনার আব্বাকে বরং আপনারা এ ব্যাপারে আরও সহযোগিতা করুন।



* উত্তর দিয়েছেন, মাওলানা আবুল কালাম আযাদ, সম্পাদক, মাসিক জিজ্ঞাসা

** এই বিভাগে আপনিও প্রশ্ন পাঠাতে পারেন / প্রশ্ন পাঠাবার ঠিকানা / মাসিক জিজ্ঞাসা, বাড়ী নং - ৫৭, রোড নং - ৭, সেক্টর - ৪, উত্তরা মডেল টাউন, ঢাকা - ১২৩০।
সর্বশেষ এডিট : ৩০ শে নভেম্বর, ২০০৭ সকাল ১১:৩০
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?

লিখেছেন হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০

হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×