somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সাদা পোশাকের রহস্যময় মানবরা!

২৩ শে অক্টোবর, ২০১১ দুপুর ১২:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


সাদা পোশাকের রহস্যময় মানবরা!
কয়েক বছর ধরে সাদা পোশাকের এসব রহস্যময় মানুষের আনাগোনা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। গত বছরের জুন মাসে বিএনপি নেতা কমিশনার চৌধুরী আলমকেও এভাবেই সাদা পোশাকধারীরা ধরে নিয়ে গিয়েছিল। এর পর থেকে তাঁর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। এ ধরনের নিখোঁজ হওয়া মানুষের সংখ্যা কম হবে না। মাইক্রোবাসে চেপে একদল সাদা পোশাকধারী ঢাকা শহরের বিভিন্ন বাসায় গিয়ে বাড়ির মালিকের খোঁজখবর নেয়_এ ধরনের কথা আজকাল প্রায়ই শোনা যাচ্ছে। রাস্তায় পড়ে থাকা বেওয়ারিশ লাশের সংখ্যা বেড়ে যাওয়া নিয়েও উদ্বেগ আছে জনমনে
সম্প্রতি দিল্লির বোমা হামলার সঙ্গে জড়িত সন্দেহে সিলেটের একটি বেসরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালের কয়েকজন ইন্টার্ন ডাক্তারকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এই ডাক্তারদের মধ্যে বেশ কয়েকজন ভারত অধ্যুষিত কাশ্মীরের নাগরিক এবং তাঁদের বাংলাদেশি বন্ধুবান্ধব আছেন। এ কলেজের এক শিক্ষার্থী কাশ্মীরের ওয়াসিম আকরামকে ওই বোমা হামলার সঙ্গে জড়িত সন্দেহে ভারতে ডেকে নিয়ে গিয়ে গ্রেপ্তার করা হয়েছে এবং জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কিন্তু প্রশ্ন উঠেছে, বাংলাদেশে যেসব শিক্ষার্থীকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, তাঁদের কোন কর্তৃপক্ষ জিজ্ঞাসাবাদ করেছে? সংবাদকর্মীরা এ ব্যাপারে কোনো তথ্য জানাতে পারেননি, সরকারের তরফ থেকেও বিষয়টি খোলাসা করা হয়নি। শুধু জানা যাচ্ছে, একদল সাদা পোশাকধারী লোক বাংলাদেশে অবস্থিত এই তরুণ চিকিৎসকদের ৫ ও ৬ অক্টোবর ধরে নিয়ে গেছে এবং জিজ্ঞাসাবাদ শেষে ফেরত দিয়ে গেছে। কিন্তু এখন পর্যন্ত সরকারের কোনো বাহিনী এই গ্রেপ্তার ও জিজ্ঞাসাবাদের দায়দায়িত্ব স্বীকার করেনি।
দেখা যাচ্ছে, কয়েক বছর ধরে সাদা পোশাকের এসব রহস্যময় মানুষের আনাগোনা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। গত বছরের জুন মাসে বিএনপি নেতা কমিশনার চৌধুরী আলমকেও এভাবেই সাদা পোশাকধারীরা ধরে নিয়ে গিয়েছিল। এর পর থেকে তাঁর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। এ ধরনের নিখোঁজ হওয়া মানুষের সংখ্যা কম হবে না। মাইক্রোবাসে চেপে একদল সাদা পোশাকধারী ঢাকা শহরের বিভিন্ন বাসায় গিয়ে বাড়ির মালিকের খোঁজখবর নেয়_এ ধরনের কথা আজকাল প্রায়ই শোনা যাচ্ছে। রাস্তায় পড়ে থাকা বেওয়ারিশ লাশের সংখ্যা বেড়ে যাওয়া নিয়েও উদ্বেগ আছে জনমনে।
সব মিলিয়ে সাদা পোশাকের এই বিশেষ রহস্যময় বাহিনী নিয়ে সন্দেহ ও উদ্বেগ সৃষ্টি হচ্ছে। আমাদের নিয়মিত বাহিনীতে সাদা পোশাকে তদন্ত করার ব্যবস্থা আছে। কিন্তু মানুষকে ধরে নিয়ে যাওয়ার এই রহস্যময় বাহিনীর সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যোগাযোগ আছে কি না, সেটি সরকারের তরফ থেকে পরিষ্কার করা হয়নি। তারা যদি সরকারের কোনো বিশেষ বাহিনীর লোকও হয়ে থাকে, তবু প্রয়োজন ছাড়া কোমরে পিস্তল গুঁজে কাউকে তুলে নিয়ে যাওয়া গ্রহণযোগ্য হতে পারে না। এই সুযোগে দুষ্কৃতকারীরাও নিজেদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোক পরিচয় দিয়ে মানুষকে অপহরণ করে নিতে পারে। সরকারের উচিত বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা। কারণ রাষ্ট্রে এসব রহস্যময় সাদা পোশাকের মানুষের উপস্থিতি কারো জন্যই কল্যাণকর হবে না।
মূল লেখা...
২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×