somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

"এই পথ আমাদেরও" পদ যাত্রায় যোগদানের আহবান

০৯ ই এপ্রিল, ২০০৯ রাত ৮:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাজপথে নারীদের হয়রানির কথা আমরা সবাই জানি। বিশেষ করে রাজ পথে ইভ টিজিং এর মাত্রা ক্রমশ বেড়ে যাচ্ছে। ইভ টিজিং এর কারনেই অকালে বন্ধ হয়ে গিয়েছে অনেক মেধাবী মেয়ের পড়াশোনা। লজ্জা ও অপমান সইতে না পেরে অনেকেই বেছে নিয়েছে আত্মহত্যার পথ। ব্যস্ততম শপিং মলগুলোতে বিশেষ করে ঈদ, পুজো সহ বিভিন্ন উৎসবের কেনাকাটার ভীড়ে নারীদের গাঁয়ে হাত দেওয়া, অশ্লীল মন্তব্য ছুড়ে দেওয়া থেকে শুরু করে বিভিন্নভাবে হয়রানী করতে দেখা যায় । রাজপথে বসবাস করা ছিন্নমুল মানুষদের মধ্যে নারীরাই বিভিন্ন সহিংসতার শিকার হয়ে থাকেন। এ ছাড়া কর্মজীবী নারীদের বাসে উঠার সময় ও বাসের
ভীড়ে দাড়ানো অবস্থায় অনাকাংখিত শারীরিক হয়রানীর সম্মুখীন হতে হয়। দীর্ঘ দিন ধরে চলমান এ অবস্থার অবসান হওয়া উচিত। এ দাবী কে সামনে সামনে রেখে মানবাধিকার সংগঠন দৃষ্টিপাত এর উদ্যোগে রাজপথে নারীর প্রতি সকল প্রকার সহিংসতা প্রতিরোধে এবং মানুষ হিসেবে নিরাপদে রাজপথে চলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে আগামী ১১ এপ্রিল ২০০৯ শনিবার বিকেল ৪ ঘটিকায় জাতীয় যাদুঘরের সামনে থেকে রবীন্দ্র সরোবর পর্যন্ত এই পথ আমাদেরও শীর্ষক পদ যাত্রা অনুষ্ঠিত হবে। সন্ধা ৭ ঘটিকায় রবীন্দ্র সরোবরে সকলের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে গানের আসর। সঙ্গীত পরিবেশনা করবেন: আনুশেহ ও কৃষ্ণকলি । উক্ত পদ যাত্রায় সকলের অংশগ্রহণ কামনা করছি। আপনার সক্রিয় অংশগ্রহণ নিরাপদে রাজপথে চলার অধিকার প্রতিষ্ঠার আন্দোলনকে কাঙ্খিত লক্ষ্য অর্জনে সহায়তা করবে। আসুন আমাদের সম্মিলিত প্রচেষ্ঠায় রাজপথে নারীর নিরাপদে চলার পথকে সুগম করি।
সর্বশেষ এডিট : ১০ ই এপ্রিল, ২০০৯ দুপুর ২:১৭
৪৭টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৯ ই জুন, ২০২৬ রাত ১:২২


শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×