আমার প্রিয় পোস্ট
- মেয়েরা কি স্বনিরভর হচ্ছে না পণ্যে রূপ নিচ্ছে---- (২) - েছাট বালক
- মুহাম্মদ ( স: ) সম্পর্কে জর্জ বার্নাড শ, টমাস কার্লাইল, মহাত্মা গান্ধী এবং আরও কয়েকজন বিখ্যাত ব্যক্তিত্ব - তালহা তিতুমির
- হুমায়ুন আহমেদের ১৪৮ টি বইয়ের বিশাল সমগ্র [রিপোস্ট] লিংকসহ ঠিক করে দিলাম - বখতিয়ার হোসেন
- ঢাকাইয়া লিভ টুগেদার : রক্ষিতা ও পরকীয়ার জগাখিচুড়ি - লেখাজোকা শামীম
- বিশ্ববিদ্যালয়ের প্রেম - যারে আমি ভালবাসিয়া ছিলাম (৪) - কৃষক
- আমার প্রথম ভারত ভ্রমন পর্ব - ৬ - রাজীব
এডভান্স নিয়ে বাড়ি ভাড়া
১৫ ই জুন, ২০১০ সন্ধ্যা ৭:২৮
বাড়ির মালিক যদি বাড়িটি নির্মান অথবা পূন: নির্মানের দ্বারা উন্নয়নের উদ্দ্যেশ্যে কোন বাড়ি কমপক্ষে বিশ বছর সময়ের জন্য ভাড়া দেন এবং নির্মান কাজ শুরু হবার তারিখ হতে দশ বছরের মধ্যে বাড়ির মালিক যদি ভাড়ার চুক্তি অক্ষুন্ন রাখতে রাজী হন, তাহলে তিনি ভাড়াটিয়া হতে সেলামি, জমানত বা প্রিমিয়াম হিসাবে অতিরিক্ত টাকা গ্রহন করতে পারবেন।
উপরোক্ত কারন ছাড়া বাড়ির মালিক কোনভাবেই অগ্রীম হিসাবে এক মাসের অতিরিক্ত টাকা দাবী করতে পারবেন না।
অর্থাৎ আইনে সুস্পষ্ট ভাবে ভাড়াটিয়া থেকে সালামী , প্রিমিয়াম, জামানত ও অনুরুপ কোন টাকা গ্রহন করা নিষিদ্ধ করা হয়েছে। এ প্রসংগে 31 DLR 13 (Ad) এর Shamsuddin VS. Hossain মামলাটিতে বলা হয়েছে, চুক্তি আইনের ২৩ ধারা মোতাবেক বাড়ী ভাড়া অগ্রীম প্রদানের চুক্তি করা যায় না।
তবে ক্ষেত্রবিশেষে ঘর ভাড়া নিয়ন্ত্রকের অনুমতি ক্রমে অগ্রীম হিসাবে একমাসের অতিরিক্ত টাকা গ্রহন করা যাবে।
ঘর ভাড়া নিয়ন্ত্রকের অনুমতি ভিন্ন অগ্রীম টাকা গ্রহন করা অবৈধ। এরূপ জামানত গ্রহন করে কোন চুক্তি করলে সেই চুক্তি ও অবৈধ এবং অকার্যকরী হবে।
কোন বাড়ীওয়ালা যদি এই ভাবে ভাড়াটিয়া হতে অর্থ আদায় করে, তবে ভাড়াটিয়া ৬ মাসের মধ্যে বাড়ীওয়ালার বিরূদ্ধে মামলা করে এই অর্থ ফেরত পেতে পারেন।
একমাসের অধিক অর্থ অগ্রীম হিসাবে গ্রহন করা ভাড়া নিয়ন্ত্রন আইনের ১০ ধারা অনুযায়ী নিষিদ্ধ।
বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
মোঃ খালিদ সাইফুল্লাহ্ বলেছেন:
জানা থাকা ভাল। ধন্যবাদ। +
সাধারণমানুষ বলেছেন:
আগে অনেক ভাড়াটিয়া দেখা যেত মাসের শেষে হুট করে বাড়ি ছেড়ে দিত আগে কোন নোটিশ না দিয়েই।ফলে পরের মাসে বাড়ি খালি থাকত কারন ২-৩ দিন এ বাসা ভাড়া হয় নাহ।এই নিয়ে মারামারি ,হামলা - মামলা ও কম হয়নি। তখন সিটি কর্পোরেশন আর পুলিশ মিলেই এক মাসের অগ্রিম বাসা ভাড়া নেবার পদ্ধতি চালু করেছিলো। ৯০ এর সময়কালের ঘটনা এই গুলা।
লেখক বলেছেন: তবে একমাসের ভাড়াই সর্বোচ্চ নেয়া যাবে।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...














