আমার প্রিয় পোস্ট

" প্রত্যেক লেখকই জানে সে কেমন লেখে " - সুনীল গঙ্গোপাধ্যায়

বিরল প্রতিভার অবসান। (রম্য আত্মকথন)

০২ রা জুলাই, ২০১০ সকাল ১১:৫৮

শেয়ারঃ
217 1

সে অনেক কাল আগের কথা। দেশে তখন মাত্র গনতন্ত্র ফিরে আসল বলে। দেশের এই গুরুত্বপূর্ণ মুহুর্তে আমি তখন কেজি তে পড়ি একটি প্রিপারেটরি স্কুল এ। আমার মায়ের কাজ ছিল আমাকে স্কুল এ নিয়ে গিয়ে মেয়েদের মাঝখানে বসানো। X( কারন তাহলে নাকি আমি দুষ্টামি কম করব। তা মেয়েদের সাথে বসার মত লোভনীয় প্রস্তাব ঐ বয়সে খুব সুবিবেচনার জিনিস বলে কখনও মনে হত না। আর মেয়েদের জগতে নিজেকে গাধা প্রমান করার সেটা ছিল সুচনা মাত্র। আমি যার পাশে বসতাম সে বর্তমানে টিভি জগতের নামি একজন অভিনেত্রী। কেজি স্কুল এর টিচাররা বাচ্চাদের যেই পেইন টা দেয় সেটা হল বাস্তবের সাথে বেমানান এবং অপ্রচলিত লাইন গুলা দশবার করে লেখা। এটা নাকি আবার হাতের লেখা অভ্যাস। “ সদা সত্য কথা বলিব” টাইপ লাইন গুলা দশ বার করে লিখে কার কি লাভ হইসে কে জানে!! এগুলা আবার বাসায় হোমওইয়ার্ক ও থাকত। মাঝে মাঝে ঐ টিভি অভিনেত্রি এর হোম ওয়ার্ক করে দেওয়াও আমার কাজ ছিল। :((

দেশের দুই সেরা স্কুল তখন আইডিয়াল আর গভঃ ল্যাব। দুই জায়গায় ভর্তি পরীক্ষা। ক্লাস ওয়ান ভর্তি পরীক্ষার সাথে পৃথিবীর কোন ভর্তি পরীক্ষার তুলনা চলেনা। আরবি ১২ মাসের নাম ঐ বয়সে পারতাম এখন পারিনা। “ক” দিয়ে ৫ টা ফলের নাম, নানা দেশের পাখির নাম আরো কত হাবিজাবি ব্যাপার। ওই প্রিপারেশন দিয়ে মোটামুটি চাইলে বিসিএস দিয়ে দেওয়া যায়। এরপরেও আইডিয়াল ভর্তি পরীক্ষায় ঝামেলা লাগল। “SWAN” শব্দের অর্থ কি জানতে চাইল। ৬-৭ বছরের বাচ্চা এইটার মানে কিভাবে জানবে!! পরীক্ষা হলের আইনের প্রতি শ্রদ্ধা কে বুড়া আঙ্গুল দেখানোর টাইম সে প্রথম। খুবি অবাক করিয়া দেখিলাম পাশের বড়ই মায়াবতি কন্যা ঐ শব্দের মানে লিখেছে রাজহাস (ব্লগের রাজসোহান না)। একটা মেয়ে পেরে ফেলসে আমি পারিনা এই জিনিসটা খুব বিচলিত করলেও কাজের কাজটা করলাম। ;) লিখলাম রাজহাস।

পরীক্ষা দিয়ে বের হওয়ার পর সবাই যখন জানল যে রাজহাস এর ইংরেজি আমাকে জানানো হয়নায় তারপরেও আমি পেরে ফেলসি সবার বুঝতে বাকি থাকে এ এক নতুন জিনিয়াস এর আগমন। তবে সেই জিনিয়াস ডাউন খাইতেও সময় লাগল না। গভ ল্যাব ভর্তি পরীক্ষায় এলোমেলোগেলো শব্দ সাজিয়ে লিখ নামক একটা জিনিস আসত। ম, ক, লা এটাকে গুছিয়ে লিখতে হবে কমলা। আমিও সেরকম একটা প্রশ্ন পেলাম। না, স, হা, না, হে এইটা যে কি জিনিস বুঝিয়া উঠতে বড়ই বেগ পাহিতে হল। অনেক চিন্তা করিয়া নিজের সব উদ্ভাবনী শক্তি কাজে লাগাইয়া লিখিলাম নানাহাসেনা। পরীক্ষা হল থেকে বের হয়ে আম্মাকে বললাম যে আম্মা একটা প্রশ্ন যে একটু অন্যরকম। তা আম্মার আব্বা মানে আমার নানা যে হাসেন না সেটা আর আম্মা ভাল ভাবে নিবে কিভাবে!! গাধা কোথাকার ঐটা কি লিখসিস? ঐটা তো হাসনাহেনা। :-*

গভঃ ল্যাব এ ক্লাস ওয়ান-এ প্রথম ক্লাস করতে গিয়ে প্রথম দিন স্যার বলল চার লাইনের একটা জানা কবিতা সবাই লিখ। আমি চার লাইনে যে ২-৪-৫ টা কবিতা জানতাম তার মধ্যে সব থেকে ইল-লজিকাল কবিতাটা লেখা শুরু করলাম।

আতা গাছে তোতা পাখি,
ডালিম গাছে মৌ

আতা গাছটাই বা কই আর ঐ হারামজাদা তোতা পাখি ঐখানে কি করতেসে সেটার ব্যাপারে আমার নলেজ খুব ই কম। মৌ তখনও জাহিদ হাসান কে বিয়ে করেনায় তাই হয়ত রুপকথার রাজপুত্র ডালিম কুমারের অপেক্ষায় সে ডালিম গাছে আছে। তারপর আমি আবার সেইয়া আমার উদ্ভাবনী শক্তি খরচ করলাম। যেহেতু পরের দুই লাইন ভুলে গেছি কবিতাতে লিখলাম,

আমি এত কথা বলি
তুমি কেন বলোনা বউ

(মোটামুটি মৌ কে আমার বৌ বানায় ফেললাম।) B-)

নিয়ে স্যার এর কাছে গেলাম। যেহেতু আমার বিরল প্রতিভা কেউ কখনও মুল্যায়ন করেনা স্যার ও করল না। বলল এইসব কি লিখেছিস? এত অল্প বয়সে পাকনামি!!

স্কুল থেকে ৭ বছর বয়সে একবার নিজে হেটে হেটে পথ চিনে বাসাই ফিরলাম (এই কাজটা দুইবার করসিলাম)। ধানমন্ডি থেকে বেইলি রোড। এই বিরল প্রতিভাটার ও মুল্যায়ন হয় নায়। বাসায় পৌছানোর পর ব্যাপক উত্তম-মধ্যম-অধম-সর্বোত্তম চলতে লাগল। পাশের বাসার রিপা আপা এসে উদ্ধার করল। রিপা আপার ভাইয়ের কাছে নিয়ে গেল। রিপা আপার ভাইকে বলল, এই ছেলে ধানমন্ডি থেকে একা একা বেইলিরোড চলে আসছে। :|

রিপা আপার ভাই তখন আর্মি তে। আর্মি তে থাকার কারনে রিপা আপার ভাই এর তখন একটা বন্দুক ছিল । এরপর থেকে বিরল প্রতিভা দেখাইতে গেলেই আম্মা আব্বা সবাই ঐ বন্দুকের ভয় দেখাইত। ওই বন্দুকের মালিকও অবশ্য বিরাট প্রতিভা। বাংলাদেশ এর সবাই তাকে চিনে। হাসান মাসুদ ওরফে হাসান ভাই। :)

 

সর্বশেষ এডিট : ২৮ শে জুলাই, ২০১০ রাত ১:৪২ | বিষয়বস্তুর স্বত্ত্বাধীকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০২ রা জুলাই, ২০১০ দুপুর ১২:০১
রাজসোহান বলেছেন: আমি এত কথা বলি
তুমি কেন বলোনা বউ =p~
০২ রা জুলাই, ২০১০ দুপুর ১২:০৩

লেখক বলেছেন: B:-/

২. ০২ রা জুলাই, ২০১০ দুপুর ১২:০৪
জুন বলেছেন: খুব মজা লাগলো আপনার এই অভিগ্গতা অনেক হাসলাম।.
ধন্যবাদ জিকসেস
আসলেই বিসিএস পরীক্ষার প্রশ্ন।
+
০২ রা জুলাই, ২০১০ দুপুর ১২:০৫

লেখক বলেছেন: হি হি

০২ রা জুলাই, ২০১০ দুপুর ১২:০৫

লেখক বলেছেন: খিকজ

০২ রা জুলাই, ২০১০ দুপুর ১২:০৯

লেখক বলেছেন: B-)

৫. ০২ রা জুলাই, ২০১০ দুপুর ১২:১০
হঠাৎ বৃষ্টি! বলেছেন: আপনি ছোটবেলাতেই রাজহাস/রাজসোহান কে চিনতেন নাকি ;)
০২ রা জুলাই, ২০১০ দুপুর ১২:১৬

লেখক বলেছেন: ব্লগে পরিচয়। মানুশ ভাল।

৬. ০২ রা জুলাই, ২০১০ দুপুর ১২:১১
চিত্রকর বলেছেন: আফনে ত দেশের সম্পদ........মারাত্মক প্রতিভা
০২ রা জুলাই, ২০১০ দুপুর ১২:১৫

লেখক বলেছেন: প্রতিভা এর অবসান ঘইটা গেসে।

৭. ০২ রা জুলাই, ২০১০ দুপুর ১২:১২
সায়েম মুন বলেছেন: একজনরে পুরা টিভি অভিনেত্রী বানায় দিলেন। মৌ মৌ বল কথা বউ--কি পরতিভা। আবার রাজহাস B-)) =p~
আবসুস! এত বিরল প্রতিভাকে কেউ চিনল না। :-/
০২ রা জুলাই, ২০১০ দুপুর ১২:১৩

লেখক বলেছেন: প্রথম জন এর নাটক এখন অনেক জায়গাতেই হয়। এ্যাড অ করে।

৮. ০২ রা জুলাই, ২০১০ দুপুর ১২:১৫
ফিরোজ খাঁন তুষার বলেছেন: হা হা হা হা হা হা হা, ভাই হাসতে হাসতে শেষ। ....
০২ রা জুলাই, ২০১০ দুপুর ১২:১৬

লেখক বলেছেন: :#)

০২ রা জুলাই, ২০১০ দুপুর ১২:১৭

লেখক বলেছেন: :-B

১০. ০২ রা জুলাই, ২০১০ দুপুর ১২:১৮
মনিরুল হাসান বলেছেন: ১। গল্পে +।
২। "আমি যার পাশে বসতাম সে বর্তমানে টিভি জগতের নামি একজন অভিনেত্রী।"
- আমি যখন ছোট থাকতে একদিন শচীন টেন্ডুলকারকে আমার আর বারাক ওবামার মাঝে হওয়া ঝগড়া নিয়ে গল্প করছিলাম, তখন ঝালমুড়ি খাওয়ার কথা বলে বিল গেটস আমার কাছে দুই টাকা ধার নিয়ে গিয়েছিলো।
০৮ ই জুলাই, ২০১০ বিকাল ৩:৫৪

লেখক বলেছেন: মনিরুল ভাই আমি কিন্তু সত্যি বলতেসি। আমি বেইলিরোড এ যেখানে থাকতাম আমাদের পাশের বাসায় হাসান ভাইরা থাকতো। এছাড়া ঐ এলাকায় বিজরই বরকত উল্লাহ, আসমা মাসুদ (বিটিভি তে আগে খবর পরত) এরকম অনেক জন থাকত। শাকিলা জাফর ও ছিল অনেক আগে। আর এইখানে যার নাম নিতেসি সে এখন আমাকে চিনলেও না চিনার ভান করবে তাই নাম নেই নাই। হাসান ভাইয়ের নাম নিসি কারন ওনার সাথে এখনও যোগাযোগ হয়।

১১. ০২ রা জুলাই, ২০১০ দুপুর ১২:২০
শায়মা বলেছেন: পরীক্ষা হল থেকে বের হয়ে আম্মাকে বললাম যে আম্মা একটা প্রশ্ন যে একটু অন্যরকম। তা আম্মার আব্বা মানে আমার নানা যে হাসেন না সেটা আর আম্মা ভাল ভাবে নিবে কিভাবে!! গাধা কোথাকার ঐটা কি লিখসিস? ঐটা তো হাসনাহেনা।




হা হা হা আমার প্রতিভাও কম না । মনে পড়ে গেলো অনেক প্রতিভা তোমার প্রতিভা দেখে জিকো। :)
০২ রা জুলাই, ২০১০ দুপুর ১২:২৪

লেখক বলেছেন: হি হি।

১২. ০২ রা জুলাই, ২০১০ দুপুর ১২:২০
সোহেল_সিএসই_ঢাবি বলেছেন: ভাল লাগল।
আপনি ভাই আসলেই একটা প্রতিভা
ভাল থাকবেন।
০২ রা জুলাই, ২০১০ দুপুর ১২:২৪

লেখক বলেছেন: খিকজ

১৩. ০২ রা জুলাই, ২০১০ দুপুর ১২:২৪
ঘুমরাজ বলেছেন: হাহাহা।বন্ধু চালায় যা ...দারুন লাগলো ;) +++
০২ রা জুলাই, ২০১০ দুপুর ১২:২৪

লেখক বলেছেন: খিকজ

১৪. ০২ রা জুলাই, ২০১০ দুপুর ১২:২৭
রেনেসা বলেছেন: বিরল প্রতিভাদের অনেক সময় বিকাশই ঠিক মত হয় না, মূল্যায়ন আসবে কোত্থেকে।

তখন ৬-৭। একখানা ফুটবল নিজের মত করিয়া পাইবার জন্য মায়ের সিন্ধুক হইতে ২৫০ টাকা চুরি করিয়া যখন ধরা খাইলাম তখন মাইর কত প্রকার কি কি তা উদাহরন সহ বুঝাইয়া দিছে।

বড় দু:খ বাবা মা বুঝিলেন না বড় হইয়া এই ছেলে দেশের মন্ত্রীটন্ত্রি হইতে পারে। বড়ই আফছোস! এই দেশে প্রতিভা বিকাশের সুযোগ নাই।
০২ রা জুলাই, ২০১০ দুপুর ১২:২৯

লেখক বলেছেন: বিরাট আফসুস।

১৫. ০২ রা জুলাই, ২০১০ দুপুর ১২:৩৩
মনিরুল হাসান বলেছেন: ঠাট্টা করে বলেছি। আপনি মাইন্ড করো নাই আশা করি।
০২ রা জুলাই, ২০১০ দুপুর ১২:৩৬

লেখক বলেছেন: আরে নাহ মাইন্ড করিনাই। মাইন্ড করা নামক জিনিসটাই আমার মদ্ধে নাই। :-B

১৬. ০২ রা জুলাই, ২০১০ দুপুর ১২:৩৬
আলিম আল রাজি বলেছেন: Zico vai
amare dhoren. Haste haste poira gelam.. :D :D
০২ রা জুলাই, ২০১০ দুপুর ১২:৩৮

লেখক বলেছেন: :-0 :-B

০২ রা জুলাই, ২০১০ দুপুর ১২:৪০

লেখক বলেছেন: যাইতেসি।

০২ রা জুলাই, ২০১০ দুপুর ১২:৫৫

লেখক বলেছেন: নানা টোখোন বেঁচেই ছিলেন না। হাসবেন কি।

০২ রা জুলাই, ২০১০ দুপুর ১:০৪

লেখক বলেছেন: ধন্যবাদ।

২০. ০২ রা জুলাই, ২০১০ দুপুর ১:১২
লেবফিউম বলেছেন: খুবি অবাক করিয়া দেখিলাম পাশের বড়ই মায়াবতি কন্যা ঐ শব্দের মানে লিখেছে রাজহাস (ব্লগের রাজসোহান না)।

অনেক দিন পর প্রান খুইলা হাসিলাম
০২ রা জুলাই, ২০১০ দুপুর ১:১৩

লেখক বলেছেন: হি হি

২১. ০২ রা জুলাই, ২০১০ দুপুর ১:২৩
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন: মোটামুটি মৌ কে আমার বৌ বানায় ফেললাম!!!

এখন মৌ এর স্থলাভিষিক্ত কে হইয়াছেন ।
০২ রা জুলাই, ২০১০ দুপুর ১:২৬

লেখক বলেছেন: হয় নায় :P

০২ রা জুলাই, ২০১০ দুপুর ১:২৭

লেখক বলেছেন: থ্যাঙ্কস।

২৩. ০২ রা জুলাই, ২০১০ দুপুর ১:২৫
রাকিব কিশোর বলেছেন: "আমি যার পাশে বসতাম সে বর্তমানে টিভি জগতের নামি একজন অভিনেত্রী।"

বিরাট মজা পাইলাম ভাইজান ।
০২ রা জুলাই, ২০১০ দুপুর ১:২৭

লেখক বলেছেন: হি হি।

২৪. ০২ রা জুলাই, ২০১০ দুপুর ১:২৬
০০৭৭৭৭৭ বলেছেন: আতা গাচে তুতা বাই,ডালিম গাচে মোউ আপা....... এত ডাকে তবুও কেন শুনেনা মোউ আফা.......।
হা হা দারুন বস দারুন......।
সালাম তোমার লেখারে তোমার ব্রেনরে সালাম....।
০২ রা জুলাই, ২০১০ দুপুর ১:২৭

লেখক বলেছেন: হে হে।

০২ রা জুলাই, ২০১০ দুপুর ১:৪৭

লেখক বলেছেন: অগ্নিলা বলেছেন: হুমম

২৬. ০২ রা জুলাই, ২০১০ দুপুর ১:৪০
দি ফ্লাইং ডাচম্যান বলেছেন: ভাইয়া লেখাটা পড়ে হাসতেই আছি! :)
নিজের ভর্তি পরীক্ষার সময়টা মনে পড়ে গেল। :)
০২ রা জুলাই, ২০১০ দুপুর ১:৪৭

লেখক বলেছেন: :-B

২৭. ০২ রা জুলাই, ২০১০ দুপুর ১:৪৭
বঙ্গদর্পণ বলেছেন:
আমরা এমন একটা জাতি প্রতিভার স্বীকৃতি ও সন্মান দিতে জানি না :( । তার একটা চাক্ষোস প্রমাণ ব্লগে তুলে ধরার জন্য আপনাকে ধন্যবাদ। আশা করি ব্লগে আপনার মত বিরল প্রতিভার স্বীকৃতি ও যর্থাথ মূল্যায়ন হবে :)
০২ রা জুলাই, ২০১০ দুপুর ১:৪৮

লেখক বলেছেন: হি হি।

২৮. ০২ রা জুলাই, ২০১০ দুপুর ২:০৫
সাধারণমানুষ বলেছেন: আপনে দেখি প্রতিভার ডিপো ;)
০২ রা জুলাই, ২০১০ দুপুর ২:৩৩

লেখক বলেছেন: উপচাইয়া পরতাসে।

২৯. ০২ রা জুলাই, ২০১০ দুপুর ২:৩১
সপ্নীল বলেছেন: দেশের খনিজ(!!!!) সম্পদ হিসাবে অবিলম্বে আপনাকে কাজে লাগানো হউক!!!!!

০২ রা জুলাই, ২০১০ দুপুর ২:৩৩

লেখক বলেছেন: খিক খিক।

৩০. ০২ রা জুলাই, ২০১০ দুপুর ২:৩২
শেখ মিনহাজ হোসেন বলেছেন: চরম!!! হাসতে হাসতে শেষ। ;) ;) ;) =p~ =p~ =p~ =p~ =p~
০২ রা জুলাই, ২০১০ দুপুর ২:৩৩

লেখক বলেছেন: খিক খিক।

৩১. ০২ রা জুলাই, ২০১০ বিকাল ৩:২৩
খেক খেক বলেছেন: Zico vai
amare dhoren. Haste haste poira gelam.
০২ রা জুলাই, ২০১০ বিকাল ৩:৩১

লেখক বলেছেন: খেক খেক

৩২. ০২ রা জুলাই, ২০১০ বিকাল ৩:৩৪
দুখী মানব বলেছেন: আমি এত কথা বলি
তুমি কেন বলোনা বউ =p~ =p~ =p~
০২ রা জুলাই, ২০১০ বিকাল ৩:৫২

লেখক বলেছেন: হি হি

৩৩. ০২ রা জুলাই, ২০১০ বিকাল ৩:৩৪
হতাশার স্বপ্ন বলেছেন: দাড়াও ভাইয়া ........























দাড়াইছ???






































আস এবার আরো কতক্ষন হাসি =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~
০২ রা জুলাই, ২০১০ বিকাল ৩:৫২

লেখক বলেছেন: খিক খিক

০২ রা জুলাই, ২০১০ বিকাল ৩:৫২

লেখক বলেছেন: :-B

৩৫. ০২ রা জুলাই, ২০১০ বিকাল ৩:৫৯
এস বাসার বলেছেন: বিরাট প্রতিভা, বিরল প্রতিভা কিন্তু ঝাতি কি পেল?

একখান রম্য রচনা =p~ =p~ =p~ =p~
০২ রা জুলাই, ২০১০ বিকাল ৪:০০

লেখক বলেছেন: ঝাতি রে কেই বা আর কবে কি দিসে!! আফসুস। =p~

৩৬. ০২ রা জুলাই, ২০১০ বিকাল ৪:২০
অথই দীঘির জল বলেছেন: হাসতে হাসতে পড়ে গেলাম =p~
০২ রা জুলাই, ২০১০ বিকাল ৪:২৪

লেখক বলেছেন: খিকজ।

৩৭. ০২ রা জুলাই, ২০১০ সন্ধ্যা ৬:১৯
মোসারাফ বলেছেন: আমার মায়ের কাজ ছিল আমাকে স্কুল এ নিয়ে গিয়ে মেয়েদের মাঝখানে বসানো। কারন তাহলে নাকি আমি দুষ্টামি কম করব।

মেয়েদের মাঝখানে বসে দুষ্টুমি কমেছিল না বেড়েছিল?
০২ রা জুলাই, ২০১০ সন্ধ্যা ৬:৩০

লেখক বলেছেন: ছিলাম তো একটা বান্দর।

৩৮. ০৩ রা জুলাই, ২০১০ বিকাল ৫:৪৪
সাকিরা জাননাত বলেছেন: আমি এত কথা বলি
তুমি কেন বলোনা বউ

(মোটামুটি মৌ কে আমার বৌ বানায় ফেললাম।) B-)

ভাইয়া শেষ লাইন দুটো এখনো কি এভাবে পড়েন???
=p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~
০৮ ই জুলাই, ২০১০ বিকাল ৩:৩৯

লেখক বলেছেন: নারে বোন। লোকে কি বলবে।

৩৯. ০৩ রা জুলাই, ২০১০ বিকাল ৫:৫২
নৈশচারী বলেছেন: আপনি খুব ভালো রম্য লেখেন! লেখাটা পড়ে আসলেই খুব মজা পেলাম! এরকম লেখা আরো আসুক! :)
০৮ ই জুলাই, ২০১০ বিকাল ৩:৪০

লেখক বলেছেন: ধন্যবাদ।

৪০. ০৪ ঠা জুলাই, ২০১০ রাত ৮:৩৩
বড় বিলাই বলেছেন: আপনি এত কথা বললে বউয়ের কথা বলার সময় কই? :P :P
০৮ ই জুলাই, ২০১০ বিকাল ৩:৪০

লেখক বলেছেন: বউ নাই।

৪১. ০৫ ই জুলাই, ২০১০ বিকাল ৫:৩১
ফারজানা মাহবুবা বলেছেন: হিহিহিহিহিহিহিহিহিহি!
প্রিয়তে নিয়ে গেলাম, অন্যরাও লেখাটা পড়ে হাসুক! :D
০৮ ই জুলাই, ২০১০ বিকাল ৩:৪১

লেখক বলেছেন: হি হি।

৪২. ০৫ ই জুলাই, ২০১০ বিকাল ৫:৫৫
অগ্নি বলেছেন: পিলাস মারার লেইগ্যা বহু দিন বাদ লগ ইন কইরল্লাম...
০৮ ই জুলাই, ২০১০ বিকাল ৩:৪১

লেখক বলেছেন: ধইন্যা।

৪৩. ০৬ ই জুলাই, ২০১০ দুপুর ১:৫১
বাবুনি সুপ্তি বলেছেন: অনেকে এই সামান্য কথা টা বিশ্বাস করতে পারছে না কেন? অভিনেত্রীরা কি কখন স্কুলে পরে নাই নাকি! আমি ১ম জন কে চিনেছি। আর ভাইয়ার কথা যে ঠিক তাও জানি।
০৮ ই জুলাই, ২০১০ বিকাল ৩:৪১

লেখক বলেছেন: ধন্যবাদ আপুনি।

৪৪. ০৮ ই জুলাই, ২০১০ বিকাল ৩:৫২
সুরঞ্জনা বলেছেন: ছোটবেলায় সবার ভিতরেই অনেক প্রতিভা থাকে। মায়েরা সেটার সঠিক মুল্যায়ন করেন না বলেই সেগুলো বিলুপ্ত হয়ে যায়। মজার পোষ্ট। :#)
০৮ ই জুলাই, ২০১০ রাত ৮:৫৪

লেখক বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ লেখা পড়ার জন্য। এটা আসলে শুধুই একটা মজার লেখা।

এমনিতে প্রতিটা মানুষ ক্রিয়েটিভ। শুধুমাত্র সাহস এবং সুযোগের অভাবে সবারটা বিকশিত বা প্রতিষ্ঠিত হয় না।

৪৫. ০৮ ই জুলাই, ২০১০ বিকাল ৪:১৬
সাপিয়েন্স বলেছেন: খুব মজার গল্প!
তবে মৌকে বৌ ভাবার সুযোগ ছিল কি? মৌ এখন ৩৮-৪০, জিকো ২৫-, জাহিদ অবশ্য ৪৮-৫০ হবেন।
মৌয়ের বাবার অবশ্য ফিজিক্সে খুব আগ্রহ ছিল। স্ট্রিং থিওরির সব খবর রাখতেন, প্রকৌশলী হয়েও। ইচ্ছা ছিল মৌও সে লাইনে যাবে। জাহিদ রোজ বাড়িতে চলে আসতেন, লেখাপড়া করতে দিতেন না।
০৮ ই জুলাই, ২০১০ রাত ৮:৫১

লেখক বলেছেন: কোনো সু্যোগ ই ছিলনা। আসলে কবিতা বলতে তো একটা জিনিষই বুঝতাম। শেষর মিলটা। তাই মৌ এর সাথে গৌ চৌ এইসব না দিয়ে সহজ শব্দ বৌ।

মৌ এর বাবার তো দেখি বিশাল অবস্থা। স্ট্রিং থিওরির নাম শুনলেই তো ভয় লাগে।

৪৬. ০৮ ই জুলাই, ২০১০ রাত ৮:২২
আকাশটালাল বলেছেন: ভাই, আপনারে সেলাম এবং পেলাচ।

এই ধরনের মজার ঘটনা সবার জীবনে ঘটে কিন্তু আপনার মত এমন সাবলীয় বর্ণনা খুব মানুষ দিতে পারে।

আমি কিন্তু এখনো হাসতাইসি =p~ =p~ =p~
০৮ ই জুলাই, ২০১০ রাত ৮:৫২

লেখক বলেছেন: ধন্যবাদ। আকাশ আবার লাল কেন!! মঙ্গল গ্রহের আকাশ শুনসিলাম গোলাপি। আফসুস।

৪৭. ০৮ ই জুলাই, ২০১০ রাত ৯:৪৪
আকাশটালাল বলেছেন: ভাই, ভিজিটর হিসেবে যখন ছিলাম, তখন দেখতাম যে খুব কম মানুষ নিজের নাম ব্যবহার করতো। কয়েকজনের নাম তো খুবই পছন্দ হইছিলো। যার মাধ্যমে সামুতে পদার্পন (তুষারকনা) সেও দেখি ছদ্দনাম ব্যবহার করে। তাই আমিও খুব ভাব নিয়ে আইডি খুললাম "আকাশটালাল"। তারপর দেখি তুষারকনাও আমারে ক্ষেপাই, আমি নাকি মাঝখানে কোনো স্পেস দিতে পারিনাই........হাহাহাহা
০৮ ই জুলাই, ২০১০ রাত ১০:২০

লেখক বলেছেন: আমি শ্রেক দিতে চাইসিলাম প্রথমে। :#)

০৯ ই জুলাই, ২০১০ রাত ১:২৮

লেখক বলেছেন: ঠিকি কইসেন।

৪৯. ১২ ই জুলাই, ২০১০ দুপুর ১২:৩৪
মেঘলা মানুষ বলেছেন: কঠিন ঘটনা!

ক্লাস ওয়ানে বাচ্চাদের যে পরিমাণ 'ফাইট' দিতে হয় সেইটা আসলেই বিসিএসের কাছাকাছি।

১২ ই জুলাই, ২০১০ দুপুর ২:০৩

লেখক বলেছেন: আবার জিক্স।

১২ ই জুলাই, ২০১০ দুপুর ২:০৩

লেখক বলেছেন: হে হে।

৫১. ১৪ ই জুলাই, ২০১০ রাত ৯:৫৫
জনৈক আরাফাত বলেছেন: ব্যাপক।

ব্লগে এই ধরণের লেখা আসলেই অনেক কমে যাচ্ছে!
১৫ ই জুলাই, ২০১০ রাত ১২:১৯

লেখক বলেছেন: ধন্যবাদ আরাফাত ভাই।

২০ শে জুলাই, ২০১০ সকাল ৯:০৩

লেখক বলেছেন: হে হে।

৫৩. ২২ শে জুলাই, ২০১০ রাত ৮:৩০
শাকালাকা বুম বলেছেন: "আমি যার পাশে বসতাম সে বর্তমানে টিভি জগতের নামি একজন অভিনেত্রী।"

টিভি অভিনেত্রী'র নাম বলেন। নাম বলতে প্রবলেম কি?


প্লাস
২২ শে জুলাই, ২০১০ রাত ৯:২১

লেখক বলেছেন: যে আমাকে চিনেনা তারে আমিও চিনিনা।

প্লাস দেওয়ার জন্য ধন্যবাদ।

৫৪. ২৮ শে জুলাই, ২০১০ রাত ১:৫০
তমসঃ তনু বলেছেন: আমি এত কথা বলি তুমি কেন বলোনা বউ
=p~ =p~ =p~
২৮ শে জুলাই, ২০১০ রাত ১:৫৪

লেখক বলেছেন: =p~ =p~

ব্লগে এসে করার কিছু না পাইলে আমার ব্লগে চলে আসবেন। এরকম মজার লেখা পাবেন আসা করি। পুরান গুলার মধ্যে একটু খুঁজে দীখবেন। :)

২৮ শে জুলাই, ২০১০ রাত ২:০৩

লেখক বলেছেন: :)

৫৬. ১২ ই আগস্ট, ২০১০ রাত ৮:০৩
বৃষ্টি৪০৪ বলেছেন: লেখাটা অনেক ভাল লাগছে আর ভাল লাগছে এই কমেন্টস টাঃযে আমাকে চিনেনা তারে আমিও চিনিনা।
১২ ই আগস্ট, ২০১০ রাত ৮:৫৭

লেখক বলেছেন: )

১৫ ই আগস্ট, ২০১০ সন্ধ্যা ৭:১২

লেখক বলেছেন: মুন্ডুহীন

৫৮. ১৭ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ১:৪৫
নিশাচর ছেলে বলেছেন: আফনার পতিভায় আমি মুগ্ধ । + দিলাম
১৭ ই সেপ্টেম্বর, ২০১০ দুপুর ১:১৭

লেখক বলেছেন: ধন্যবাদ।

৫৯. ১৯ শে অক্টোবর, ২০১০ সকাল ১০:৩৯
দুর্বলতার অমিত বলেছেন: আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন: মোটামুটি মৌ কে আমার বৌ বানায় ফেললাম!!!

এখন মৌ এর স্থলাভিষিক্ত কে হইয়াছেন ।

------------------------------------------------------------------

লেখক বলেছেন: হয় নায় :P

------------------------------------------------------------------

আসলেই কি হয় নাই জিকো ভাই ;) ;)
১৯ শে অক্টোবর, ২০১০ দুপুর ১:১৭

লেখক বলেছেন: তখনও হয় নায় ।

২১ শে অক্টোবর, ২০১০ সকাল ১১:৫৩

লেখক বলেছেন: :)

২১ শে অক্টোবর, ২০১০ সকাল ১১:৫৩

লেখক বলেছেন: :)

৬২. ২০ শে অক্টোবর, ২০১০ রাত ১২:৩৭
মদন বলেছেন: বিরাট প্রতিভা =p~
২১ শে অক্টোবর, ২০১০ সকাল ১১:৫৪

লেখক বলেছেন: পরতিভা উপচাইয়া পড়তাসে।

৬৩. ২০ শে অক্টোবর, ২০১০ রাত ১২:৫১
চতুষ্কোণ বলেছেন: আপনার লেখার একটা ব্যাপার খেয়াল করলাম, শুরু করলে শেষ না করে উঠা যায় না। চমৎকার।
২১ শে অক্টোবর, ২০১০ সকাল ১১:৫৫

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ।

৬৪. ০৯ ই নভেম্বর, ২০১০ রাত ১১:০৮
িকছুক্ষণ বলেছেন: চমৎকার লেখা....

আরেকটা পার্ট বের করেন..
০৯ ই নভেম্বর, ২০১০ রাত ১১:১৭

লেখক বলেছেন: :)

৬৫. ১১ ই নভেম্বর, ২০১০ রাত ১০:৪৬
অগ্নিলা বলেছেন: আমি এত কথা বলি
তুমি কেন বলোনা বউ


"নদীর এপার বলে ফেলিয়া দীর্ঘশ্বাস। ওপারেই সকল সুখ, আমার বিশ্বাস!"
১১ ই নভেম্বর, ২০১০ রাত ১১:১৪

লেখক বলেছেন: :(

১১ ই নভেম্বর, ২০১০ রাত ১১:১৪

লেখক বলেছেন: :)

৬৭. ০২ রা মার্চ, ২০১১ দুপুর ২:১৭
ইমরান খান রাহাত বলেছেন: প্রতিভার অবসান হবে কেন???? এত কেবল শুরু......।
০৫ ই মার্চ, ২০১১ রাত ১২:৪৮

লেখক বলেছেন: :)

৬৮. ০৪ ঠা মার্চ, ২০১১ বিকাল ৩:১৪
নাজিম রেজা বলেছেন: কোন হাসান ভাই?তিনি কি করে?
০৫ ই মার্চ, ২০১১ রাত ১২:৪৯

লেখক বলেছেন: হাসান মাসুদ। অভিনেতা।

৬৯. ০২ রা এপ্রিল, ২০১১ দুপুর ১২:১১
আমি তুমি আমরা বলেছেন: আমি এত কথা বলি তুমি কেন বলোনা বউ

=p~ =p~ =p~
৭০. ০২ রা জুন, ২০১১ রাত ১:৪৭
সাদরিল বলেছেন: গেও একবার পড়েছি,আরেকবার পড়লাম,আপনার লেখাগুলো বার বার পড়ার মতো
৭২. ০২ রা জুন, ২০১১ সকাল ১১:৫৭
মুনিম বলেছেন: আমি আপনার লেখার কঠিন ভক্ত। ব্যপুক মজা পাই আপনার লেখা পইরা :) :) :) আশা করি চালাই যাবেন।
৭৩. ০২ রা জুন, ২০১১ দুপুর ১:৩৫
বিন্দু বাসিনী বলেছেন: আপনার লেখাটা পড়ে আমার একটা ঘটনা মনে হইল।আমি একদিন স্কুল থেকে একা বাসায় আসতেছিলাম।তাও রিক্সায়।কিন্তু আমার কাছে রিক্সা ভাড়া ছিলো না।রাস্তার মাঝখানে দেখি আম্মু আসতেছে।আম্মুর কাছেও ছিলো না রিক্সা ভাড়া!! :`>
এরপর যে কি হইল!!আল্লাহরে!!সেই ঘটনা নিয়া এখনো ঘরের সবাই হাসাহাসি করে!!! :( :(



অনেক ভালো লাগলো ভাইয়া!!! =p~ =p~
অনেক গুলা প্লাস!!! B-) B-)
৭৪. ০২ রা জুন, ২০১১ দুপুর ২:০৫
বনজ্যোৎস্না বলেছেন: আপনার কবি-প্রতিভা তো দারুন।
আপনার প্রতিভাগুলো পড়ে অনেক মজা পাইলাম। =p~ =p~

তবে এটাও অতি সইত্য যে,আমার বাচ্চারা যদি কখনো এমন প্রতিভা দেখাইতে যায় তারা উত্তম-মাধ্যম ছাড়া আর কিছু পাবে না..।। /:) /:)
৭৫. ০২ রা জুন, ২০১১ দুপুর ২:১০
মুহিব বলেছেন: সে যাহাই হোক, আপনার লেখার হাত খুবই ভাল। এইটার কি মূল্যায়ন হয়েছিল?
০৩ রা জুন, ২০১১ রাত ১২:৫৫

লেখক বলেছেন: সব আল্লাহ পাকের ইচ্ছা।

৭৬. ০৩ রা জুন, ২০১১ রাত ১:১৮
বহুলুল পাগল বলেছেন: বিরল পরতিভার অবসান হইচে কই ! বিরল প্রতিভা তো বিরল লেখালেখি চালায়া বিরল লেখক হইয়া যাইতেসে । :-B :-B :-B :D :P ;)
৭৭. ০৩ রা জুন, ২০১১ বিকাল ৩:৫৮
রিয়েল ডেমোন বলেছেন: খুবি অবাক করিয়া দেখিলাম পাশের বড়ই মায়াবতি কন্যা ঐ শব্দের মানে লিখেছে রাজহাস (ব্লগের রাজসোহান না)।
=p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

 

মোট সময় লেগেছে ২.৯৩৮৯ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
লেখালেখির কোন অংশই লেখকের অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা যাবেনা।
http://www.facebook.com/rrzico
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ