আমি একক প্রণয়ে বিশ্বাসী নই
অনেক দয়িতার প্রেমে বিশ্বাসী
সেই-সব দয়িতার
যারা সময়ে অসময়ে আমার কাছে ফিরে আসে
কখনও রূপক-যমক-শ্লেষ হয়ে
কখনও-বা অদ্ভুদ চিত্রকল্প হয়ে
--এসে আমার কানে মন্ত্র পড়িয়ে দ্যায় প্রেমের
বুকে বুক মিলায়
চুমোয় ভরে দ্যায় ওষ্ঠ যুগল
আমি জানি--
আমার দয়িতারা শিশুর মতোন উলঙ্গ-পবিত্র
ভোরের মতোন শুভ্র
আকাশ শ্রাবণের মতোন অভিমানী
ঝির-ঝির বৃষ্টির মতোন চঞ্চল
হেমন্তের ধানের মতোন গন্ধময়
এই যে আমার পঙক্তিমালা
ওরা আমার জারজ সন্তান
আমি ওদের পরিচয়ে গর্ববোধ করি
ওদের জন্য আমার এ-হাসি , এ-অহংকার
আমার জারজ সন্তানেরা কবিতার পঙক্তি
গল্পের কথা
নাটকের সংলাপ হয়ে
বারবার আমার কাছে ফিরে আসে ।
সর্বশেষ এডিট : ২৭ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ৯:২৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



