ওই দৃশ্য ছিল কবির প্রথম পাঠ্য
চাঁদের মৃদু আলো এসে যেখানে এক্কাদোক্কা খেলত
ওটা ছিল কবির ওঠোন; তাঁর ঠিক পাশে শ্যাওলার মতোন
জেগে ছিল কবির কুঁড়েঘর
সেই কবির অনেক শীত গেছে বিবস্ত্র
অনেক রাত গেছে নির্ঘুম
অনেকে বলত-- কবি রাত গুণে
তারাদের সাথে কথা কয়
সেই কবিকে কেউ কোনোদিন ছোট হতে দেখেনি
কি শীতে, কি বর্ষায়
কি দুঃখে, কি কষ্টে
অথচ শব্দের কাছে কবি কতো অসহায়
কেউ দেখনি, আমি দেখেছি ।
সর্বশেষ এডিট : ১৬ ই অক্টোবর, ২০১০ রাত ৮:২৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


