আমার প্রিয় পোস্ট

জ্ািননা

কিছু ভালোবাসা কিছু নস্টামি

১৭ ই জুলাই, ২০০৯ বিকাল ৫:৩৬

শেয়ারঃ
0 1 0

এখন ভালোবাসা রূপ বদলায়
শরতের আকাশের মতন
এখানে গভীরতা অবান্চিত

রংমাখা রূপের জোয়ারে..হৃদয়ভাসে
মাদকহাসিতে মিথ্যার ফুলঝুরি..
জান!তুমিই আমার জীবনের সব
চল্‌ তবে...এককাপ কফি খাই

কোন্‌ মোহনায় চলো রে মন
কোন্‌খানে তোর ঠিকানা
আগ পিছ না ভেবেই
ভাসো ..ভাসো..কেবলই ভেসে যাও ..

ওরা শরতের কাশফুল চেনে না
কিংবা বরষার মেঘলা আকাশ ..
আলো আধাঁরীর ভালোবাসাতে
শুভ্রতারা বেমানান ..

এখানে স্বার্থের টানে হৃদয়ভাঙ্গে
কেউ বোঝেনি গহীন মনের কথন
একে ভালোবাসা বলে ..নাকি প্রেম
উত্তর অজানা

ভালোবাসা ..
কোন এক ঝুম বৃষ্টিতে
কাকভেজা তুমি আমি
আমার নীল চূড়ি হাতে রেখ হাত
অতঃপর আনমনা হয়ে গাবো ...
"আমার সারাটি দিন মেঘলা আকাশ বৃষ্টি তোমাকে দিলাম .."
বিশ্ব চরাচর ভেসে একাকার
পরম বিশ্বস্তার এ পৃথিবী
শুধুই তোমার আমার ..

এটাকে কি ভালোবাসা বলা যায়?
নাকি প্রেম ..
আজোও উত্তরটা অজানা ..

 

বিষয়বস্তুর স্বত্ত্বাধীকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১৭ ই জুলাই, ২০০৯ বিকাল ৫:৪৯
সাদা মনের মানুষ বলেছেন: এটাকে কি ভালোবাসা বলা যায়?
নাকি প্রেম ..


কিছু একটা তো হবেই ;)
১৭ ই জুলাই, ২০০৯ সন্ধ্যা ৬:০৫

লেখক বলেছেন: হুম ......

২. ১৭ ই জুলাই, ২০০৯ বিকাল ৫:৫০
প্রশান্ত শিমুল বলেছেন: ভালবাসা ভাল তবে নস্টামি ভালনা ...


এইটা জানোতো আপু?
১৭ ই জুলাই, ২০০৯ সন্ধ্যা ৬:০১

লেখক বলেছেন: কি জানি?

১৭ ই জুলাই, ২০০৯ সন্ধ্যা ৬:০৪

লেখক বলেছেন: ধন্য হলাম

৫. ১৭ ই জুলাই, ২০০৯ সন্ধ্যা ৬:৩৭
ইশতিয়াক অাহমেদ বলেছেন: কিছু ভাবনা,কিছু আবিস্কার ...

আর পুরোটাই কবিতা...
ভালো লাগলো...
১৭ ই জুলাই, ২০০৯ সন্ধ্যা ৬:৫৪

লেখক বলেছেন: ধন্য হলাম

৬. ১৭ ই জুলাই, ২০০৯ সন্ধ্যা ৭:১২
আবু সালেহ বলেছেন:
এটাকে কি ভালোবাসা বলা যায়?
নাকি প্রেম ..
আজোও উত্তরটা অজানা ..

ভালো বলেছেন............ভালো লাগলো...
৭. ১৭ ই জুলাই, ২০০৯ সন্ধ্যা ৭:৪৪
সুলতানা শিরীন সাজি বলেছেন:
ভালো লাগলো...........
অনেকদিন পর জিনাত।

শুভকামনা রইলো।
২৪ শে জুলাই, ২০০৯ সন্ধ্যা ৬:১২

লেখক বলেছেন: শুভকামনা.....

৮. ১৭ ই জুলাই, ২০০৯ রাত ৯:২৮
অদৃশ্য বলেছেন: জিনাত............... মাঝেমাঝেই আপনাকে দেখা যায় না, হয়তো আপনার ব্যস্ততার কারনে.......

তবুওতো দু'একটি লিখা পাচ্ছি..........

ওই প্রশ্নের উত্তর পাওয়াটা খুবই কঠিন............আর আমি বলি আংশিক....ভালোবাসা ও প্রেমের আংশিক.........

ভালোলাগা জানালাম....

শুভকামনা.....
২৪ শে জুলাই, ২০০৯ সন্ধ্যা ৬:০১

লেখক বলেছেন: বাসায় নেট নাই তাই সপ্তাহে একদিন মামার ল্যাপটপে বসি ...ভাল থাকবেন

৯. ১৯ শে জুলাই, ২০০৯ রাত ৮:৪৭
ভাস্কর চৌধুরী বলেছেন:

+
"আমার সারাটি দিন মেঘলা আকাশ বৃষ্টি তোমাকে দিলাম .."

অসাধারণ একটি গানের স্পর্শ...........!!!!!

এটাকে কি ভালোবাসা বলা যায়?
নাকি প্রেম ..
আজোও উত্তরটা অজানা .....!!!!

কেন অজানা ? যেখানে ভালবাসার অনুভূতি, স্পর্শ আর ছাইমাখা রং তার রং তুলিতে একাকার। কোন এক আপন মহিমায় সবটুকু উজাড় করে বলছে......!!!!

আর ডাকছে ..............
"আমার সারাটি দিন মেঘলা আকাশ বৃষ্টি তোমাকে দিলাম .."
তোমাকে দিলাম........শুধু তোমার জন্য!!!

শুধুই তোমার জন্য........!!!!

প্রশ্ন আর উত্তরের সন্ধিক্ষণে...........এখনও কি অজানা ?

শুভেচ্ছা আর শুভকামনা রেখে গেলাম এই মুহুর্তে।
তবে আসছি....!!!


২৪ শে জুলাই, ২০০৯ বিকাল ৫:৪৪

লেখক বলেছেন: হুম অজানাই বটে

১০. ২৪ শে জুলাই, ২০০৯ রাত ১১:১৯
অদৃশ্য বলেছেন: আচ্ছা ......... তবুওতো সপ্তাহে একদিন পাওয়া যাবে এটাইবা কম কিসে..........

শুভকামনা জিনাত......
১১. ২৫ শে জুলাই, ২০০৯ রাত ৮:০৭
শাহ্‌রিন বলেছেন: কোন্‌ মোহনায় চলো রে মন
কোন্‌খানে তোর ঠিকানা
আগ পিছ না ভেবেই
ভাসো ..ভাসো..কেবলই ভেসে যাও
১২. ২৫ শে জুলাই, ২০০৯ রাত ৮:০৭
শাহ্‌রিন বলেছেন: কোন্‌ মোহনায় চলো রে মন
কোন্‌খানে তোর ঠিকানা
আগ পিছ না ভেবেই
ভাসো ..ভাসো..কেবলই ভেসে যাও
১৩. ২৮ শে জুলাই, ২০০৯ রাত ১০:৩৫
সহেলী বলেছেন: উত্তর জানা যাবে না কোনদিন , কখনো .....

ভাল থেকো সবদিন বর্ষায় , গ্রীষ্মে আর বসন্তের আগেও !
১৪. ২৯ শে জুলাই, ২০০৯ সকাল ১০:৫২
সহেলী বলেছেন: ছবিটা মন কাড়া , পাতায় পাতায় সজীবতার কোনায় আটকে আছে অশ্রু বিন্দু বিন্দু !

তুমি লেখা কম , আস না অনেক সময় ব্লগে ; নিজের মধ্যে শান্তিতে শান্তজলে ডুবে থাকা যদি না হয় তাহলে এখানে সবার সাথে সময় কাটানো মন্দ নয় ।

একটা ঝলমলে লেখা চাই , তাড়াতাড়ি দিয়ে দাও ...
না হলে অগ্রীম মাইনা................স।
৩১ শে জুলাই, ২০০৯ বিকাল ৫:৪৫

লেখক বলেছেন: বলো কি

১৫. ৩০ শে জুলাই, ২০০৯ রাত ৯:৩৬
সিটিজি৪বিডি বলেছেন: কি জানি এখন ভালবাসতে ও ভুলে গেছি....................... খুব ভাল লেগেছে। অনেকদিন পর আপনার কবিতা পড়লাম।
৩১ শে জুলাই, ২০০৯ বিকাল ৫:৪৭

লেখক বলেছেন: অনেক..অনেকদিন পর আপনাকে দেখলাম ...ভালো আছেন ?

১৬. ৩১ শে জুলাই, ২০০৯ বিকাল ৫:৩৩
মিলটনরহমান বলেছেন: রংমাখা রূপের জোয়ারে..হৃদয়ভাসে
মাদকহাসিতে মিথ্যার ফুলঝুরি..
জান!তুমিই আমার জীবনের সব
চল্‌ তবে...এককাপ কফি খাই



ভালো লাগলো
৩১ শে জুলাই, ২০০৯ বিকাল ৫:৫১

লেখক বলেছেন: অনেকদিন পর আমার ব্লোগে আসলেন ভালো থাকবেন

১৭. ০২ রা আগস্ট, ২০০৯ বিকাল ৪:৫১
সহেলী বলেছেন: বন্ধুদিবসের , বাকী সব দিবসের শুভেচ্ছা ।
১৮. ০৭ ই আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৭:৩১
অদৃশ্য বলেছেন:

বন্ধু আমি আছিতো ভালো
তোমার কি খবর বলো
ব্যস্ত নাকি খুব ?

স্মরন করো অবসরে
যদি আমায় মনে পড়ে...................

জিনাত..........চমৎকার এবং দেরিতে হলেও বন্ধু দিবসের শুভেচ্ছা।

শুভকামনা.........
২০. ০৬ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১০:০৯
সহেলী বলেছেন: কেমন আছো ? ভাল থেকো ।
২১. ০৮ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১১:১০
কালপুরুষ বলেছেন: বাহ্ চমৎকার লিখেছো! সো সুইট। খুব ভাল লাগলো।
২২. ২০ শে এপ্রিল, ২০১০ সকাল ১১:৩৪
সরল মানুষ বলেছেন:
রংমাখা রূপের জোয়ারে..হৃদয়ভাসে মাদকহাসিতে মিথ্যার ফুলঝুরি.. জান!তুমিই আমার জীবনের সব চল্‌ তবে...এককাপ কফি খাই

=p~ =p~ =p~ =p~ =p~


কবি হইবার মন্চায় ! কিন্তু পারিনা :(( :(( :(( :((

 

মোট সময় লেগেছে ১.০৯৯১ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
িকছু বলয়োর নোই
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই