আমার প্রিয় পোস্ট

জ্ািননা

বৃষ্টির কাছে প্রশ্ন

০৬ ই ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৪:৩৪

শেয়ারঃ
0 0 0

অনেক বৃষ্টি হলো আজ
আমি ভিজেছি অঝোর ধারার জলে
বৃষ্টির প্রতিটি ফোটায় শীতলতা শরীরটা ছুয়ে গেল
আর মনটা তো নির্বাক,বধির

বৃষ্টি পূর্ব প্রকৃতি দেখেছো কি ?
সমস্ত প্রকৃতি নীরব কিংবা উত্তাল
বুঝিবা উত্তাল সাগরের ঢেউ আছড়ে পড়ে
জানালার কপাটে.....
এ উন্মাদনাটুকু বেশ লাগে
মনের কোথায় যেন....
অনেকটা সময় তার রেশ থাকে


সবটুকু নীল শুষে নিয়ে ছাই রঙ্গা আকাশটা বলে...
আজ কাদবো ,খুব করে কাদবো
তোমাদের ধরণীর ক্লেদগুলো মুছে দিতে

হে আকাশ !
তোমোর আহবানে মন বলে ...
আমিও বৃষ্টির বারতা হবো
হৃদয়ের ক্লেদ মুছে নিতে ।

অসহায় চোখ করুনাঝরায়
একফোটা অশ্রুর আশায়
কষ্টের ভারে বুক নুয়ে আসে
তবু কান্না আসেনা চোখে

সব কান্নারা ছুটিতে যে!
কষ্টের অবারিত ধারা দেখে ....

বৃষ্টিরধারা ললাট ছুয়ে গেল
হে কান্নারা...
এবার তব আসো
সব কষ্টগুলো ছুয়ে
আমায় মুক্তি দাও

আমিও বৃষ্টি ধোয়া ধরণীর মতন
শুভ্র হবো স্নিগ্ধ হব
কোন এক মুক্ত নীল আকাশের প্রত্যাশায়

 

বিষয়বস্তুর স্বত্ত্বাধীকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০৬ ই ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৪:৪০
করবি বলেছেন:
বৃষ্টি কাছে প্রশ্ন ভালো লাগল জিনাত

শুভেচ্ছা নিরন্তর।
০৬ ই ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৫:০৪

লেখক বলেছেন: ধন্যবাদ করবি

২. ০৬ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১১:০১
কায়কোবাদ বলেছেন: আমিও বৃষ্টি ধোয়া ধরণীর মতন
শুভ্র হবো স্নিগ্ধ হব
কোন এক মুক্ত নীল আকাশের প্রত্যাশায় [/sb


ভালো হয়েছে।
৩. ১২ ই ফেব্রুয়ারি, ২০১০ সন্ধ্যা ৬:২২
বাসু শ্রীমঙ্গল বলেছেন:



সবুজ অঙ্গন ব্লগীয় কবিতাসংকলন-২০১০ বইমেলায় এসেছে। এটি প্রকাশিত হচ্ছে ইত্যাদি গ্রন্থ প্রকাশ থেকে। স্টল নং ১৬৯-৭০। ৭ ফর্মার বইটির মুদ্রিত মূল্য ১৩৫ টাকা।


যাঁদের কবিতা এই সংকলনে থাকছে :

আফরোজা সোমা
রোদেলা খাতুন
টোকন ঠাকুর
ইমরান মাঝি
ভাস্কর চৌধুরী
চিটি (হামিদা আখতার)
চিন্তা শিল্পী
ডট কম ০০৯
তাজা কলম
তানভীর রাতুল
ত্রেয়া
নম্রতা
নাঈম
নীল সাধু
শেখর সিরাজ
সরসিজ আলীম
সবাক
সাইফ হাসনাত
সানজানাওয়াহিদ
মুয়ীয মাহফুজ
সালমান খান
সালাহউদ্দীন মুহম্মদ সুমন
নির্ঝর নৈঃশব্দ্য
সুজন
সুনীল সমুদ্র
সুশান্ত দ্রবিণ
কাজল রশীদ
কালপুরুষ
কালিদাস কবিয়াল
বরুণা
বাবুল হোসেইন
ব্যতিক্রমী
ব্রহ্মপুত্র
মতিউর রহমান সাগর
মামুনুর রহমান খাঁন
মাহবুব লীলেন
মুজিব মেহদী
সমাপ্তি
মেহবুবা
মৃন্ময় আহমেদ
যীশূ
রথো রাফি
রাগ ইমন
রাতমজুর
রুবেল শাহ
শ খি আ ঈয়ন
শত রুপা
শামান সাত্ত্বিক
শেখ নজরুল
সৈয়দ আফসার
সেলিনা শিরীন শিকদার
হযরত মামুন আব্দুল্লাহ্
আবু মকসুদ
আবু সাঈদ ওবায়দুল্লাহ
আয়শা ঝর্না
আলো
আশফাকুর র
আরশাফ মাহমুদ
অন্যমনস্ক শরত
অপূর্ব সাহা
অভিজিত
অসম্পাদকীয়
আইরিন সুলতানা
আসিফ সাজিল
আহমদ ময়েজ
ইফতেখার আমিন
ইমন সরওয়ার
ইশতিয়াক আহমেদ
একলব্যের পুনর্জন্ম
এ.টি.এম. মোস্তফা কামাল
এস সুলতানা
এহসান জুয়েল
কবির য়াহমদ
কাইয়ুম আবদুল্লাহ
কৌশিক
গায়ত্রী সান্যাল
চলমান স্মরিত
নৃপ অনুপ
পথিক!!!!!!!
পাপী ০০৭
প্রবর রিপন
ফকির আবদুল মালেক
ফকির ইলিয়াস
ফয়সল অভি
ফয়সল নোই
ফারহানা ইলিয়াস তুলি
দি ফ্লাইং ডাচম্যান

এ ছাড়াও দুজন চিন্তাশীল ও জনপ্রিয় ব্লগারের দুটি লেখা রয়েছে, যা কবিতা নয়।

আপনাদের সবার প্রতি অভিনন্দন ও কৃতজ্ঞতা। আর যাঁদের লেখা নেয়া যায় নি স্থানাভাবে বা অন্য কারণে, তাঁদের প্রতি সমবেদনা ও আগামী বারের শুভ কামনা।


সবাই ভালো থাকুন।
শুভ ব্লগিং
৪. ১৩ ই ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৩:৫৭
ভাস্কর চৌধুরী বলেছেন:

+
++
+++
++++
+++++
++++++
+++++++

জানালার কপাটে.....
এ উন্মাদনাটুকু বেশ লাগে
মনের কোথায় যেন....
অনেকটা সময় তার রেশ থাকে.....................................................+


অনেক দিন পর আপনার খুব সুন্দর একটা কবিতা পড়া হল। শব্দের শব্দ অক্ষর দিয়ে সাজানো কথামালাগুলোতে কেন যেন কষ্টের ছোঁয়া!!! তারপর কেন জানি এই কথামালার সাথে নিজের জীবনের কিছু অংশ খুজে পাই।

ভালো লিখেছেন।
সর্বদা ভালো থাকুন।

বিশ্ব ভা লো বা সা দিবসের শুভেচ্ছা রেখে গেলাম।
৫. ১২ ই মার্চ, ২০১০ রাত ১০:১১
তারার হাসি বলেছেন:
আমি ভিজেছিলাম অঝোর ধারার জলে ...
সুন্দর !!
৬. ২২ শে এপ্রিল, ২০১০ সকাল ১১:৩৩
আবু সালেহ বলেছেন: জানালার কপাটে.....
এ উন্মাদনাটুকু বেশ লাগে
মনের কোথায় যেন....
অনেকটা সময় তার রেশ থাকে


বেশ .....................................................হইছে.............
৭. ২২ শে এপ্রিল, ২০১০ সকাল ১১:৩৬
আবু সালেহ বলেছেন:
ও আরেকটা কথা আমি বেশ কয়েকদিন নেট জগত থেকে বাহিরে ছিলাম .....নতুন কিছু করতে চাচ্ছেন কিন্তু কি সেটা বুঝতে একটু খটকা লাগছে বুঝাবেন কি...

লিখার হাতটা বেশ...এটা হলে চালিয়ে যান নিঃসন্দেহে.....
৮. ২৫ শে এপ্রিল, ২০১০ দুপুর ১২:২১
সহেলী বলেছেন: ভাল লাগল জিনাত !
কেমন আছো !
১১. ১০ ই আগস্ট, ২০১০ রাত ১১:৩৫
ফেরারী... বলেছেন: কবিতা জিনিস টা কেন জানি কোন কালেই আমাকে টানে নাই । আফসোস :(

 

মোট সময় লেগেছে ১.০১৯৭ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
িকছু বলয়োর নোই
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই