somewherein... blog badh bhangar awaaj recent posts http://www.somewhereinblog.net http://www.somewhereinblog.net/config_bangla.htm copyright 2006 somewhere in... আদুরী আকাশে রোদ বৃষ্টির খেলা..
দক্ষিণের জানালাতে মৃদু বায়ুর কম্পন

আপনি চোখ বুজে শুয়ে আছেন
যেন কোথায় যাবার প্রস্তুতি নিচ্ছেন
আমরা নিজেদের কাজে এত ব্যস্ত আজকাল
যে আপনাকে বিদায় জানাতেও পারলামনা...

হঠাৎ মাঝরাতে ফোন এলো...
আপনি আর নেই
এ সত্যটার জন্য আমি প্রস্তুত নই
আমার বড্ড অভিমান হলো
ছোট বেলার মতন..
আমি কাদতে ভুলে গেলাম
না ফেরার দেশে আপনাকে বার্তা পাঠালাম

কেন না বলে চলে গেলেন?

আমি ছিলাম আপনার আদুরী
কত যত্নেই না বড় করলেন
আপনার হাত ধরে পৃথিবীকে চিনলাম
এমন মমতা তো আর কেউ তুলে রাখে নাই আমার জন্য
তাই কস্টের মূহুর্তগুলোতে আপনাকেই মনে পড়ে

প্রতিদিনের জীবনপ্রবাহে বারবার অভিমান হয়
না বলে চলে গেলেন...?
শেষবার যখন দেখা হলো
আপনি গভীরঘুমে মগ্ন
জানি সে ঘুম ভাঙ্গবেনা কোনোদিন
আপনার নিস্পাপ হাসিমুখ যেন বলছে...
আমি.ভালো আছি

তবু মনে হয় না.. বলেই চলে যেতে হয় বুঝি ?

আমি বড় স্বার্থপর হয়ে যাই
আমার কস্টের ভাগ নেবার সাথি কোথায় হারাল ?
কে বলবে আমায় তোমার মন খারাপ?
কি হইছে মা?
কবেবাড়ি আসবেন?
আর কয়দিন?

আজকাল বাড়ি যাবার দিন গুনিনা
বাড়িটা বড্ড শূন্য মনে হয়
আপনার সাড়ে তিনহাত ঘরটাতে আপনিআছেন
এ বড় অবিশ্বাস্য মনে হয়
বুকের গভীরে কান্না জমে
বড় অভিমান নিয়ে বলি ..
না বলে চলে গেলেন?

আমার দাদাকে চিটি লিখলাম সবাই তার জন্য দোয়া করবেন]]>
http://www.somewhereinblog.net/blog/zinat/29450027 http://www.somewhereinblog.net/blog/zinat/29450027 2011-09-17 22:07:46
বর্ষা আসেনা ফুল ফোটেনা দীর্ঘশ্বাস হয়ে যায় ..তবু ফুরয় না
নবীন স্বপ্নের ওপাড়ে কষ্ট
অজানা কালের সাথে অজানা কষ্ট

তোমার দেখানো স্বপ্নগুলো..
গোলাপ পাপড়ির মতো কষ্ট হয়ে ঝরে
তোমার রং বদলায়
আমি পাপড়িগুলোর মতন ধূলোয় লুটাই

শরতর মেষ জমা হৃদয় বর্ষার কাছে আকূতি জানায়
মুছে দাও কষ্টগুলো
আবার নবীন স্বপ্নেরা আসো
বেলীর শুভ্রতায়

ফের খরতাপে সতৃষ্ন হৃদয় ভেঙ্গে যায়
বর্ষা আসেনা ফুল ফোটেনা
কেবলি হৃদয়ের রক্ত গুলো পাপড়ির মতন ধলোয় লুটায়
ফাগুন আসেনা পাখি ডাকেনা
শুধু সুখ স্মৃতিগুলো পালক হয়ে ঝরে যায়]]>
http://www.somewhereinblog.net/blog/zinat/29442978 http://www.somewhereinblog.net/blog/zinat/29442978 2011-09-04 21:21:52
আজব ধাধার দুনিয়া সত্য মিথ্যাসবএকাকার
মানুষ আছে অগণিত
মানবতা আজ নিরর্বাবাসিত

আজব ধাধার দুনিয়া রে
সবাই খোজে যৌতিকতা
বসবাস তার অযৌক্তিকে !!

পন্ডিতেরা সুশিলসমাজ
পান্ডিত্যের ছায়া নাই
নির্যাতিত নারীর আচল ধূলোয় লুটায়
রক্ষক গৃহে
সুদের ধোয়ায় চাকরি ভাসে
বেকার দেখে কর্তা হাসে

শিশুরা তার শৈশব ভোলে
পাঠ্য বইয়ের দরিয়া তলে
হায়রে আমার সভ্যতারে
সুখের খোজে হাতড়ে মরে
কুলকিনারা নাই....
সবাই মিলে এমন শান্তির দুনিয়াই কি চাই?


]]>
http://www.somewhereinblog.net/blog/zinat/29410631 http://www.somewhereinblog.net/blog/zinat/29410631 2011-07-10 19:45:44
কেন অনেক নীল চূড়ি..
দুহাত ভাসবে নীলপদ্ম জলে ...
তখন অনেক বৃষ্টি দিও প্রভু
আমরা মেঠো পথে বৃষ্টিধারার সাথে হেটে যাব

এই তুমি যাবে তো
আজ কাল তোমার আমার মতে ,
বড্ড ব্যবধান...
ভয় হয় মনে যদি জমে অমিলের মেলা!

আজকাল টাকার স্বপ্নে চাপা পড়ে যায় ভালোবাসা...
কথপকথনে সিড়ি বাওয়ার নেশা
সমুদ্র,চূড়ি,বৃষ্টিরা রোমান্স জাগায় না মনে

আচ্ছা !কখনও খুব বৃষ্টি হলে আমার মুখটা তোমার চোখে ভাসে তো...
নাকি ল্যাপটপটাই চোখে পড়ে...

তুমি হারিয়ে যাচ্ছ কোথায়
এই ইট পাথেরর শহরে..
.একি ছাদেরতলায়

তবু কেন তুমি আমি দূর বহুদূর]]>
http://www.somewhereinblog.net/blog/zinat/29351576 http://www.somewhereinblog.net/blog/zinat/29351576 2011-03-26 18:49:05
কষ্টের বৃষ্টি কোন পূর্বাভাষ না দিয়ে

যদিও একটা সময়
তোমার স্মৃতিগুলোকে হত্যা করব বলে
কষ্টগুলোকে নেমতন্ন করেছিলাম
সব অনুভূতি শূন্য করে, অনুভূতিহীন মানবী হব বলে ...
অনেকটা সফলও হয়েছি বটে

ইদানিং তুমি তুমিময় আলোচনে
আমিও স্বতস্ফুর্ত সাধারণের মতন
মত প্রদান করি বটে !
সেই হৃদয় গভীরের ঢেউটা ...
অন্যের কাছে ধরা পড়ে যাবার ভয়টা
এখন আর হয়না....

আমি আরো ক্ষত বিক্ষত হব...
শুধু আমাদের স্মৃতির শৈশব হারাতে..
বন্ধুত্বের বাঁধন ছিঁড়তে...
তোমার ভালো থাকা নিশ্চিত করতে

যাক....
আমার ভুল গুলো তোমার দ্বিধা ভেঙ্গে....
আমিহীন পথ চলতে শিখিয়েছে..

আমি তো এটাই চেয়েছি..
তুমি তো জানবেও না কোনদিন...
আমি তো কলুষিতই হবো
তোমাকে শুভ্র করব বলে...
আমি তো কলঙ্কিত হবো
তোমাকে শুদ্ধ করবো বলে..

তবু অগণিত ঝড়ো কষ্টগুলো
বড্ড এলোমেলো করে দিচ্ছে সব..
ভয় হয় যদি তুমি বুঝে ফেল সবকিছু..
সেদিন কিভাবে ফেরাবো তোমায় ?

]]>
http://www.somewhereinblog.net/blog/zinat/29331955 http://www.somewhereinblog.net/blog/zinat/29331955 2011-02-22 13:31:17
বসন্ত রাণী... বসন্ত আমেজে...
আমের বনে সৌরভে ভাসে মন
শিমূল আর কৃষ্নচূড়ার লালী....
ম্লান গোধুলীকে যায় ছাড়িয়ে....
বসন্তের আগমনে আজ মন
যায় হারিয়ে...চায় হারাতে...

সবাই বলে সূর মিলিয়ে..
বসন্ত রাণী...তুমি এলে..
সবকিছুকে রাঙ্গিয়ে গেলে
আজ মন ভুলেছে দুঃখ গাথা
জীবন হলো সুখের সখা
পাখিরে তুই আজ ফাগুনে
থাকিস মোদের সুখ ছোয়াতে]]>
http://www.somewhereinblog.net/blog/zinat/29322547 http://www.somewhereinblog.net/blog/zinat/29322547 2011-02-08 13:14:30
স্বপ্নের বাতিঘর http://www.somewhereinblog.net/blog/zinat/29244057 http://www.somewhereinblog.net/blog/zinat/29244057 2010-09-23 18:40:51 বৃষ্টির কাছে প্রশ্ন আমি ভিজেছি অঝোর ধারার জলে
বৃষ্টির প্রতিটি ফোটায় শীতলতা শরীরটা ছুয়ে গেল
আর মনটা তো নির্বাক,বধির

বৃষ্টি পূর্ব প্রকৃতি দেখেছো কি ?
সমস্ত প্রকৃতি নীরব কিংবা উত্তাল
বুঝিবা উত্তাল সাগরের ঢেউ আছড়ে পড়ে
জানালার কপাটে.....
এ উন্মাদনাটুকু বেশ লাগে
মনের কোথায় যেন....
অনেকটা সময় তার রেশ থাকে


সবটুকু নীল শুষে নিয়ে ছাই রঙ্গা আকাশটা বলে...
আজ কাদবো ,খুব করে কাদবো
তোমাদের ধরণীর ক্লেদগুলো মুছে দিতে

হে আকাশ !
তোমোর আহবানে মন বলে ...
আমিও বৃষ্টির বারতা হবো
হৃদয়ের ক্লেদ মুছে নিতে ।

অসহায় চোখ করুনাঝরায়
একফোটা অশ্রুর আশায়
কষ্টের ভারে বুক নুয়ে আসে
তবু কান্না আসেনা চোখে

সব কান্নারা ছুটিতে যে!
কষ্টের অবারিত ধারা দেখে ....

বৃষ্টিরধারা ললাট ছুয়ে গেল
হে কান্নারা...
এবার তব আসো
সব কষ্টগুলো ছুয়ে
আমায় মুক্তি দাও

আমিও বৃষ্টি ধোয়া ধরণীর মতন
শুভ্র হবো স্নিগ্ধ হব
কোন এক মুক্ত নীল আকাশের প্রত্যাশায়]]>
http://www.somewhereinblog.net/blog/zinat/29092330 http://www.somewhereinblog.net/blog/zinat/29092330 2010-02-06 16:34:41
ঈদ মুবারক সব বিভ্রান্তির পর
নতূনের বারতা নিয়ে ........

সব ব্যবধান ভুলে
আসুক একটা সুন্দর ঈদ
আমাদের কুঠিরে ......]]>
http://www.somewhereinblog.net/blog/zinat/29050430 http://www.somewhereinblog.net/blog/zinat/29050430 2009-11-27 13:43:30
.....ঈদ মুবারক ..... http://www.somewhereinblog.net/blog/zinat/29012654 http://www.somewhereinblog.net/blog/zinat/29012654 2009-09-18 20:55:58 শোন না.. আমাদের বসবাস পৃথিবীর এপার ওপার
তবু তুমি বলো ...ভালোবাসি ..তোমাকেই ভালোবাসি
কোন বাধাই মানো না
সব বাধা হার মানে তোমার কাছে ?

আর তুমি এত ভালো বলেই
পৃথিবীর সব ক্লেদগুলো ধূয়ে মুছে
নির্মল প্রকৃতি সাজে
বসন্তের কোকিল ডাকে..
বেলীগুলো সিক্ত সুন্দরী কুমারী সাজে..
দূর্বাঘাসে শিশির হাসে..
তুমি জানো কি তা..
তুমি জানো তো?

শোন না..
তুমি বড্ড বেশি ভালো
তাই আমারো ভাল হতে ইচ্ছে জাগে
সব ভালোরা হাতছানি দিয়ে ডাকে
কোন্‌ এক সুন্দরী রাতের বাকে
তুমি বোঝ্‌ কি তা ...
তুমি বোঝ্‌ তো ?

তুমি ভালো ...
তুমি ভালো বলেই
আজ নতজানু প্রার্থনা
আমর স্রষ্টার কাছে
তোমার ভালো বোধ্‌ গুলো বেঁচে থাক
আমাদের চলার পথে
প্রেরণার বাতি হয়ে .....]]>
http://www.somewhereinblog.net/blog/zinat/29006430 http://www.somewhereinblog.net/blog/zinat/29006430 2009-09-07 22:38:56
কিছু ভালোবাসা কিছু নস্টামি শরতের আকাশের মতন
এখানে গভীরতা অবান্চিত

রংমাখা রূপের জোয়ারে..হৃদয়ভাসে
মাদকহাসিতে মিথ্যার ফুলঝুরি..
জান!তুমিই আমার জীবনের সব
চল্‌ তবে...এককাপ কফি খাই

কোন্‌ মোহনায় চলো রে মন
কোন্‌খানে তোর ঠিকানা
আগ পিছ না ভেবেই
ভাসো ..ভাসো..কেবলই ভেসে যাও ..

ওরা শরতের কাশফুল চেনে না
কিংবা বরষার মেঘলা আকাশ ..
আলো আধাঁরীর ভালোবাসাতে
শুভ্রতারা বেমানান ..

এখানে স্বার্থের টানে হৃদয়ভাঙ্গে
কেউ বোঝেনি গহীন মনের কথন
একে ভালোবাসা বলে ..নাকি প্রেম
উত্তর অজানা

ভালোবাসা ..
কোন এক ঝুম বৃষ্টিতে
কাকভেজা তুমি আমি
আমার নীল চূড়ি হাতে রেখ হাত
অতঃপর আনমনা হয়ে গাবো ...
"আমার সারাটি দিন মেঘলা আকাশ বৃষ্টি তোমাকে দিলাম .."
বিশ্ব চরাচর ভেসে একাকার
পরম বিশ্বস্তার এ পৃথিবী
শুধুই তোমার আমার ..

এটাকে কি ভালোবাসা বলা যায়?
নাকি প্রেম ..
আজোও উত্তরটা অজানা ..]]>
http://www.somewhereinblog.net/blog/zinat/28979633 http://www.somewhereinblog.net/blog/zinat/28979633 2009-07-17 17:36:22
তোমার দুচোখে রেখ নিস্বার্থ ভালবাসা মেঘলা আকাশ সূর্যের লুকোচরি খেলা
হঠাৎ একপশলা বৃষ্টি ...
ক্লান্ত শরীর ছুয়ে যাবে

অতঃপর..
এলোমেলো পথ হাঠা নগ্ন দুটি পায়
ভেজা চুলের ফাকে ঝাপসা চোখে দেখব বৃষটিরধারা
ঠুংঠাং রিকশার ধ্বণি..
রিনিঝিনি চূড়ির সূরে...
মাতাল হয়ে হেটে যাব দূরে বহুদরে ...

তুমি একটা কদম ফুল দিও তো!!
ভেজা নিঃশ্বদ পায়ে এসো কাকভেজা হয়ে...
তোমার দুচোখে রেখ নিস্বার্থ ভালবাসা
যেখানে দেনা পাওনার হিসেব অর্থহীন...
সব কষ্টভুলে বৃষ্টির বারতায় শুদ্ধ হব সেদিন...
আহ্‌ কতইনা ভাল হবে...??
এমন বর্ষায় বিলিন হব যেদিন]]>
http://www.somewhereinblog.net/blog/zinat/28966777 http://www.somewhereinblog.net/blog/zinat/28966777 2009-06-19 18:39:35
অপূর্ণ বাসনা সারাবেলা আধারে ভাসে পৃথিবীর
রং নিভে গেছে তাই প্রকৃতির রূপ ম্লান ক্যানভাস মাত্র..

তোমার ওপারে কতটা বেলা হলো ?
শরতের আকাশে কি নীলের পসরা.
.শরিষা খেতে রঙ্গীন প্রজাপতির মেলা ?

হয়তোবা...
আমার আধারে আলো আসে না..
প্রকৃতির রূপ রংয়ে ভাসে না

.
জানি অপূর্ণ সে বাসনা
সব বাধা পর...
তোমায় তো বাধা হবে না
যেখানে হৃদয় বোঝেনি হৃদয়ের ভাষা
সেখানে কোথায় ফেরা?]]>
http://www.somewhereinblog.net/blog/zinat/28953205 http://www.somewhereinblog.net/blog/zinat/28953205 2009-05-20 12:27:21
বল,ছুয়ে দেবে একবার? এই অবেলায় ফের
ছুয়ে দিও একবার আলতো করে
একবারই...
জীবনের ঘুণধরা বাঁকে বাঁকে
একটা স্বপ্নই বেঁচে আছে
তুমি ছুয়ে দেবে একবার

আমি শুদ্ধ হব বরষা ভেজাবেলীর মতন..
মুগ্ধ হব জোৎস্না গলা রাতের মতন

তোমার উদাস পথের দিশা ভুলে
আসবে তো একবার..
বল,ছুয়ে দেবে একবার?]]>
http://www.somewhereinblog.net/blog/zinat/28952704 http://www.somewhereinblog.net/blog/zinat/28952704 2009-05-19 12:00:29
দূর বহুদূর .... তবে পিছু ডাকো কেন ?
যে যাবে তাকে বাধবে ..
কোন্‌ বাঁধনের ডোরে ?

আচ্ছা ..
বৃষ্ঠির অবিরাম ধার ঝরে গেল ঝরেই গেল..
তাকে ফেরাবে কি করে ওই মেঘমালাদের দলে ?
তেমনি ..
দুচোখের ঝরা কস্ঠের অশ্রুও ফেরেনা
আখির পানে...

তোমার আকাশে আজ কাল বৈশাখী
ভেবে নিও এ তোমার নিয়তি..
অবুঝ পথিকটারে যেতেই দাও এ বেলা...
বুঝে নিও..
তোমার হৃদয় ভাঙ্গা ঝড়ে
তার বসন্তবেলা..
এইতো নিয়তির খেলা।

কি লাভ বিভ্রান্তির জালবুনে
মায়াটুকু ছেড়ে দাও
তারে তবে যেতে দাও
দূর বহুদূর ....]]>
http://www.somewhereinblog.net/blog/zinat/28938164 http://www.somewhereinblog.net/blog/zinat/28938164 2009-04-14 22:03:28
.সবাইকে শুভ নববর্ষের শুভেচ্ছা http://www.somewhereinblog.net/blog/zinat/28938101 http://www.somewhereinblog.net/blog/zinat/28938101 2009-04-14 18:14:56 এ আমার শুধুই আকুতি অধিকার কি নয় ? চলো হাতে রেখে হাত পাশাপাশি বসি
তারাদের সাথে কথা কথা খেলি
হৃদয়ের দ্বারগুলি মেলি..

আজ কস্ঠগুলোর দেব ছুটি
সুখ সুখ মনে আজ দুজনে প্রাণ খুলে গাই ..
জোৎস্না ভেজা গান.

রাত গভীর হতে গভীরতর...
হাতের বাধন খুলে কভু যেওনাকো ভুলে..
চিরকাল রেখ বেধে আপন আস্হাতে..
যেন হাতের পরশ নয়..
অব্যক্ত প্রশান্তির অবেশে ভরে হৃদয়..
বল..
এ আমার শুধুই আকুতি অধিকার কি নয় ?]]>
http://www.somewhereinblog.net/blog/zinat/28936683 http://www.somewhereinblog.net/blog/zinat/28936683 2009-04-11 19:13:22
সব অস্তিত্বেরা টলমল.. তবে জীবন কি আজ কচু পাতার জল ?
সম্পর্কেরা আসে,আসছে,আসবে..
সরল বিশ্বাসে .....
বুঝে,অবুঝের মিথস্ক্রিয়াতে..

ক্ষণিকের সুখ সুখ মন..
ভাবে এইতো জীবন..
ঠিক যেন স্বর্গের মতন!!!

হঠাৎ কচুরি পাতার চোখ ধাধানো জল...
হয় যদি ঠলমল..
স্বর্গ ঢাকে আধার আড়ে..
জীবন যেন শান্তদীঘির জল...

আর কত এভাবে জীবনের বাঁকে বাঁকে..
ঘোরলাগা পদধ্বণি শুনবো,
আর কত এভাবে
ভুল ভাঙ্গা যাত্রীদের বিলাপের সুরধ্বণি গুনবো...
]]>
http://www.somewhereinblog.net/blog/zinat/28935683 http://www.somewhereinblog.net/blog/zinat/28935683 2009-04-09 11:23:49
আয় বৃষ্টি আয়.. হৃদয় আকাশে কালবৈশাখীর পূর্বাভাস..

ব্যাকুল প্রার্থণায় নতজানু..
বৃষ্টি আসুক ঝুম বৃষ্টি..
সব কষ্টের বোঝা ভেসে যাক মাতাল বানে...

যে হৃদয়ের কথক হৃদয় বোঝেনি,
চোখের ভাষা ব্যর্থ বোবা চাহনী,
সেখানে
বৃষ্টির ধারা তারে বুঝবে কি ?
বুঝবে কি ...
বিশ্বাসের আর অবশিষ্ট আছে কি ?

ভগ্ন হৃদয়ের আকুতি....
আজ প্রবল বৃষ্টি হবে...
বিশ্ব চরাচর আড়ালে ..
শুধু মানবী আর বৃষ্টি,
বৃষ্টি আর মানবী..

হৃদয় থেকে হৃদয় হারাল..
নিঃশব্দ চতুর দক্ষতায়..
চিরচেনা প্রিয়তম নিত্য নতুন স্বপ্নের জাল বুনে...
দৃষ্টির আড়ালে...!!

কতটা ব্যবধান দৃষ্টি আর বৃষ্টির আড়ালে ...
বৃষ্টির জল ছোটে সাগরের পানে..
অশ্রুর বারি নামে ভাঙ্গা স্বপ্নের টানে
কতটা ব্যবধান...

কেউ নিজেকে বিলায় কেউ নিজকে ভুলায়...
হৃদয়ের সব আকুতি মিশিয়ে বলে...
আয় বৃষ্টি আয়..
হারানো হৃদয়ের আজ তোর আড়াল চায়]]>
http://www.somewhereinblog.net/blog/zinat/28928274 http://www.somewhereinblog.net/blog/zinat/28928274 2009-03-23 11:23:37
আমার ভালোবাসা(১) দীর্ঘ রজনী প্রতিক্ষা পর
যদি এটাই ভালোবাসা হয় ...!

ভালবাসা মানে বুঝেছি
বিশ্বাসে,সততায় ,আর অনূভবে
রূপমুগ্ধতা কিংবা বিত্তের পাহাড়ে নয়।

আমার ভালবাসা ...
অদেখা তোমার অস্তিত্বে করে বিচরণ ..
যেন তপ্ত মরু তৃপ্ত হয়..
নিখাদ বিশ্বাসের ছায়াতলে।

কখনো...
তুমি যদি হেটে যাও
দূর বহুদূর অরণ্যে
যেতেই পার....

পেছনে ছড়ানো রবে
আমাদের জমানো ভালবাসার সুখ মালা
সে আর এক বাঁধন,
সে বাঁধন তো ছিড়বেনা।

আর আমি..
পৃথিবীর বিচিত্র ধ্বনি হতে খুজে নেব
তোমারই পদধ্বনি...

এটাই কি ভালবাসা নয় ?
অজস্র রজনী পর
আজ মন বলে এটাই ভালবাসা ....
আমার ভালোবাসা]]>
http://www.somewhereinblog.net/blog/zinat/28926450 http://www.somewhereinblog.net/blog/zinat/28926450 2009-03-19 11:19:14
ধিক্কার এ বেচে থাকা জনপদের সব উচ্ছাস ,কোলাহলে ঝিমুনি আসে ..
অথচ. .....
আধারেও ভোর হয় দূরের কোন নিষিদ্ধ পল্লীর কুঠিরে ..
বিলীন হয়ে অশ্লীর লালসার সাক্ষ্য দেবে বলে...

সেখানের বাসিন্দারা কি নারী ?মানবী ?প্রেয়সী ?অথবা জননী ??
নাহ্‌ আধার রাতের বন্দিনীর সাধ্য কি ...
বেশ্যার আগল ভেঙ্গে প্রেয়সী হবে ....!!
বন্দিনীর স্বপ্নেরা হারায় প্রথম রাতের ভাঙ্গা চুড়ির সাথে
জীবনের ক্লেদ ভরা কোন বাকে..

.জননীর মমতায় ভরা হৃদয়ে হতাশার চর জাগে....
সব অনুভূতির উর্ধ্বে বিলিন হয়ে বেচে থাকা ..
কেবলই বেচে থাকা ..?
নর পিশাচের কামনার ছোবলের নীল বেদনায়
কেবলই দংশিত হওয়া..

অথচ কত ব্যবধান মানব মানবীর জীবন ধারায় ...
ভোরের আলোয় মানবের লালসারা হারায়
ছদ্মবেশী সমাজসেবকের আড়ালে...
আর ক্ষতবিক্ষত মানবীর দেহ আড়াল খোজে...
সামাজীক বিদ্রুপের ভয়ে..

একেই বুঝি অধিকার বলে ?
একেই বলে বেচে থাকা ?
তবে ধিক্কার এ অধিকার ...
ধিক্কার এ বেচে থাকা]]>
http://www.somewhereinblog.net/blog/zinat/28925816 http://www.somewhereinblog.net/blog/zinat/28925816 2009-03-18 00:29:48
ধিক্কার এ বেচে থাকা জনপদের সব উচ্ছাস ,কোলাহলে ঝিমুনি আসে ..
অথচ. .....
আধারেও ভোর হয় দূরের কোন নিষিদ্ধ পল্লীর কুঠিরে ..
বিলীন হয়ে অশ্লীর লালসার সাক্ষ্য দেবে বলে...

সেখানের বাসিন্দারা কি নারী ?মানবী ?প্রেয়সী ?অথবা জননী ??
নাহ্‌ আধার রাতের বন্দিনীর সাধ্য কি ...
বেশ্যার আগল ভেঙ্গে প্রেয়সী হবে ....!!
বন্দিনীর স্বপ্নেরা হারায় প্রথম রাতের ভাঙ্গা চুড়ির সাথে
জীবনের ক্লেদ ভরা কোন বাকে..

.জননীর মমতায় ভরা হৃদয়ে হতাশার চর জাগে....
সব অনুভূতির উর্ধ্বে বিলিন হয়ে বেচে থাকা ..
কেবলই বেচে থাকা ..?
নর পিশাচের কামনার ছোবলের নীল বেদনায়
কেবলই দংশিত হওয়া..

অথচ কত ব্যবধান মানব মানবীর জীবন ধারায় ...
ভোরের আলোয় মানবের লালসারা হারায়
ছদ্মবেশী সমাজসেবকের আড়ালে...
আর ক্ষতবিক্ষত মানবীর দেহ আড়াল খোজে...
সামাজীক বিদ্রুপের ভয়ে..

একেই বুঝি অধিকার বলে ?
একেই বলে বেচে থাকা ?
তবে ধিক্কার এ অধিকার ...
ধিক্কার এ বেচে থাকা]]>
http://www.somewhereinblog.net/blog/zinat/28925814 http://www.somewhereinblog.net/blog/zinat/28925814 2009-03-18 00:28:08
নিঃস্বার্থ দেশপ্রেমিকের করুন গল্প যে প্রভাতে জন্ম নেয়.. (25 ফেব্রুয়ারী স্মরণে)


প্রভাতের নতুন সূর্যস্পর্শে নতুন দিনের আগমনী বার্ত্রা
ঘুমঘুম চোখমেলে সুখের স্পর্শ খুজি ...
আমাদের বিন্দু বিন্দু করে জমা সুখ,স্বস্তি,স্বপ্নের ভুবন
ঠিক যেন হৃদয়ের শান্ত তীরের নীল সৈকতবেলা
সাগরের এরুপ দেখেছি তোমার আমার ভুবনে
তাই সমুদ্রতটে লিখেছি পৃথিবীর সুন্দরসব ভালোবাসা

কখনো ভাবিনি আমার সৈকতে এ বসন্তেও ঝড় হবে..
.সব সুন্দরেরা মুছে যাবে দেশপ্রেমিকের রক্তের জোয়ারে
যেখানে বিশ্বস্ত(!) সহোযাত্রীর হাতে জন্ম নিবে নতুন একাত্তর.
.আবার অবিশ্বাস আর স্বার্থপরতার ছোবলে কলঙ্কিত হবে বায়ান্ন,একাত্তর...

বিভৎস বাস্তবতায় উন্মাদ লালসার পৃথিবীতে
কোন্‌ নিরাপদ কুঠিরে আসবে আমার অনাগত সন্তান..?
কে তার ঢাল হবে ?
অথবা তার আজন্ম ক্ষত,অপুরণীয় ক্ষতির ভাগিদার হবে কে ?
অরক্ষিত নিঃস্বার্থ দেশপ্রেমিকের করুন গল্প যে প্রভাতে জন্ম নেয়.
.সেখানে আমি ,আমরা,আমাদের সন্তানর নিরাপত্তা কি অবাস্তব প্রত্যাশা ?]]>
http://www.somewhereinblog.net/blog/zinat/28921351 http://www.somewhereinblog.net/blog/zinat/28921351 2009-03-08 11:23:52
শ্রাবণ মুখর শেষ বিকেলে কোন শ্রাবণ মুখর শেষ বিকেলে

যখন ঝুম্‌ বৃষ্টি টিনের চালায় ছন্দ মেলাবে...
মেঠো পথটা নদী হবে ...
অনেক কেয়া আর অপরাজিতা মধু সম্ভাসন জানাবে তোমায় ..
তেমন লগনে এসো..

মুষুল বৃষ্টিতে কাকভেজা হয়ে
আমার দুয়ারে কড়া নেড়ো
আমি তোমার অপেক্ষাতেই থাকবো..

এককাপ ধূমায়িত কফি দেবো তোমাকে
তোমার প্রিয় কালোকফি ...

তোমার কাপাকাপা হাতে কফি থাকবে
চশমার ফ্রেমে বৃষ্টির জলছাপ
আর বৃষ্টিসিক্ত অবিন্যস্ত চুল....
বেশ লাগবে তোমায় দেখতে ...

আমি অপলক চেয়ে থাকবো মুগ্ধ দৃষ্টি মেলে...
শেষ বিকেলের আলোয় সিক্ত হাতে হাত রেখে]]>
http://www.somewhereinblog.net/blog/zinat/28915663 http://www.somewhereinblog.net/blog/zinat/28915663 2009-02-24 12:12:08
অদেখা একুশ বায়ান্নর ভাষা আন্দোলন গেল
একাত্তরে স্বাধীনতায় এলো বিজয়ী বাংলাদেশ
অতঃপর চুয়াত্তরের দুর্ভিক্ষ ..
স্বৈরশাসন ভেঙ্গে গনতন্এ এল..
আরো কত কিছু সব উত্তান পত্তন
ঘটন অঘটন জমিয়ে রেখেছি তিলে তিলে
তোকে জানাবো বলে ...

কবে ফিরবিরে বাপ ...
শুনি কত ছুটি ছাটা হয় তোদের বিদ্যাপীঠে
তোর কি ছুটি মেলে নারে ?

আমি প্রতিক্ষায় আছি যে ?
শতবছরের বার্ধক্য নিয়ে.
উঠোনের দাওয়ায় বসে
মেঠো পথটায় ঝাপসা দৃস্টি মেলি ..
এই বুঝি তুই আসবি .

সবাই বলে পাগল
ছেলে তোমার তারার দেশে থাকে ..
এই ভুবনে কোথায় পাবে তাকে.
তোর মা তো সবার কথা শুনে..
একলা ফেলে এই বুড়োকে তারার সাথি হলো ..

আমি অবিশ্বাসে ওদের যেতে দেখি..
আর মুচকি হাসি তাই কি কখনও হয় নাকি
তুই যে বলে ছিলি ..
অনেক অনেক খবর নিয়ে তুই ফিরবি ?

আজকাল সব ভুলে যাইরে বাপ....
অথচ তোকে বলার কত কি যে বাকি ...
অকুল হয়ে বারবার জপি ..
কবে ফিরবি বাছা আমার ..
কবে ফিরবি]]>
http://www.somewhereinblog.net/blog/zinat/28914245 http://www.somewhereinblog.net/blog/zinat/28914245 2009-02-21 14:00:33
মাধবী বলেছিল...ভালোবাসী মাধবী নাকি বলেছেযে,ভলোবাসে।
যাচাই পর্যালোচনার যুগে অন্ধছাড়া কোন্‌জনা
শোনা কথায় কান দেবে বল ?

তবু তার অন্ধবিশ্বাস মাধুই বলেছে ভালবাসী...
যদিও অন্যের কাছে শোনা কথা !!

সেই আশাতেই স্বপ্নালু চোখে ভবিতব্যের জাল বুনে..
কুড়ে হবে টোনাটুনির ,জোৎস্নাপাড়ের গাঁয়ে....
রাতের আকাশে তারার মেলা..
দূরের ঝাউবনে জোনাকির খেলা
আর লাল বেনারসী বেশে মাধবী ...তার মাধু আসবেই

মাধবী একদিন আসবেই
দৃঢ় বিশ্বাস তার
আগুপিছ কিছু নেই আর ভাববার...

বছর বছর হয় পার
তবু মাধবী প্রতিক্ষায় কাটে প্রহর ....
কবে আসবে মাধবী ?

বিশ্বাসে দেয় ধার
মাধবী আসবেই একদিন ছোট্ট এ ভূবনে তার
কারণ মাধবী বলেছিল...ভালোবাসী]]>
http://www.somewhereinblog.net/blog/zinat/28912613 http://www.somewhereinblog.net/blog/zinat/28912613 2009-02-17 22:37:39
লালচূড়ির হাত (পূণঃপ্রকাশ) লালে লাল রাজপথ
কৃষ্নচূড়া শিমূলের ছোয়াতে ..
তোমার চোখে
লাজুক নববধূর লালপাড়..
অথবা সুন্দরের মাদকতা...

আমার শূণ্য নয়নে এটা লাল রক্ত
টপটপ করে ঝরে পড়া বেদনা

কোকিলের ডাকে মুগ্ধ ওমন..
করো কত স্বপ্ন বুনন...

আর আমার অনূভবের ভোতা স্বপ্ন জ্বলে ধিকিধিকি ..
অদেখা সমুদ্রটা আক্রোশের ঢেউ নিয়ে
বুকের ভেতর আছড়ে পড়ে ঝমাঝম্‌ ......
দুচোখের পাতার তৃষ্নার্ত সাগর
কেবল ঢেউ ভাঙ্গে কেবলই..ঢেউ...

আমি বসন্তে নীল বসনে বেদনা জড়াবো...
তুমি লালচূড়ির হাতে রেখ হাত..
তারপর গোলাপের সৌরভে ভেসে চলে যেও
দূর বহুদূর তেপান্তরে..

আমি আড়ালেই রবো..
সব বেদনার নোনাজল সমুদ্রকে দেবো বলে....

সবাইকে বসন্তের শুভেচ্ছা
ছবি_স্যাডো অফ ডার্ক]]>
http://www.somewhereinblog.net/blog/zinat/28910151 http://www.somewhereinblog.net/blog/zinat/28910151 2009-02-12 14:02:05
হঠাৎ তোমাকে দেখলাম সেদিন ..অতঃপর গোধুলীর আলয় বিলিন হয়ে
চৌরাস্তার মোড়ে দাড়িয়ে
মনে হল ....
ব্যাকুল হয়ে কিছু খুজে যাচ্ছ
কাউকে খুজচ্ছিলে বুঝি ?

থাক সে কথা .
.ইদানিং দেখছি ভারি ফ্রেম উঠেছে চোখে ?
ভ্রু কিন্চিৎ কোচকানো
বেশ বিঙ্গ বিঙ্গ লাগছিল তো !

নিজের অজান্তে হেসে ফেলি
কত্ত বদলালে তুমি
কত বেলা পর
শৈশবের স্মৃতিরা বৃক্ষহীন মরু হল

আর আমি কিনা
সেই তিমিরেই দাড়িয়ে
মরুটাকে বাচাবার ব্যর্থ চেষ্টা করি...

নাকি নষ্টালজিয়া মগ্ন হয়ে
নিজের অতীতে নিজের কবর খুড়ি..
সত্যটা জানিনা জানতেও চাইনা...
ছবি স্যডো ভাইয়া]]>
http://www.somewhereinblog.net/blog/zinat/28908686 http://www.somewhereinblog.net/blog/zinat/28908686 2009-02-09 12:14:28
স্বীকারোক্তি কোন পূর্বাভাষ না দিয়ে

যদিও একটা সময়
তোমার স্মৃতিগুলোকে হত্যা করব বলে
কষ্টগুলোকে নেমতন্ন করেছিলাম
সব অনুভূতি শূন্য করে, অনুভূতিহীন মানবী হব বলে ...
অনেকটা সফলও হয়েছি বটে

ইদানিং তুমি তুমিময় আলোচনে
আমিও স্বতস্ফুর্ত সাধারণের মতন
মত প্রদান করি বটে !
সেই হৃদয় গভীরের ঢেউটা ...
অন্যের কাছে ধরা পড়ে যাবার ভয়টা
এখন আর হয়না....

আমি আরো ক্ষত বিক্ষত হব...
শুধু আমাদের স্মৃতির শৈশব হারাতে..
বন্ধুত্বের বাঁধন ছিঁড়তে...
তোমার ভালো থাকা নিশ্চিত করতে

যাক....
আমার ভুল গুলো তোমার দ্বিধা ভেঙ্গে....
আমিহীন পথ চলতে শিখিয়েছে..

আমি তো এটাই চেয়েছি..
তুমি তো জানবেও না কোনদিন...
আমি তো কলুষিতই হবো
তোমাকে শুভ্র করব বলে...
আমি তো কলঙ্কিত হবো
তোমাকে শুদ্ধ করবো বলে..

তবু অগণিত ঝড়ো কষ্টগুলো
বড্ড এলোমেলো করে দিচ্ছে সব..
ভয় হয় যদি তুমি বুঝে ফেল সবকিছু..
সেদিন কিভাবে ফেরাবো তোমায় ?

]]>
http://www.somewhereinblog.net/blog/zinat/28907022 http://www.somewhereinblog.net/blog/zinat/28907022 2009-02-05 12:00:18