আওয়ামিলীগের বিরোধীতা করলে ইসসলাম থেকে খারিজ হয়ে যাবে

৩১ শে অক্টোবর, ২০০৯ রাত ৯:২৩

শেয়ারঃ
0 1 0

আওয়ামিলীগের বিরোধীতা করলে ইসসলাম থেকে খারিজ হয়ে যাবে- মুফতি পরিষদ
বাংলাদেশের স্বাধীনতার মহান নায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশে ইসলাম প্রচারে ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন, কাকরাইল মসজিদে জায়গা দান করেন, বিশ্ব ইজতেমার জন্য টঙ্গিতে জায়গা বরাদ্দ দেন। এছাড়া ইসলামের জন্য অনেক অবদান তার। তার মত ওলী এ কামেলকে হত্যা করেছে কতিপয় নেমকহারাম সেনা কর্মকর্তা।
গত বৃহস্পতিবার বাদ মাগরিব বাংলাদেশ জাতীয় মুফতি ঐক্য পরিষদ বামুপ কার্যালয়ে অনুষ্ঠিত সভায় বক্তারা এসব কথা বলেন। বামুপ‌'র সভাপতি আহম্মেদইয়ার নায়েমীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন মাওলানা মুফতি মোহাম্মদ আরমান আল কুতুবী, মাওলানা মুফতি শায়েখ সফিউল্লাহ চিশতী, আম্বরখানা সিলেট, মাওলানা মুফতি নিজাম উদ্দিন আল কাদেরী, চট্টগ্রাম জামেয়া আহমেদীয়া সুন্নিয়া, মাওলানা মুফতি ইসহাক আল নক্সাবন্দী, ফেনী আলিয়া মাদ্রাসা, মাওলানা মুফতি জোরত আলী আল মুজাদ্দেদী, শান্তাহার আলিয়া মাদ্রাসা রাজশাহী, মাওলানা মুফতি নেয়ামুল করিম, কুষ্টিয়া আলিয়া মাদ্রাসা, মাওলানা মুফতি সিদ্দিকী প্রমুখ।
সভাপতি তার বক্তব্যে বলেন, বঙ্গবন্ধুর অবদানকে অস্বীকার করার অর্থ দাঁড়ায় তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ না করা। আর হাদিছ শরিফে এসেছে, যে ব্যক্তি বান্দার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করল না সে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করল না। (হাদিছের ব্যাখ্যা অনুযায়ী) আর আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ না কনার অর্থ হল কুফুরি করা। অতএব যে ব্যক্তি বঙ্গবন্ধুর আদর্শ তথা আওয়ামিলীগের বিরোধীতা করলো সে ইসলাম থেকে খারিজ তথা কাফের হয়ে গেল, সে যত বড় আলেমই হোক না কেন। প্রেস বিজ্ঞপ্তি। ( দৈনিক নয়া দিগন্ত, ৩১ অক্টোবর, ২০০৯)

উল্লেখিত সম্মানিত মুফতিদের প্রতি শদ্ধাবনত হয়ে সকলকে অনুরোধ করবো-
আসুন আমরা সবাই মিলে আওয়ামিলীগে যোগদান করে খাঁটি মুসলিম হয়ে যাই।
আসুন আমরা আমাদের সংবিধানের মূলনীতি থেকে ‌‍'আল্লাহর উপর আস্থা' উঠিয়ে দিয়ে আমাদের ঈমান কে সুসংহত করি।
আসুন আমরা আমাদের সংবিধান থেকে বিসমিল্লাহ উঠিয়ে দিয়ে আমাদের ঈমানকে আরো শানিত করি।
আসুন আমরা ধর্মনিরপেক্ষ শিক্ষা ব্যাবস্থা চালুর মাধ্যমে দেশ থেকে ধর্ম উঠিয়ে দিয়ে আমাদের ঈমানকে আরো মজবুদ করি।
এবং আমরা হয়ে যাই একজন খাঁটি মুমিন মুসলমান।

 

বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

২. ৩১ শে অক্টোবর, ২০০৯ রাত ৯:৩০
রাতমজুর বলেছেন:
১. ধর্মান্ধতা
২. নয়াদিগন্ত
৩. ৩১ শে অক্টোবর, ২০০৯ রাত ৯:৩০
সাদা মনের মানুষ বলেছেন: নয়া দিগন্তের খবর পরিবেশন করায়..........
৩১ শে অক্টোবর, ২০০৯ রাত ৯:৫৪

লেখক বলেছেন: এটা নয়াদিগন্তে ছাপা ঠিকই। তবে এটা কিন্তু প্রেস বিজ্ঞপ্তির সংবাদ। অর্থাৎ মুফতি পরিষদের প্যাডে পাঠানো প্রেস বিজ্ঞপ্তি। সুতরাং মাইনাস দিতে চাইলে ঐ মুফতি পরিষদকে দিন।

৫. ৩১ শে অক্টোবর, ২০০৯ রাত ৯:৩৭
বিডি আইডল বলেছেন: :) তাইলে তো আমি বহু আগেই গেছি গ্যা..!
৬. ৩১ শে অক্টোবর, ২০০৯ রাত ৯:৩৮
এস.আর.এফ খাঁন বলেছেন: আল্লাহ এদের ক্ষমা করুক। সালির বেটি দেহি ওর বাপেরে দোযখে পাঠানোর বন্দবস্ত করতাসে..............
৩১ শে অক্টোবর, ২০০৯ রাত ৯:৪৯

লেখক বলেছেন: ভাই, আপনি কি আমারে পাগল কইছেন? তাইলে ঐ ফতোয়াবাজদের কি কইবেন?

৮. ৩১ শে অক্টোবর, ২০০৯ রাত ৯:৫১
রাহি বলেছেন: আসুন আমরা সবাই মিলে আওয়ামিলীগে যোগদান করে খাঁটি ''মালাউন'' হয়ে যাই।
৯. ৩১ শে অক্টোবর, ২০০৯ রাত ৯:৫৩
হাসানুজ্জামান তালুকদার শিমুল বলেছেন: জয় বাংলা।

বাংলাদেশের স্বাধীনতার মহান নায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশে ইসলাম প্রচারে ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন, কাকরাইল মসজিদে জায়গা দান করেন, বিশ্ব ইজতেমার জন্য টঙ্গিতে জায়গা বরাদ্দ দেন। এছাড়া ইসলামের জন্য অনেক অবদান তার। তার মত ওলী এ কামেলকে হত্যা করেছে কতিপয় নেমকহারাম সেনা কর্মকর্তা। বঙ্গবন্ধুর অবদানকে অস্বীকার করার অর্থ দাঁড়ায় তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ না করা। আর হাদিছ শরিফে এসেছে, যে ব্যক্তি বান্দার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করল না সে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করল না। (হাদিছের ব্যাখ্যা অনুযায়ী) আর আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ না কনার অর্থ হল কুফুরি করা। অতএব যে ব্যক্তি বঙ্গবন্ধুর আদর্শ তথা আওয়ামিলীগের বিরোধীতা করলো সে ইসলাম থেকে খারিজ তথা কাফের হয়ে গেল, সে যত বড় আলেমই হোক না কেন।

িঠক কথা। জয় বাংলা।
১০. ৩১ শে অক্টোবর, ২০০৯ রাত ৯:৫৪
স্নেহের ছায়ায় বলেছেন: ইসলামী ফাউন্ডেশনের এক প্রোগ্রামে ধর্মমন্ত্রীকে বলতে শুনেছি, পৃথিবীতে দু'জন মহামানব এসেছেন। এদের পর এরকম মহামানব আসবার সম্ভাবনা নেই। একজন রাসুল (সা.) আর দ্বিতীয়জন হলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

সবাই একবার সমস্বরে বলি, সুবহানাল্লাহ...
৩১ শে অক্টোবর, ২০০৯ রাত ১০:২৩

লেখক বলেছেন: গত টার্মে (৯৬-২০০১) এক মন্ত্রী বলেছিলেন, পৃথিবীতে এক লক্ষ চব্বিশ হাজার মতান্তরে দুই লক্ষ দুই চব্বিশ হাজার পয়গম্বর গমন করেছেন। এদের মধ্যে যে বঙ্গবন্ধু ছিলেন না এমন কথা বলি কেমনে।

১১. ৩১ শে অক্টোবর, ২০০৯ রাত ১০:১৬
বিবর্তনবাদী বলেছেন: আওয়ামী মুফতিদলকে নিশ্চয়ই উপর্যুপরি গাঞ্জা সাপ্লাই দেওয়া হইতেছে।
১৩. ৩১ শে অক্টোবর, ২০০৯ রাত ১১:১১
আরাফাত রহমান বলেছেন: চরম বিনোদনমূলক একটা খবর। লেখককে ধন্যবাদ। প্লাস দিলাম।
১৪. ৩১ শে অক্টোবর, ২০০৯ রাত ১১:১৪
আরাফাত রহমান বলেছেন: ব্লগীয় বালবৃন্দ মাইনাস দিতেছেন দেখছি।

বাল = BAL
১৫. ৩১ শে অক্টোবর, ২০০৯ রাত ১১:১৯
আরাফাত রহমান বলেছেন: এই মুতিবৃন্দ তাদের বিবৃতিতে কী পরিমাণ তৈল দিয়েছেন আন্দাজ করতে পারবেন?
১৭. ৩১ শে অক্টোবর, ২০০৯ রাত ১১:৩২
মামুন বিদ্রোহী বলেছেন: @আরাফাত রহমান ...... তুমি নিশ্চিত বেসেস্তবাসী হবা....... কারণ তুমি ফাকিস্তান জিন্দাবাদ আর বাকি সব বালছাল......
১৮. ৩১ শে অক্টোবর, ২০০৯ রাত ১১:৩২
মামুন বিদ্রোহী বলেছেন: @আরাফাত রহমান ...... তুমি নিশ্চিত বেসেস্তবাসী হবা....... কারণ তুমি ফাকিস্তান জিন্দাবাদ আর বাকি সব বালছাল......
১৯. ০১ লা নভেম্বর, ২০০৯ রাত ১২:১৮
লুৎফুল কাদের বলেছেন: বিডি আইডল বলেছেন: :) তাইলে তো আমি বহু আগেই গেছি গ্যা..!

My memory say I always supported BNP. So, I am not a Muslim. When sura Muzib is going to be added in the Quran (may Allah forgive me)?
২০. ০১ লা নভেম্বর, ২০০৯ দুপুর ১২:৪০
শিরোনামহীন.......... বলেছেন: আসসালামু আলাইকুম,
চিন্তা করার মত বিষয়...
তাহলে আমরা এতদিন কি জানলাম আর কি বুঝলাম...
হাদিসের এত সুন্দর ব্যাখ্যা...
আমি একটি পোস্ট দিছিলাম...
"ইলম গোপনের পরিণতি..."
এই মুফতি সাহেবরাই এর উৎকৃষ্ট উদাহরণ।
আল্লাহ আমাদের গোমরাহী হতে বাঁচার তৌফিক দিন।
- আমিন

২১. ০১ লা নভেম্বর, ২০০৯ দুপুর ১:৫৯
রাহাত বশীর বলেছেন: মনে হয় অতি শিঘ্রই সূরা আল-আওয়াম জাতীয় সূরা নাজিল হবে।
২২. ০১ লা নভেম্বর, ২০০৯ দুপুর ২:১০
চন্দন বলেছেন: আমিন....

জয় বাংলা :)

বঙ্গবন্ধু এদেশে ইসলাম প্রচার করেছেন ;) তাই তার কন্যা সংবিধান থেকে রাস্ট্রভাষা ইসলামকে বাদ দিয়ে দাদাদের কাছে সতি হওয়ার পরিক্ষা দিচ্ছেন :)
২৩. ০১ লা নভেম্বর, ২০০৯ দুপুর ২:১২
চন্দন বলেছেন: দুঃখিত এটা রাস্ট্রধর্ম হবে ভাষা নয়

 

মোট সময় লেগেছে ০.৯৬৫৬ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
রিপোর্টার
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই