স্বাবলম্বী
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
অনলাইনে, বিশ্ববিদ্যালয়ের একজন জুনিয়রের সঙ্গে কথা হচ্ছিলো। একটা স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে একটু জড়িত ছিলাম। এখন পড়াশুনার পাট চুকেছে। তাই সেই দ্বায়িত্ব পড়েছে ওদের উপর। ওরা আমাদের চেয়েও অনেক অনেক ভালো কাজ করে। কাজের অনেক কথা শেষে যখন সে বিদায় নিতে চাইলো, হালকা চালেই তাকে বললাম, “বাই, টেক কেয়ার। দোয়া করি যেন একশ বছর বাঁচো!”
বিদায়টা স্বাভাবিক ভাবেই হতে পারতো।
“এত বছর বাঁচতে চাইনা,” ফোঁস করে উঠলো সে, সে শব্দ শুনতে না পারলেও তার চেহারা আন্দাজ করতে একটুও কষ্ট হলোনা। জানতাম, সে একটু আবেগী, “পরনির্ভরশীল হয়ে মরতে চাইনা।”
“পরনির্ভরশীল হয়ে মরতে চাওনা?”
“না!”
“তাহলে নিশ্চয় স্বাবলম্বী হয়ে মরতে চাও?”
“স্বাবলম্বী হয়ে মরা মানে কী?”
“সেটা তো জানিনা। কেউ যখন সত্যি কথা বলতে চায়না, তখন সে মিথ্যা কথা বলে। সেভাবেই, কেউ পরনির্ভরশীল না হতে চাইলে, তাকে তো স্বাবলম্বী হতেই হবে।”
“তাই বলে স্বাবলম্বী হয়ে মরা? সেটা কিভাবে সম্ভব?”
“আমি জানিনা। তুমি যেভাবে বললে, আমি সেভাবেই বললাম।“
তার ব্যস্ততা ছিলো। কথা আর এগুলোনা তাই।
কিন্তু কেউ পরনির্ভরশীল হয়ে মরতে না চাইলে, সে কিভাবে মরতে চায়?
হঠাৎ মুখ ফসকে বলে ফেলেছি বটে... কিন্তু নিজেই বুঝিনি কথার তাৎপর্য ... বেশ ভেবেছি... কিন্তু সফল হইনি।
স্বাবলম্বী হয়ে মরা মানে কি? শুধুমাত্র অল্পবয়সে মরা?
৫টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
শিক্ষা খাতে শুরু হয়েছে তারেক রহমান ম্যাজিক

রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।... ...বাকিটুকু পড়ুন
আমরা এমন কেন?
একটা গল্প দিয়ে শুরু করা যাক।
শেষ বিচারের পর নরকে শাস্তি ভোগ করছে পাপীরা। বিশাল বিশাল তেলের ড্রামে তাদের একবার ডুবিয়ে আবার ভাসিয়ে তোলা হচ্ছে। প্রতিটি ড্রামের সামনে একজন করে পাহারাদার... ...বাকিটুকু পড়ুন
পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন
আমাদের গ্রামের গল্প!

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।