মোবাইল অ্যাপ্লিকেশন 'ফ্রিং' -পয়সা ছাড়াই কথা
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
ইন্টারনেট সংযোগ থাকলে 'স্কাইপ'-এর মতো অ্যাপ্লিকেশন ব্যবহার করে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে বিনা খরচায় কথা বলা যায়_এটা পুরনো খবর। স্কাইপের মতোই কাজ করে, এ ধরনের আরো কয়েকটি অ্যাপ্লিকেশন ইন্টারনেটে পাওয়া যায়। তবে এ ক্ষেত্রে স্কাইপই সবচেয়ে জনপ্রিয়। স্মার্টফোনে ব্যবহারের জন্যও এই অ্যাপ্লিকেশনের ভিন্ন একটি সংস্করণ পাওয়া যায়। তবে স্মার্টফোনে বিনা খরচে কথা বলার ক্ষেত্রে স্কাইপের জনপ্রিয়তাকেও ছাড়িয়ে গেছে আরেক অ্যাপ্লিকেশন 'ফ্রিং'।
ফ্রিং ব্যবহার করে কথা বলতে চাইলে যার সঙ্গে কথা বলবেন, তার মোবাইলও অ্যাপ্লিকেশনটি ইনস্টল এবং চালু থাকতে হবে। ফ্রিং দিয়ে মধ্যম মানের ইন্টারনেট গতিতেও পরিষ্কার কথা শোনা যায়। কথা বলার পাশাপাশি এ অ্যাপ্লিকেশন দিয়ে ইনস্ট্যান্ট মেসেজিং করারও সুযোগ রয়েছে। এতে ফ্রিং ছাড়াও স্কাইপ, ইয়াহু, উইন্ডোজ লাইভ, গুগল টক, আইসিকিউ এবং এইমের বন্ধুদের সঙ্গে নির্বিঘ্নে চ্যাট করা যায়। বাড়তি সুবিধা হিসেবে টুইটার বন্ধুর সঙ্গে বিভিন্ন তথ্য আদান-প্রদান করার সুযোগ রয়েছে।
অ্যাপ্লিকেশনটি সিমবিয়ান, আইফোন এবং উইন্ডোজ মোবাইল অপারেটিং সিস্টেমে কার্যকর। মোবাইল ফোন থেকে 'ফ্রিং' সরাসরি ডাউনলোড করতে হলে m.fring.com সাইটে যেতে হবে। কম্পিউটারের মাধ্যমে ডাউনলোড করেও এটি মোবাইল ফোনে ইনস্টল করার সুযোগ রয়েছে। এ জন্য http://www.fring.com/download লিংকে গিয়ে হ্যান্ডসেট মডেল নির্বাচন করে পিসিতে ডাউনলোড করে মোবাইলে Install করতে হবে।
অ্যাপ্লিকেশনটি ব্যবহার করতে ফ্রিংয়ে একটি অ্যাকাউন্ট খুলে নিতে হবে। মোবাইলে ডাউনলোড করা অ্যাপ্লিকেশন দিয়েই অ্যাকাউন্ট খোলা যাবে। অ্যাকাউন্ট খুলে যে বন্ধুর সঙ্গে কথা বলতে চান তার ফ্রিং ইউজার নেইম বন্ধু হিসেবে যুক্ত করে নিতে হবে। এরপর কোনো বন্ধু অনলাইনে থাকলে তার সঙ্গে কথা বলা যাবে।
৬টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।